আমার প্রিয় পোস্ট
- রূপকথার ভেতরেই শুধু - নাজনীন খলিল
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- সেন্ট রিপ্সিমি - নম্রতা
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- গল্প - মাঠশালা
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- দহনের স্মৃতি-কথা - নাজনীন খলিল
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- ঘুম ভেঙ্গে গেলে - আন্দালীব
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- কালপুরুষ - আনমোনা
- নির্জলা হিপোক্রিসি - রুখসানা তাজীন
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্লগের কিছু প্রিয় কবিতা-নয় - বিলাল
- পৃথিবীতে সবচেয়ে দুর্বহ ভার, পিতার কাঁধে সন্তানের লাশ - রাসেল ( ........)
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- আধুনিক কবিতার দ্বন্দ্বযাত্রা ও পরিপ্রেক্ষিত বিবেচনা / আহমেদ ফিরোজ - ফকির ইলিয়াস
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিতা হোক সৃষ্টির প্রথম ধারণকৃত সংখ্যা / হাবীবুল্লাহ সিরাজী - ফকির ইলিয়াস
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই .... - আইরিন সুলতানা
- কবিতার সঙ্গে পথ হাঁটা / সৈকত হাবিব - ফকির ইলিয়াস
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- একদা এক প্রোগ্রামিং কন্টেস্টে!!! - যূঁথী
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- "এক বিকেলের হাত ধরে---" / চিটি - চিটি (হামিদা আখতার)
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন - সাখাওয়াৎ
- কবিতা : পাখি বিষয়ে যৎসামান্য আরেকবার - অভিজিৎ
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- বিবর্ণ দুপুর - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- প্রথম সবকিছু - রোডায়া
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এলিজি ফর দি মোস্ট বিউটিফুল লেডি - প্রজাপতি
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- কালপুরুষ: ব্যাপারটা দু:খজনক। - কনফুসিয়াস
- ভালবাসা চিরকালের - কালপুরুষ
- বার্ধক্য - উধাও ভাবুক
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
- সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী) - রুখসানা তাজীন
- দুটি সংলাপের একটি কল্পচিত্র - কাল্বেলা
- কি হও তুমি ওর? - কাল্বেলা
- বিহংগের বয়কট - বিহংগ
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- একা - সুলতানা শিরীন সাজি
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- আমার হৃদয় কবিতা লিখে না - নীলকণ্ঠ
- বৃস্টিতে - সুলতানা শিরীন সাজি
- উৎসর্গঃ কালপুরুষ - মাধবী
- ......এবং আমার নারীত্ব - সাতিয়া মুনতাহা নিশা
- চলো, ডুব দিয়ে ছুঁই - মাছরাঙ্গা
- মা'য়ের চোখে প্রাপ্তি - কালপুরুষ
- তার জন্য - জিহাদ
- জীবনপাঠ - মুজিব মেহদী
- কবিতার শিল্প (পল ভ্যারলেইন) - নাজিম উদদীন
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- কবির প্রয়োজনীয় হয়ে ওঠা - মুজিব মেহদী
- তিমির হননের গল্প/বিহংগ। উতসর্গঃপিতৃস্নেহ বঞ্চিত শিশুদের। - বিহংগ
- শেষ অশ্রু - বিহংগ
- মাসুদ খানের গোধূলিব্যঞ্জন - মুজিব মেহদী
- এক সানকির ইয়ার - শিলা
- লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া - মুহম্মদ জুবায়ের
- জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ
- গুগল কথন - ১ : প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস - রাগিব
- বিদায় আফ্রিকা,বিদায় কংগো,বিদায় কালো মানুষদের দেশ । - আশিক হাসান
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- শিশির - বকলম
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'(শেষ পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- খসে পড়া পেসমেকার - বৃশ্চিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ক্যান্ডেল ইন দ্যা উইন্ড... - মানবী
এক সাঁতাল নারীর কথা
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৪
এক সাঁতাল নারীর কথা
তুকে হামি কত্তো ছুধাই, কহিছনা ক্যানে-
আকাছ ক্যানে দেইখতে অমুন নীল হৈলে?
ছাগর হামি দিখিনি বটেক- তুইতো বুলিছ
হিডাও নাকি নীল হৈছে। বুল দিকিনি, হামার
ল্যাইগা কিনবি কবে নীল ইক্খান তাঁতের ছাড়ী?
ছাইজবো হামি তুহার লাগি, দেইখবি চ্যাইহা গতরে
হামার উইঠছে ঢেউ ছাগর লেহান, ছেই আগের মুথন।
তুইতো বুলিছ মেঘ হৈলে আকাছ যেমুন হয় বেজার,
উইঠলে ঝড় ছাগর কেমুন ফুঁছতে থাখে হামার মুথন।
মিছা কথা(!) কহিছ ক্যানে যখুন তখুন! কুথায় কুথায়
দিছিছ খুটা। বাপেক হামার হাথে পায়ে ধইরেছিলি,
লাই মুনে? বিহা হামাক করবি বুইলে হৈলি পাগল,
কহিছিলি হামাক না পাইল্যে বিছ খাবি! কুততো কথা!!
ছবি হামার মুনে আছে- ভুইলবোক ক্যানে? ছেইযে কবে-
হামাক লিয়ে মেলাত যেতি, যাত্রাপালার নাচ দিখাতি,
রঙিন ফিথা, আলথা-চুড়ি, পাডুয়ার-ছুনো, কুতোকিছু
কিন্যা দিতি- ভুইলে গেছিছ? এখুন হামি পুরান হৈছি,
বয়েছ হৈছে- এখুন কি আর তুহাক হামার ধৈরবেকনা
মুনহে? এখুন তুই নেছার ঘ্যুরে ছবই দেখিছ। আকাশ
দেখিছ, সাগর দেখিছ, মেইছেইলার গথরে জুয়ার দেখিছ।
হামার মুনের জ্বালা তুই কি চ্যাইহা দেখিছ? বুজিছ কী তুই(!),
হামার বুখে কিছের জ্বালা, কেমুন জ্বালা! দিছিছ যে তুই বিছের
জ্বালা। হিডাও যে আইজ তুহার লাগি গাঢ়হ্ নীল হৈছে!
------------------------------------------------------------------------------
(আদিবাসীদের ভাষায় অভ্যস্ত নই। বহুবছর আগে রাজশাহীর উপকন্ঠে (গোদাগাড়ী, তানোর অঞ্চলে) সাঁতাল সম্প্রদায়ের মুখ থেকে শোনা কিছু কিছু কথাকে সাজানোর অপচেষ্টা মাত্র। আশাকরি ভুলত্রুটিগুলো মার্জনা করবেন। কিছু কিছু বানান ইচ্ছাকৃত ভুল রাখা হয়েছে, মূল উচ্চারণগুলো লিখে ঠিকমতো ফোটাতে পারলামনা। 'ছ' এর ব্যবহারটা খুব বেশী। তথাপি বোধগম্যতার কারণে, 'আকাশ(ছ)', 'সা(ছা)গর' এভাবেই লিখলাম। এই লেখাটা ব্লগার মুকুলের একটা আঞ্চলিক ভাষায় লেখা কবিতার পোস্ট থেকে অনুপ্রাণিত।)
---------------------------------------------------------------------------------
সাধারণ ভাষায় রূপান্তরিত--
তোকে আমি কতো শুধাই, বলিসনা কেন-
আকাশ কেন দেখতে এমন নীল হলো?
সাগর আমি দেখিনি তবে- তুইতো বলিস
ওটাও নাকি নীল! বলতো দেখি, আমার জন্য
কিনবি কবে নীল একটা তাঁতের শাড়ী?
সাজবো আমি তোর জন্য, দেখবি চেয়ে শরীরে
আমার উঠছে ঢেউ সাগরে যেমন, আগের মতন।
তুইতো মেঘ জমলে আকাশ যেমন হয় গুমোট,
উঠলে ঝড় সাগর কেমন ফুঁসতে থাকে-আমার মতন।
মিথ্যে কথা(!) বলিস কেন যখন তখন! কথায় কথায়
দিস খোটা ইচ্ছেমতন। হাতে পায়ে ধরেছিলি বাবার,
নাই মনে? বিয়ে আমায় করবি বলে পাগল ছিলি,
আমায় না পেলে বিষ খাবি বলেছিলি ! কত কথা!!
সবি আমার মনে আছে- ভুলবো কেন? সেই যে কবে-
আমায় নিয়ে মেলায় গেলি, যাত্রাগানের নাচ দেখালি,
রঙিন-ফিতা, আলতা-চুড়ি, স্নো-পাউডার, কত কিছু
কিনে দিলি- ভুলে গেছিস? এখন আমি পুরান হয়েছি,
বয়েস হয়েছে- এখন কি আর আগের মতো ধরবে মনে?
এখন তুই নেশার ঘোরে রঙিন দেখিস। আকাশ দেখিস,
সাগর দেখিস, মেয়ে দেখিস। আমার মনের জ্বালা কী
তুই চেয়ে দেখিস? বুজিস কী তুই(!), মনে আমার
কিসের জ্বালা, কেমন জ্বালা! দিয়েছিস শুধু বিষের জ্বালা।
সেটাও যে আজ তোর জন্য হয়েছে কেমন গাঢ় নীল।
লেখক বলেছেন: ধন্যবাদ। আশা করি ভাল আছো।
স্বপ্নিক বলেছেন:
ভালো লাগলো দাদা
লেখক বলেছেন: ইটা তু কি বুলছিস বটেক, হামার মুনেক আইলো- লিইখ্যা ফালাইনু। সেই কুন কালের কুথা, কুছু কুছু মুনে আছে বটেক।
লেখক বলেছেন: সেই অর্থে ভাষা জানে নেই, তবে ওদের অনেক কথা বুঝতে পারি। উচ্চারণটা ঠিক সে ভাবে আসে না, আসার কথাও নয়। দিনাজপুর অঞ্চলে "কাহালু" বলে এক সম্প্রদায় আছে সাঁতালদের মতোই, ওদেরকে কাছে থেকে দেখেছিলাম কিছুদিন। আর রাজশাহী নিবাসী হবার কারণে সাঁতালদের গ্রামে অনেকবার বেড়াতে গেছি।
নিপাতনে সিদ্ধ বলেছেন:
চন্ডালিকার কথা মনে পড়ে গেল দাদা।
তুষারশুভ্রা বলেছেন:
কিছুইতো বুঝলাম না।
লেখক বলেছেন: তাই বুঝি! যদিও বাংলা ভাষায় লেখা। তাহলে সাহিত্যের ভাষায় পুনরায় লিখতে হয় দেখছি। নীচে সহজ ভাষায় লেখাটা তুলে দেবো সময় করে। সবাই একটু কষ্ট করে পড়ুক।
মুনিয়া বলেছেন:
ভালো লেগেছে কালপুরুষদা। আপনি জেনুইন কবি...
লেখক বলেছেন: গুড গার্ল কেমন আছিস। ব্লগে কম কম দেখি। ভাল থাকিস।
আমি ও আমরা বলেছেন:
দাদা প্রীয় পোষ্টে নিলাম। অনেক ভালো লাগল। পড়তে হবে অনেকবার। আপনার পরের লিখার ভিরে এটা হারিয়ে যাবে তাই নিয়ে নিলাম।ব্লগে আসবেন নতুন কবিতা দিয়েছি।
রুবেল শাহ বলেছেন:
দাদা অসাধারণ হয়েছেকথা হল এক সাঁতাল নারীর কথা কেন এক সাঁতাল নরের কথা হতে পারতো না।
ভাল লাগা রেখে গেলাম +
শুভেচ্ছা রইল
লেখক বলেছেন: পারতো। কিন্তু সেগুলো হতো বেশীর ভাগ মিথ্যে প্রলাপ। কারণ চোলাই মদ খেয়ে বুঁদ হয়ে পড়ে থাকলে তার মুখে আর কী কথা বের হতে পারে? তবে সেটা নিয়েও লেখা যেতে পারে। দেখবো চেষ্টা করে।
কালপুরুষ বলেছেন:
আগামীকাল অর্থাৎ ৯ই আগস্ট "বিশ্ব আদিবাসী দিবস"। পৃথিবীর বিভিন্ন লোকালয়-প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আদিবাসীদের মঙ্গল কামনা করি। তাদের যথাযথ মূল্যায়ণ ও অধিকার সংরক্ষণের দাবী জানাই।



















যদিও সব কথা ভালো মত বুঝি নাই। এরপরও ভালো লেগেছে......।
ভালো থাকুন।