আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ছুঁয়ে যাক মৃত্যু

১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৯

শেয়ার করুন:                   Facebook

ছুঁয়ে যাক মৃত্যু

হে মৃত্যু, তোমাকে ছোঁব বলে-
জীবনের চোখে কালো কাপড় বেঁধেছি।
হাতের তালুতে আয়ু লুকিয়ে আঙ্গুল উঁচিয়ে
সব ফাঁক ফোকড় পরীক্ষা করেছি, অতঃপর
নিশ্চিত হয়ে ছুটছি তোমার পিছনে।
অক্ষিগোলকে পাঁচ হাজার প্রদীপ জ্বেলে
অন্ধ মাছি, নোংরা আবর্জনায় তোমার
অস্তিত্ব খুঁজে পেতে ব্যর্থ হলেও,
আমার দু’চোখের মণিতে
তোমায় ঠিকই খুঁজে নেবো;
জীবনের সাথে কানামাছি ভোঁ ভোঁ খেলবো
কবরের উঠোনে।
হে মৃত্যু, তোমার আগমন নিশ্চিত জেনেও-
অনিশ্চিত আতঙ্কে কাটে আমার প্রতিটি রাত।
মিথ্যে প্রেমিকের মতো প্রলোভনে
জীবনকে আশ্বস্ত করি কৃত্রিম ভালবাসায়।
শুধু একবারের জন্য তুমি আসবে ভেবে
গতানুগতিক জীবনকে অবলীলায়
তাচ্ছিল্য করি প্রতিনিয়ত।
হে মৃত্যু, তোমার কথা ভেবেই
জীবনকে আগলে রেখেছি এতোটাকাল।
অবজ্ঞায় নয়, প্রগাঢ় প্রজ্ঞায় সঁপে দিতে চাই তা
তোমারই হাতে। মিলনের সন্ধিক্ষণে একবার হাসিমুখে,
আলিঙ্গন করো তোমার প্রিয়তম জীবনকে।
দিগন্তের ওপাড়ে হেলে পড়ুক জ্বলন্ত সূর্য,
দিনশেষে সাগরের হাতছানিতে ডুবে যাক
ঐশ্বরিক যত আলো, অন্ধকার হয়ে যাক
আমার প্রদীপ্ত বেলাভূমি।

ছবিঃ নিজের এ্যলবাম থেকে

 

 

  • ৪২ টি মন্তব্য
  • ৩৭৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১২
comment by: রুবেল শাহ বলেছেন: অনেকটা এক শ্বাসে পড়ে ফেললাম.........

কবিদের মানো ভাব বুঝা বড্ড বেশী কঠিন.....

অসহ্য ভাললাগা রেখে গেলাম দাদা
২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
comment by: রাতিফ বলেছেন: কালপুরুষ দা অসাধারণ বলা ছাড়া অন্য কিছু বলার নাই।



ভালো থাকেন।
৩. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এত মন খারাপ কেনো কালপুরুষ দা?

মৃত্যু অবধারিত.........তবুও মৃত্যুর কথায় কেমন যেনো লাগে।
ভালো থাকবেন.......মন খারাপ এভাবে কবিতায় চলে এলে আমরাও প্রভাবিত হই।মন খারাপ খুব ছোঁয়াচে তো!

"এই সুন্দর পৃথিবী ছেড়ে.......
মন যেতে নাহি চায়"

ভালো থাকবেন।আপনি যেমন তেমন করে।হাসি খুশী।
অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: মন হলো জীবন পুকুরের কর্দমাক্ত ঘাট, ভাবনাগুলো সেখানে প্রতিনিয়ত আছাড় খায়। ধন্যবাদ। শুভেচ্ছা সযত্নে শুকনো ডাঙ্গায় তুলে রাখলাম।

৪. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২০
comment by: সুতরাং বলেছেন: ভালোবাসার জন্য সুনীল গঙ্গোপাধ্যায় হাতের মুঠোয় প্রাণ নিয়েছিল, দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিল লাল কাপড়। আর আপনি মৃত্যুর জন্য এত কিছু আয়োজন নিয়ে বসে আছেন!
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: জীবন নিজের হাতের মুঠোয়, তাকে নিয়ে যা কিছু করা যায়- কিন্তু মৃত্যু ভীষণ রকমের নচ্ছার। অলখে লুকিয়ে থাকে, দূর থেকে চুপি চুপি সব কিছু দেখে মুচকি হাসে, সহজে কাছে আসেনা, ধরা দেয়না। সেটাই কেন জানি অসহ্য- কেন যে তাকে জীবনের মতো ইচ্ছেমতো রগড়াতে পারিনা। তাই জঅবনকে লেলিয়ে দিতে চাই মৃত্যুর পেছনে। একটু তাড়া খেয়ে দেখুক কেমন লাগে।

৫. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২১
comment by: তামো ব্লগ বলেছেন: লেগেছে ভালো
৬. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭
comment by: মিলটন বলেছেন: "হে মৃত্যু, তোমার কথা ভেবেই
জীবনকে আগলে রেখেছি এতোটাকাল।"

খুবই গুরুত্বপূর্ণ কথা। ভালো লেগেছে।

বস, ছবিটা কি গুন টানার দৃশ্য? অদ্ভুত ছবি।

ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

হ্যাঁ গুন টানার ছবি। এখানে দুটো ছবিকে (ট্র্যান্সপারেন্সী বা পজিটিভ ফিল্ম [কোডাকক্রোম]) সুপার ইমপোজ করা। কক্স'স বাজারে সূর্যডোবার দৃশ্যের ছবির ফ্রেমের উপর যমুনার তীরে গুন টানার ছবির ফ্রেম রেখে আরেকটা ফ্রেম তৈরী করা হয়েছে।

৭. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৬
comment by: প্রশান্ত শিমুল বলেছেন: দাদা এখনো তো হয়নি জীবনের আধা
তবে কেন চোখে কালো কাপড় বাঁধা?
উত্তর দিবেন সাদা
তা নাহলে গায় মাখাবো বুড়িগংগার কাঁদা।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: প্রশান্ত যার মন, শিমুল ফোটায় যে বন
আনন্দ সেখানে জানি থাকে সারাক্ষণ।

৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
দাদার মনে বুঝি কাদা লেগেছে ?

কবিতায় কিন্তু কাদা নেই।

ভালো লাগলো ।

+++++
৯. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪
comment by: মিলটন বলেছেন: আপনি কি ওটা ফটোশপে মিক্সিং করেছেন?
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: নাহ্। স্লাইড কপিয়ার দিয়ে (এসএলআর ক্যামেরার ইন্টারচেঞ্জেবল লেনস্ বদলে স্লাইড কপিয়ার এ্যাটাচ করে স্ন্যাপ শট নিতে হয়। স্লাইড কপিয়ারে বিল্ট-ইন ফ্লাশ থাকে যা কপি করার জন্য পর্যাপ্ত আলো যোগায়। ডে-লাইটেও করা সম্ভব, সেখানে এ্যাপারচার ও শাটার স্পীড সেট করে নিতে হয়)। মূলতঃ দুটো স্লাইড সুপার ইমপোজ করে আরেকটা স্লাইড তৈরী করা হয়েছে।

১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: স্লাইড কপিয়ার, স্লাইড ও নেগেটিভ কপি করা বেশ আগের টেকনিক।

তবে এই ছবিটা স্ক্যান করার পর ছবির কালার এডজাস্ট করার জন্য ফটোশপের সাহায্য নেয়া হয়েছে।

১০. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৪
comment by: পূর্ব বলেছেন: শুধু একবারের জন্য তুমি আসবে ভেবে
গতানুগতিক জীবনকে অবলীলায়
তাচ্ছিল্য করি প্রতিনিয়ত।


অপেক্ষা .. ভালা হইছে ।
+
১১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: মৃত্যু চীরসত্য তা মেনে নিতে হবে, মন খারাপ হলো পড়ে।

আপনার কি মন খারপ দাদা??

মন ভালো হোক।

ভালো থাকুন।
১২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা আপনার এ যাবৎকাল ব্লগে যত কবিতা পড়েছি সব গুলোর চাইতে এটা অনেক ডিফ্রেন্ট। অসাধারন।
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: খুশী হলাম জেনে।

১৩. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯
comment by: ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: "হে মৃত্যু, তোমার কথা ভেবেই
জীবনকে আগলে রেখেছি এতোটাকাল।
অবজ্ঞায় নয়, প্রগাঢ় প্রজ্ঞায় সঁপে দিতে চাই তা
তোমারই হাতে। মিলনের সন্ধিক্ষণে একবার হাসিমুখে,
আলিঙ্গন করো তোমার প্রিয়তম জীবনকে।" ... অনেক ভাল লিখেছেন। ভাব প্রকাশটা অনেক সুন্দর! লিখতে থাকুন এমন-ই আর ভাল থাকুন খুব খুব বেশি!!!
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: ভাল থাকবো সেই প্রত্যাশাই ধারণ করি সর্বদা।

১৪. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: কঠিন!!!!!!!!!
১৫. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
comment by: ফকির ইলিয়াস বলেছেন: ভালোবেসে মৃত্যু ও তো মানুষকে ছুঁয়ে যায় !!!
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: তা ঠিক। মৃত্যু অন্যের জন্য কষ্টের হলো নিজের জন্য কিন্তু সব কিছু থেকে নিদারুন মুক্তি।

১৬. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
comment by: অশোক দেব বলেছেন: সুন্দর
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

১৭. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
comment by: আলী প্রাণ বলেছেন: জন্মের খামে মৃত্যুর তারিখ লেখা!!!

আপনার লেখাটি ভালো লাগলো।
১৮. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:০১
comment by: অদ্ভূতছেলে বলেছেন: দাদাভাই খুব ভাল লাগল আপনার কবিতাটা নিজের কিছুটা কষ্ট দূর হল....
১৯. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়লাম।
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: ধন্য বাদ দেই কেন? দিলাম।

২০. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৪
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: ভাল থাকুন দাদা....।।
২১. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।
২২. ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
comment by: আনমোনা বলেছেন: আপনি আসলেই আলাদা। অনেকদিন পর আপনার বলগে এলাম। অনেক ভালো লেগেছে প্রতিটি লেখা। কেমন আছেন।
ভালো থ্কবেন।
২৩. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৯
comment by: আমি ও আমরা বলেছেন: দাদা নতুন কবিতা দিয়েছি, দেখে দিবেন।

শুভেচ্ছা রইল।
২৪. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: উত্তরাধিকার বলেছেন:
কালপুরুষ দা,

ধ্রুব সত্য কথা বলেছেন।

আর সাথে ছবিখানাও চমৎকার।
আপনার বহুমুখী প্রতিভা দিনে দিনে সামনে উন্মোচিত হচ্ছে।

অনেক অনেক শুভ কামনা জানাই।
:)

সূর্যাস্ত শেষে সুন্দর সূর্যোদয়ের অপেক্ষায়...
২৫. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২২
comment by: আন্দালীব বলেছেন: পুরো লেখাটির সাথে
"হে মৃত্যু, তোমার আগমন নিশ্চিত জেনেও-
অনিশ্চিত আতঙ্কে কাটে আমার প্রতিটি রাত। "
এই দুই লাইনের টোন টা যেন একটু টাল খেয়ে গেলো।

হোয়্যারএ্যাজ, লেখার প্রথমে ও শেষে আপনিই মৃত্যুকে খুঁজছেন এরকমের একটা ছবি পাওয়া যায়।

তাই, এই পংক্তিগুলো খুব যথার্থ মনে হয়নাই আমার কাছে। বা হয়তো আপনার এই বিষয়ক পৃথক কোন চিন্তা থেকে থাকবে যাকে স্পর্শ করতে আপাতত আমি ব্যর্থ হয়েছি।

ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যেভাবে ভেবেছেন সেখানে আমি অমত পোষণ করবোনা। তবে আমি এখানে আমার "অনিশ্চিত আতঙ্ক" বলতে একটা সার্থক ও পরিণত মৃত্যুর নাগাল না পাওয়াকে বুঝাতে চেয়েছি। জীবনে কিছু না পাওয়া, জীবনকে অন্যেন কাছে জীবন হিসেবে তুলে ধরতে না পারা, জীবনের কিছু সাধকে অপূর্ণ রেখে চলে যাওয়া- সেটাই আতঙ্কের। জানিনা বুঝাতে পারলাম কিনা। মৃত্যু নিয়ে আতঙ্ক নেই- অগোছালো জীবনের হঠাৎ অবসান নিয়েই আতঙ্ক।

২৬. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৯
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: সুন্দর
২৭. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫০
comment by: কাঙাল বলেছেন: লেটেস্ট খবর শুনেছন? ফকরউিদ্দন সাহেবরা নাকি......
২৮. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৭
comment by: মানবী বলেছেন: আমদের বাস্তবিক জ্ঞান হবার পর থেকেই আসলে মৃত্যুর প্রস্তুতি নেয়া প্রয়োজন, অথচ নির্দিষ্ট বয়সে পৌঁছে বা অসুস্থ হলেই আমরা এই অবধারিত সত্যকে স্মরণ করি। কঠিন দূরারোগ্য ব্যধি নিয়ে কেউ ৯৫/৯৬ বছর বেঁচে থাকেন আবার কোন কারন ছাড়াই ৫-৬ বছরের শিশুকে মৃত্যু বরণ করতে দেখেছি।


আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন।

কবিতার জন্য ধন্যবাদ কালপুরুষ।
২৯. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: কার্ট গোডল নামের একজন বিজ্ঞানী মৃত্যুকে সময়ের ফেরে ফেলতে চেয়েছিলো, কিন্তু পারেননি। শুধু ফিজিক্স দিয়ে একটা পথ দেখিয়ে গেছেন।

আমি খুব আশায় ছিলাম হয়তো কেউ একটা ভালো কিছু বলবে কিন্তু হকিং এর ক্রোনোলজিক্যাল প্রোটেকশন কনজেকচারের ম্যাথমেটিক্যাল মডেলটা দেখে বড্ড হতাশ হতে চায়! তবু বলতে পারি এখনও যা অসম্ভব একদিন সেটা ছেলে খেলা হবে কিন্তু আফসোস তার জন্য আমরা বাচবো না!

তবু বিশ্বাস থাকুক, একদিন সম্ভব হবে!
৩০. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৯
comment by: আন্দালীব বলেছেন: সেক্ষেত্রে আমার আমার আগের পোষ্টের শেষ কথাগুলোই সঠিক।

আমিই কোন লিঙ্ক মিস করে গেছি হয়তো। ধন্যবাদ

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৩০৭