আমার প্রিয় পোস্ট
- রূপকথার ভেতরেই শুধু - নাজনীন খলিল
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- সেন্ট রিপ্সিমি - নম্রতা
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- গল্প - মাঠশালা
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- দহনের স্মৃতি-কথা - নাজনীন খলিল
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- ঘুম ভেঙ্গে গেলে - আন্দালীব
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- কালপুরুষ - আনমোনা
- নির্জলা হিপোক্রিসি - রুখসানা তাজীন
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্লগের কিছু প্রিয় কবিতা-নয় - বিলাল
- পৃথিবীতে সবচেয়ে দুর্বহ ভার, পিতার কাঁধে সন্তানের লাশ - রাসেল ( ........)
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- আধুনিক কবিতার দ্বন্দ্বযাত্রা ও পরিপ্রেক্ষিত বিবেচনা / আহমেদ ফিরোজ - ফকির ইলিয়াস
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিতা হোক সৃষ্টির প্রথম ধারণকৃত সংখ্যা / হাবীবুল্লাহ সিরাজী - ফকির ইলিয়াস
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই .... - আইরিন সুলতানা
- কবিতার সঙ্গে পথ হাঁটা / সৈকত হাবিব - ফকির ইলিয়াস
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- একদা এক প্রোগ্রামিং কন্টেস্টে!!! - যূঁথী
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- "এক বিকেলের হাত ধরে---" / চিটি - চিটি (হামিদা আখতার)
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন - সাখাওয়াৎ
- কবিতা : পাখি বিষয়ে যৎসামান্য আরেকবার - অভিজিৎ
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- বিবর্ণ দুপুর - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- প্রথম সবকিছু - রোডায়া
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এলিজি ফর দি মোস্ট বিউটিফুল লেডি - প্রজাপতি
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- কালপুরুষ: ব্যাপারটা দু:খজনক। - কনফুসিয়াস
- ভালবাসা চিরকালের - কালপুরুষ
- বার্ধক্য - উধাও ভাবুক
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
- সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী) - রুখসানা তাজীন
- দুটি সংলাপের একটি কল্পচিত্র - কাল্বেলা
- কি হও তুমি ওর? - কাল্বেলা
- বিহংগের বয়কট - বিহংগ
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- একা - সুলতানা শিরীন সাজি
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- আমার হৃদয় কবিতা লিখে না - নীলকণ্ঠ
- বৃস্টিতে - সুলতানা শিরীন সাজি
- উৎসর্গঃ কালপুরুষ - মাধবী
- ......এবং আমার নারীত্ব - সাতিয়া মুনতাহা নিশা
- চলো, ডুব দিয়ে ছুঁই - মাছরাঙ্গা
- মা'য়ের চোখে প্রাপ্তি - কালপুরুষ
- তার জন্য - জিহাদ
- জীবনপাঠ - মুজিব মেহদী
- কবিতার শিল্প (পল ভ্যারলেইন) - নাজিম উদদীন
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- কবির প্রয়োজনীয় হয়ে ওঠা - মুজিব মেহদী
- তিমির হননের গল্প/বিহংগ। উতসর্গঃপিতৃস্নেহ বঞ্চিত শিশুদের। - বিহংগ
- শেষ অশ্রু - বিহংগ
- মাসুদ খানের গোধূলিব্যঞ্জন - মুজিব মেহদী
- এক সানকির ইয়ার - শিলা
- লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া - মুহম্মদ জুবায়ের
- জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ
- গুগল কথন - ১ : প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস - রাগিব
- বিদায় আফ্রিকা,বিদায় কংগো,বিদায় কালো মানুষদের দেশ । - আশিক হাসান
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- শিশির - বকলম
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'(শেষ পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- খসে পড়া পেসমেকার - বৃশ্চিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ক্যান্ডেল ইন দ্যা উইন্ড... - মানবী
তোমাকে ছোঁবার জন্য
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৩
তোমাকে ছোঁবার জন্য
তোমাকে ছোঁবার জন্য বিশ্বস্ত দুটি হাত সবুজ বৃক্ষের শাখা হতে চেয়েছিল। তুমি অলস ছায়ার মতো নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলে সেই বৃক্ষের নীচে। অটল বৃক্ষ নতজানু হতে শেখেনি তাই পল্লব আচ্ছাদিত শাখাসম সেই উদ্ধত হাত তোমাকে কখনোই ছুঁতে পারেনি। মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকা মানববৃক্ষের শাখাসর্বস্ব হাত ক্রমশঃ উর্দ্ধমুখী হতে হতে একসময় আকাশ ছোঁবার স্বপ্ন দ্যাখে। মাটিতে পড়ে থাকা অলস ছায়াকে তার কিছুতেই ছুঁতে ইচ্ছে করেনা, ছুঁতে পারেওনা।
তুমি সেই নির্জীব, নিষ্প্রাণ, অলস ছায়া সজীব এক বৃক্ষের নাগালের মধ্যেই। অথচ তোমাকে ছোঁবার জন্য সেই বৃক্ষ এতোটুকু ঝুঁকতে পারেনা। তুমি অলৌলিক কোন ঝড়ের প্রত্যাশা করতেই পারো। প্রবল ঝড়ে এক মানববৃক্ষের সমস্ত শাখা-প্রশাখা ভেঙ্গে তছনছ হয়ে লুটিয়ে পড়ুক সেই বৃক্ষের পদতলে, মাটিতে পড়ে থাকা ছায়ার বুকে, মিশে যাক সেই মাটিতে তোমার সাথে। তোমার নির্জীব ছায়াকে ছুঁয়ে যাক সেই ব্যথাতুর ভেঙ্গে যাওয়া হাত। বেদনায় নীল হয়ে উঠুক মাটির স্পর্শে। তোমাকে ছোঁবার মিথ্যে স্বপ্ন গুড়িয়ে যাক এভাবেই। তোমার ছায়ার পাশে নতজানু হয়ে পড়ে থাকুক শুকনো ডালের মতো ভেঙ্গে যাওয়া অসাড় দুটো হাত। বৃক্ষের অনঢ় দেহটাই হোক শুধু তোমার ছায়ার অতন্দ্র প্রহরী। হাতে নয়, শাখা-প্রশাখায় নয়- শেকড়ে জড়িয়ে থাকুক তোমাকে।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
পোস্ট ভালা। তয় হাসিব এহন লগ ইন করা আছে। একটু পরে পোস্টাইলে ভালা করতেন।
লেখক বলেছেন: হাসিব মাইনাস দেয়া মানেই আমার ব্লগে অন্তত একটা হিট বাড়ানো। ব্যপারটা মন্দ নয়। আর কিছু মানুষের মাইনাস আমি খুব এনজয় করি কেননা এখানে মাইনাসটা ব্যক্তিগত মনোবৃত্তির প্রকাশ- পোস্টের ভাল মন্দ যাচাই করে নয়।
সুপার জোস একটা লাইন
সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন:
বৃক্ষের অনঢ় দেহ হোক তোমার ছায়ার অতন্দ্র প্রহরী। হাতে নয়, শাখা-প্রশাখায় নয়- শেকড়ে জড়িয়ে থাকুক তোমাকে। জড়িয়ে থাকুক।
ভালো লাগলো।
মিলটন বলেছেন:
দাদা, যদিও একটু কঠিন তয় লাগসে ভালা। +
মুহিব বলেছেন:
এত ছোয়াছুয়ি তো ভাল না দাদা। শরীয়তের ব্যাপার আছে।
লেখক বলেছেন: সেই জন্যেইতো হাত দিয়ে ছোঁয়া হয়নি।
প্রচেত্য বলেছেন:
আমি বলি কি বাপু, তাকে ছোয়ার জন্য, ৮নং বাসের টিকেট কেটে দোতলা বাসের হাতল ঝুলে কতসব এলোমেলো ভাবনা, কখন ছোয়া যাবে, সেই মুহূর্ত বা ক্ষনের অনন্তকালের অপেক্ষা যেন সচিত্র রুপায়ন হতে যাচ্ছে
যাহোক পৌছানো হল গন্তব্যে, আগেই করিম চাচার তিন চাকার রিকশা ছিল, ওঠা হল বসা হল পাশাপাশি দুজনে, ছোয়া হবে সে অপেক্ষায় কি অদ্ভুত শিহরণ, ভাবছি করিম চাচা একটা হার্ড ব্রেক কষে দিকনা, তাও সে সৌভাগ্য হয়না, সত্যি বলতে সেদিন তো পাশাপাশি ঘর্ষন তো বাদ থাকুক বলাও হয়নি "তোমাকে ছোঁবার জন্য" এত চেষ্টা।
তাদরকে ছোয়ারও যে নান্দনিক রুপ আছে তা আজ জেনে নিলাম, এখন এপ্লাই করা বাকী
লেখক বলেছেন: হাহাহাহাহা.... ভাল লাগলো কথাগুলো।
নন্দনকাননে কারো নান্দনিক ছোঁয়া জননন্দিত না হয়ে নিন্দিতও হতে পারে- সামাজিক নন্দনতত্ত্ব এমনটাই বলে।
খালেদা আকতার বলেছেন:
Mui ki Honure...
লেখক বলেছেন: ভাবতেছি......
সৌপ্তিক বলেছেন:
ভালো লাগলো তিনবার পড়ার পর কিছু কিছু বুঝলাম
বাবুয়া বলেছেন:
কালপুরুষ দাদা, আপনার লেখা মানেই- নতুন কিছু। সুন্দর কিছু। সৃজনশীল কিছু। বরাবরের মতো আরো একটা সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করি ভাল আছেন। ভাল থাকার নীরব প্রার্থনা রইলো। অনেক অনেক ভাল থাকুন।
অপ্সরা বলেছেন:
একবার পড়ে আমিও বুঝিনি সৌপ্তিকের মত। পাঁচবার পড়ার পর বুঝলাম। আপনি সত্যি অনেক বেশি ভালো লিখেন।
সুতরাং বলেছেন:
'তুমি সেই নির্জীব, নিষ্প্রাণ, অলস ছায়া সজীব এক বৃক্ষের নাগালের মধ্যেই। অথচ তোমাকে ছোঁবার জন্য সেই বৃক্ষ এতোটুকু ঝুঁকতে পারেনা। তুমি অলৌলিক কোন ঝড়ের প্রত্যাশা করতেই পারো। প্রবল ঝড়ে এক মানববৃক্ষের সমস্ত শাখা-প্রশাখা ভেঙ্গে তছনছ হয়ে লুটিয়ে পড়ুক সেই বৃক্ষের পদতলে, মাটিতে পড়ে থাকা ছায়ার বুকে, মিশে যাক সেই মাটিতে তোমার সাথে। তোমার নির্জীব ছায়াকে ছুঁয়ে যাক সেই ব্যথাতুর ভেঙ্গে যাওয়া হাত। বেদনায় নীল হয়ে উঠুক মাটির স্পর্শে।'হায়! তবু ছুঁয়ে যাক...
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আপনার লেখাটা ভাল লাগলো কালপুরুষ। শুভেচ্ছা!
আমি ও আমরা বলেছেন:
দাদা আপনার লিখাটা খুব লাগলো। আর নিরব মন্তব্যহীন ইন্টেলেকচুয়াল দের কথা বলবেন না। আজ না পেরে কবিতায় প্রতিবাদ করেছিলাম, দেখেছেন নিশ্চয়। যাই হোক ওরাও একদিন কবিতা লিখবে। ভালো লিখা লিখবে।ভালো থাকবেন দাদা।
চাঙ্কু বলেছেন:
কালপুরুষদা @ চমৎকার লাগলো।
আনমোনা বলেছেন:
কেমন আছেন?? অনেকদিন পরে আজ ব্লগে এলাম।।।।।
লেখক বলেছেন: ভাল আছি। তুমি কেমন আছো। হ্যাঁ ইদানিং তোমাকে কম দেখছি ব্লগে। লেখাও দিচ্ছনা। ভাল থেকো।
লেখক বলেছেন: স্বস্তি পেলাম।
একরামুল হক শামীম বলেছেন:
লেখাটা ভাল লাগলো কালপুরুষদা।
নুশেরা বলেছেন:
বাহ্, সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করি ভাল আছেন। আপনার সাথে একদিন দেখা করার খুব ইচ্ছে। সম্ভব হলে বলবেন কবে। সুনীলকেও আসতে বলবো। ভাল লাগবে দেখা হলে।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো............।মন ছুঁয়ে যাওয়া অনুভবগুলো।
আশাকরি ভালো আছেন।
শুভকামনা।


















