আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাবা'র স্মরণে (পুনঃ পোস্ট)

২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪

শেয়ার করুন:                   Facebook

বাবা'র স্মরণে (পুনঃ পোস্ট)

আজ ২৩শে আগস্ট। আমার বাবার ২০তম মৃত্যু বার্ষিকী। আমার বাবা সহ যাদের বাবা বেঁচে নেই সবার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাঁদের বেহেশত্ নসীব করুন। বাবার স্মরণে আমার দুটো লেখা পুনরায় পোস্ট করলাম।


বাবা


জ্বলছে ঘরে ধূপকাঠি আর গোলাপ জলের মিষ্টি সুবাস,
মাটির কোলে নিথর দেহ- কাফনে জড়ানো বাবার লাশ।
অশ্রুভেজা মায়ের দু’চোখ, শোক জমানো পাথর বুক,
এলোমেলো দৃষ্টি যে তার, খুঁজছে কোথায় হারানো সুখ।
ঘুমিয়ে আছেন বাবা আমার- ভাঙ্গবেনা সেই ঘুম কখনো,
স্বপ্নে দেখি বাবা যে আমার- বলছে খুকী, ঘুমোস এখনো?
বিছানা ছেড়ে লাফিয়ে উঠি, কোথায় গেলো বাবা আমার?
কেউ কোনদিন আসে কী ফিরে, চলেই যদি যায় ওপাড়?
বাবা, তুমি আজ অনেক দূরে- রয়েছো তবুও বুকটা জুড়ে,
পারিনা কেন ভুলতে তোমায়? একবার এসে যাওনা ঘুরে।
কোথায় আছো, কেমন আছো- ইচ্ছে যে হয় জানতে ভারী,
তোমার ঘরে নেই তুমি আজ- তেমনি আছে সাজানো বাড়ী।


বাবা, তুমি কেমন আছো?


বাবা, তুমি কেমন আছো?
বলতে যদি একটিবার,
আমিও নাহয় দিতাম পাড়ি,
দেখতে তোমায় পরপার।
না হয় তুমি ভুলেই গ্যাছো-
কেমন আছি, খাচ্ছি কী?
যখন তুমি ছিলে কাছে-
বুঝিনি ঘরে অভাব কি?
মায়ার বাঁধন ছিঁড়ে যেদিন-
একলা রেখে গেলে চলে,
দিনের আলো নিভলো সেদিন-
সূর্য হঠাৎ পড়লো ঢলে।
মায়ের মুখের কাড়লে হাসি-
ঘরটা জুড়ে কালো ছায়া,
বুঝিয়ে দিলে এই জগতে-
লুকিয়ে থাকে গভীর মায়া।
পাড়ার মানুষ বলতো মুখে-
ভাগ্য তোদের ভাল বটে,
নইলে কী আর এমন যুগে-
অমন কারো বাবা জোটে!
গর্ব করি তোমায় নিয়ে-
হতে যে চাই তোমার মতো,
আমার ছেলেও বলে যেন,
হয়না মানুষ বাবার মতো ।

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ৩০৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: ফারহান দাউদ বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেশত্ নসীব করুন।
২. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: আসিফ আহমেদ বলেছেন: দোয়া রইলো।
৩. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৭
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপনার বাবার জন্য দোয়া রইল।
৪. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৮
comment by: এলোমেলো বলেছেন: আপনার বাবার জন্য দোয়া , বাবার কথা মনে করে দিলেন
৫. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: আইরিন সুলতানা বলেছেন: মুরুব্বী মানুষের জন্য দোয়া করার যোগ্যতা হয়েছে কিনা জানিনা, তবু উনার আত্মার শান্তি কামনা করি এবং উনার আশীর্বাদ আপনাদের পুরো পরিবারের উপর থাকুক ....

ভাল থাকুন দাদা ।
৬. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: আহমেদ মাহদী আকেফ বলেছেন: আপনার বাবার জন্য দুআ করছি। আল্লাহ যেন তার সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন।
৭. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: ঘাসফুল বলেছেন: নোনা স্বাদ নিলাম

খুব সুন্দর হয়েছে ।
৮. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: মীতু বলেছেন: আপনার বাবার জন্য দোয়া রইল ।
৯. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: রাজামশাই বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেশত্ নসীব করুন।
১০. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: প্রচেত্য বলেছেন: বাবার জন্য শ্রদ্ধা
১১. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: অন্তিম বলেছেন: পৃথিবীর সকল বাবা শ্রদ্ধা জানাই।
আপনার বাবার প্রতি দোয়া রইল।

একটি কথা না বললেই নয়, যারা বাবাহারা তারাই জানে বাবার কি মুল্য। বাবা যেখানেই থাক সুখে থাক।
১২. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৮
comment by: মিলটন বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেশত্ নসীব করুন।
১৩. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: সু-শান্ত বলেছেন: আমাকে একটা মেইল দিয়েন engrsdg at জিমেইল ডট কমে, আমি আমার ফোন নম্বর দিমু নে।
২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ও কে।

১৪. ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১০
comment by: আবু সালেহ বলেছেন:
আপনার বাবার আন্তার শান্তি কামনা করছি.......
১৫. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: দেবদারু বলেছেন: চির শান্তি বিরাজ করুন আপনার বাবাকে ঘিরে- সেই প্রার্থনা রইল..........
১৬. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
comment by: সাগর সরকার বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত্ নসীব করুন।
১৭. ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: আপনার বাবা এবং আমার বাবার মত যাই সব বাবারা নেই পৃথিবীতে......তাদের সবার জন্য অনেক অনেক দোয়া ।আল্লাহ তাদের শান্তিতে রাখুক।
যেইসব বাবারা বেঁচে আছেন.....।আল্লায় তাদের সবাইকে সুস্হ,সুন্দর এবং দীর্ঘ জীবন দিক।
ভালো থাকবেন........
কবিতা মন ছুঁয়ে গেলো।
১৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৪
comment by: পারভেজ বলেছেন: ২০ টা বছর ! কিন্তু তারপরেও কারো কারো জন্য এই এক মুহুর্ত আগের স্মৃতি যেন! ওনার প্রতি শ্রদ্ধা জানাই।
১৯. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৬
comment by: কঁাকন বলেছেন: ওনার আত্মা শান্তি পাক

ভালো থাকুন
২০. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৮
comment by: মনযূর মান্নান বলেছেন: আমারো বাবা নেই...কষ্ট টা আমিও বুঝি।...আমার আব্বা রেই ৩ বছর...দোয়া করি আপনার বাবার জন্য...
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: আপনার বাবার জন্যেও দোয়া রইলো।

২১. ২৫ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৬
comment by: তুষ।র বলেছেন: প্রথম কবিতাটা কিছুক্ষন পড়ার পর খুব খারাপ লাগলো। ভালো লিখেছেন। আপনি আপনার বাবাকে স্মরন করছেন -- খুবই ভালো লাগছে। আল্লাহ ওনাকে ওপারের জীবনে শান্তিতে রাখুক।
২২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ছুঁয়ে গেল , বিষন্ন লাগছে খুব ।
প্রার্থনা আপনার বাবার জন্য

 



 


জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২৮৩১৩