আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বৃষ্টি, আমার ভালবাসা

২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৬

শেয়ার করুন:                   Facebook

বৃষ্টি, আমার ভালবাসা

আমি বৃষ্টিকে ভালবাসি। বৃষ্টি সেটা বুঝতে পারে। তাই মাঝে মধ্যে আহ্লাদে আটখানা হয়ে হুটহাট আমার গায়ে এসে পড়ে। আমি কখনো নিজেকে আড়াল করি, কখনো মেলে ধরি। সে আমাকে ছুঁয়ে যায়, সে যেমন আমাকে ছুঁতে ভালবাসে আমিও তাকে ছুঁতে ভালবাসি। আমার সাথে সারাবছর তার মান অভিমান লেগেই আছে। তাই সে কখনো আসে, কখনো পালিয়ে বেড়ায়। বছরের বিশেষ একটা সময় তাকে খুউব কাছে পাই। সে সময় সে আমার কাছে আসার জন্য ব্যকুল হয়ে ওঠে। আর দীর্ঘ সময় ধরেই সে আমার কাছে কাছে থাকে। আমার দরজা খোলা পেলে সে হঠাৎ কখনো না বলেই ঢুকে পড়ে। আবার কখনো দরজা বন্ধ পেলে টিনের চালে অবিরত টোকা দিতে থাকে। জানালা খোলা পেলে ক্রমাগত উঁকি দিতে থাকে। আমার ঘর তার খুব প্রিয়। সবসময় ঘরে আসার বাহানা। আমি তাকে ঘরে প্রবেশ করতে দেইনা বলে সে বারান্দায় এসে তুমুল কান্নাকাটি করে ফিরে চলে যায়। মাঝে মাঝে আমি জানালার কাঁচ দিয়ে তার উচ্ছলতা দেখি। তার অভিমানী কান্নাকে দেখি। মাঝে মাঝে আদর করার ছলে জানালার বাইরে হাত রাখি- সে আমাকে ভিজিয়ে দেয়।

বৃষ্টির অভিমানী কান্নার কারণ আমি বুঝতে পারিনা। বৃষ্টির কান্নায় গাছের সবুজ পাতাগুলো ধুয়ে যায়, আরও সজীব হয়ে ওঠে। খাল-বিল-নদী-নালার সাথে বৃষ্টির সখ্যতা দারুন। ওরা বৃষ্টিকে আমার চেয়েও বেশী ভালবাসে। আমার হিংসে হয়। বৃষ্টি সেটা বুঝে। তবুও সে আমার কাছে আসে। সে জানে আমি তাকে নিয়ে দু’কলম লিখতে পারি। ওরা তা পারেনা। ওরা বৃষ্টিকে পেয়ে ফুলে ফেঁপে ওঠে বিনিময়ে কিছুই দিতে পারেনা। ওদের কোন আবেগ নেই, অনভূতি নেই। ওরা নির্জীব। আমার কাছে উষ্ণতা আছে। আমার কাছে কাব্য আছে, কাব্যের উপমা আছে। আমি বৃষ্টিকে সাজাতে পারি নানা রূপে। বৃষ্টি তাতেই ভীষণ খুশী। তাইতো আমি না চাইলেও সে আমার কাছে আসে। আমি ঘুমিয়ে থাকলে সে তার রিমঝিম রিমঝিম সুরে অনবরত গান করে। আমার মনে নিত্য নতুন কাব্যের সঞ্চার করে। বৃষ্টি অবলীলায় আমার প্রিয়তমা হয়ে ওঠে। বর্ষা বুড়ি সূর্যের কপালে কালো টিপ পড়িয়ে তার কুমারি কন্যা বৃষ্টিকে আমার হাতে সঁপে দেয়। আমি তাকে নিয়ে ঘর বাঁধিনা, ঘর বাঁধার স্বপ্ন খুঁজে পাই। আমি তাকে নিয়ে বাসর সাজাইনা, বাসর গড়ার তাগিদ খুঁজে পাই। আমি তাকে নিয়ে সংসার করিনা, সংসার গড়ার বোধ খুঁজে পাই। বৃষ্টি আমার মরুময় জীবনের সমস্ত রুক্ষতা ধূয়ে আমাকে বৃষ্টিস্নাত করে দেয়। তাই আমি অকপটে স্বীকার করি- বৃষ্টি আমি তোমাকে ভীষন ভালবাসি। তোমার কুমারি হৃদয়ে আমার পৌরহিত্যের ছোঁয়া নিষ্পাপ প্রেমের এক নীরব আকুতি।

 

 

  • ৩২ টি মন্তব্য
  • ৩৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার কষ্টের সময় গুলোতেই বৃষ্টি এসে আমাকে ভিজিয়ে দিয়ে যায় ...
২. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫২
comment by: পথিক মানিক বলেছেন: মন খারপের সময় বৃস্টি নামলে আরও খারাপ লাগে........:(
৩. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: কঁাকন বলেছেন: মাঝে মাঝে মনে হয় বৃষ্টির সৃষ্টি আমারি জন্য
৪. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৮
comment by: প্রচেত্য বলেছেন:
বৃষ্টি বন্দনা বৃষ্টির জলের মতই শুভ্র ও স্বচ্ছ
যে স্বচ্ছতায় জীবনবোধের কঠিন সত্যগুলোকে যেমন খুজে নেওয়া যায় তেমনি কঠিন রুঢ় বাস্তবতাকেও জানা যায় আপনা মনেই

ভাল লাগাটা বরাবরই আপনার পোষ্টগুলোতে, এখানে আরও অনমাত্রায় তা শতভাগ উপভোগ করলাম

৫. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৫
comment by: মিলটন বলেছেন: বৃষ্টিকে আমি ভালবাসি না, ওটাকে আপনাকেই দিলাম ভালবাসার জন্য।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: জমা রইলো। ধন্যবাদ।

৬. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: আনমোনা বলেছেন: বৃষ্টি সিক্ত ক্ষণ,
জীবনাকাশে নীলাম্বরীর মতন,
আধোজাগা চোখে নতুন স্বপ্নের মিষ্টি আলাপন।
এক একটি বৃষ্টির ফোটা,
বাস্তবতার সাদা ক্যানভাসে নানা রঙের ছটা।

অসাধারন লিখেছেন। কিন্তু বৃষ্টি আমার কাছে একটু অন্যরুপে আসে।
ভালো থাকবেন।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: তুমিতো দেখছি স্বভাব কবি। তাৎক্ষণিকভাবে অনেক সুন্দর কিছু লিখতে পারো। খুব ভাল লাগলো। প্রচেষ্টা অব্যাহত থাকুক। দোয়া রইলো।

৭. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: আমি ও আমরা বলেছেন: বৃষ্টি আমার মরুময় জীবনের সমস্ত রুক্ষতা ধূয়ে আমাকে বৃষ্টিস্নাত করে দেয়। তাই আমি অকপটে স্বীকার করি- বৃষ্টি আমি তোমাকে ভীষন ভালবাসি। তোমার কুমারি হৃদয়ে আমার পৌরহিত্যের ছোঁয়া নিষ্পাপ প্রেমের এক নীরব আকুতি।
---------------------------------------------------------------------------
যথারীতি আপনার লিখার উপরে বলার কিছু থাকেনা, আজো তাই। খুব মজা করে পরলাম, শেষের ফিনিশিংটা মন ছুঁয়ে গেল।
৮. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৪
comment by: বাবুয়া বলেছেন: সবার নিষেধ স্তত্যেও আমি বৃষ্টিকে ভালবেসে জ্বর বাধিয়েছি! মরার উপর খারার ঘা!
৯. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: ইউনুস খান বলেছেন: ব্াবুয়া কেন এমন করেন? সবার কথা শুনতে হয়।

কালপুরুষ দা ভাল লাগছে। আমিও বৃষ্টিকে ভালবাসি। তবে ছ্যাক খাইছি না দিছি সেটা বিচার করার দায়িত্ব আপনার?
আমার ব্লগে "কদম ফুল এবং বৃষ্টির জন্য কান্না" পড়ার নেমন্তন রইলো।
নেট স্লো তাই লিংক দিতে পারিনি।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: পড়বো ইনশাল্লাহ্।

১০. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০০
comment by: কৃষক বলেছেন: ভালো লাগলো
১১. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৯
comment by: ফারহান দাউদ বলেছেন: সুন্দর।
১২. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:০০
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: চমৎকার।
১৩. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৭
comment by: উত্তরাধিকার বলেছেন:
কালপুরুষ দা,
বৃষ্টির ভালবাসায় সিক্ত হলাম
শব্দের অলিগলিতে...
:)
১৪. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৯
comment by: সবাক বলেছেন:
দাদা...
আমার বৃষ্টি যদি একথা জানতে পারে, তবে আপনার কপালে খারপি আছে:)

লেখা +
১৫. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩৭
comment by: মানবী বলেছেন: ভেবেছিলাম কবি কালপুরুষ ধর্মঘটে গেছেন! সিলেক্টেড দু'একটি ছাড়া মন্তব্যের জবাব দিবেননা। এখন বুঝতে পারছি বৃষ্টির সাথে আলাপে ব্যস্ত তাই সময় স্বল্পতা :)




চমৎকার সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ কালপুরুষ।




২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: অমার ঘটে ধর্ম তেমন একটা জুড়ে বসেনি তাই ধর্মঘটে যাবার কোন অবকাশ নেই। মানবী'র এমন মন্তব্য আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিল। এমন লজ্জা দেবেন জানলে সব মন্তব্যেরই পাল্টা জবাব দিয়ে যেতাম। এমনটা ইচ্ছে করেই করিনা। কারণ এতে মনে হয় নিজের লেখাটা কিছুটা হাইলাইট করা হয় সাম্প্রতিক মন্তব্যে এনে। একান্তই যেগুলো সৌজন্যমূলক সেগুলোর জবাব দিতে চেষ্টা করি। আপনার মন্তব্য আমি ভীষণ এনজয় করি। আমার ব্লগে আপনার উপস্থিতি আমার জন্য বাড়তি প্রেরণা সেটা আমি অনেক আগেই স্বীকার করেছি। আর আপনার লেখার গুনমুগ্ধ পাঠক আমি সেটাও আপনি জানেন। সেকারণেই একটা দায়বদ্ধতা ভেতর থেকেই কাজ করে- আপনারা যারা নিয়মিত আমার ব্লগে আসেন তাদের জন্য কিছুনা কিছু লিখতে মন চায়। হয়তো সময় সুযোগ হয়ে ওঠেনা- তবে সদিচ্ছাটা সবসময়ই জাগ্রত থাকে। আর কি বলবো? বাকিটা অন্য সময়।

ভাল থাকুন। ভাল থাকার শুভ কামনা রইলো।

১৬. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭
comment by: মুহিব বলেছেন: বৃষ্টি কে? তার এড্রেস কি? তার ইমেল কি? ফোন নং কত?
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: মেঘ জানে। মেঘের ঠিকানা, আকাশপুর।

১৭. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩১
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা- ভালো আছেন? হরতাল না করে এবার আমার ব্লগে আপনার আমন্ত্রন রইল। নতুন একটা কবিতা আজ লিখলাম, আপনার কমেন্ট চেয়ে নিচ্ছিনা।। কিন্তু আপনার কমেন্টগুলো না পেলে কবিতা গুলো রুগ্ন থাকে ইদানিং।

আপনার লিখার গভীরতা আমাকে মুগদ্ধ করে বলেই আপনাকে আমন্ত্রন।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: এমন আন্তরিক আমন্ত্রণে সারা না দিয়ে কী পারা যায়? অবশ্যই আসবো। আমার বাসার পিসি দু'দিন হলো নষ্ট তাই অফিস টাইমে যেটুকু সময় বের করতে পারি তার মধ্যেই ব্লগে ঢুঁ মারি। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৯
comment by: "মিজানুর রহমান" বলেছেন: বৃষ্টির ভালবাসা আপনার জন্যই রইল।
১৯. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪০
comment by: তুষ।র বলেছেন: বৃষ্টি হলে ঢাকায় আমাদের বাসার সামনে পানি জমে। রিকসা ওয়ালার তখন হয়ে যায় নবাব সলিমোল্লা। যদি বলি বলি বেইলি রোড যাবেন .গম্ভির ভাবে বলে "যামু না"...রাস্তায় দাড়িয়ে থেকে ভিজি আর নতুন কেনা সেন্ডলে কাদা মাটি লাগাই...তাই বৃষ্টি আমি ভালোবাসি না।

আমাদের রবি ঠাকুর বজরায় কিংবা কুঠি বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করেছেন। তার কাছে ভালো লাগতেই পারে....তবে একবার গ্রামে গিয়ে টিনের চালের নিচে বসে বৃষ্টিকে পেয়েছিলাম খুব কাছে থেকে .সেই দিন জানলাম নারি ছাড়াও শরির মন নাড়া দেয়ার মতে আরেকটি পাওয়ার এই দুনিয়ায় আছে। তাই আমি বৃষ্টি ভালোবাসি।
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো। ধন্যবাদ।

২০. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: বৃষ্টিকে নিয়ে ব্যস্ততা?
বৃষ্টিকে নিয়ে কত লেখা হয়েছে। হয় ।হবে।
আপনার অনুভব খুব স্বতন্ত্র মনে হলো...............।
মন ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা রেখে গেলাম।

২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আষাঢ় চলে গেছে। এখন শ্রাবণ। সময়ে অসময়ে বৃষ্টির ক্রন্দন। কি আর করা! বেচারিকে একটু অনুভব করতেই হয়।

শুভেচ্ছা বৃষ্টিতে ভিজিয়ে নিলাম।

২১. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: তুষ।র বলেছেন: আপনি আমাকে আপনার গদ্যের একটা লিংক একবার দিয়েছিলেন। ওটা কি আরেকবার দেয়া যাবে? খুজে পাচ্ছি না।

আজকে হাতে কিছু সময় আছে। পড়তাম লিংকটা পেলে।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: নীচে লিংকটা দিলাম। কয়েকটা পর্ব আছে। সময় পেলে পড়ে দেখবেন।

Click This Link

২২. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আপনার ২টা লেখা জমা হয়ে থাকলো, সময় করে পড়বো।

ভালো থাকুন। সকালে আবার অফিস।

২৩. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩০
comment by: সুমাইয়া মুনিরা বলেছেন: অনেক সুন্দর লেখা, ভালো লাগলো।

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৩০৩