আমার প্রিয় পোস্ট
- রূপকথার ভেতরেই শুধু - নাজনীন খলিল
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- সেন্ট রিপ্সিমি - নম্রতা
- উড়ে যায় পাখি,ফেলে যায় পালক তার, একটা সাদা এবং একটা কালো - সুলতানা শিরীন সাজি
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- গল্প - মাঠশালা
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- দহনের স্মৃতি-কথা - নাজনীন খলিল
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- ঘুম ভেঙ্গে গেলে - আন্দালীব
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- কালপুরুষ - আনমোনা
- নির্জলা হিপোক্রিসি - রুখসানা তাজীন
- আমার মৃত্যুগাথা . . . - ঊশৃংখল ঝড়কন্যা
- ব্লগের কিছু প্রিয় কবিতা-নয় - বিলাল
- পৃথিবীতে সবচেয়ে দুর্বহ ভার, পিতার কাঁধে সন্তানের লাশ - রাসেল ( ........)
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- আধুনিক কবিতার দ্বন্দ্বযাত্রা ও পরিপ্রেক্ষিত বিবেচনা / আহমেদ ফিরোজ - ফকির ইলিয়াস
- আসুন, শাশ্বতের বাঁচার লড়াইয়ে সামিল হোই - আ-আল মামুন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিতা হোক সৃষ্টির প্রথম ধারণকৃত সংখ্যা / হাবীবুল্লাহ সিরাজী - ফকির ইলিয়াস
- ধোঁয়াটে রূপকথা (শেষ অংশ) - ঊশৃংখল ঝড়কন্যা
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- স্পর্শের বাইরে : ভালবাসার স্পর্শ কোথা পাই .... - আইরিন সুলতানা
- কবিতার সঙ্গে পথ হাঁটা / সৈকত হাবিব - ফকির ইলিয়াস
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- একদা এক প্রোগ্রামিং কন্টেস্টে!!! - যূঁথী
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- "এক বিকেলের হাত ধরে---" / চিটি - চিটি (হামিদা আখতার)
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন - সাখাওয়াৎ
- কবিতা : পাখি বিষয়ে যৎসামান্য আরেকবার - অভিজিৎ
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- বিবর্ণ দুপুর - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ভালোবাসার এপাশ ওপাশ - আনোয়ার সাদাত শিমুল
- প্রথম সবকিছু - রোডায়া
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- এলিজি ফর দি মোস্ট বিউটিফুল লেডি - প্রজাপতি
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- কালপুরুষ: ব্যাপারটা দু:খজনক। - কনফুসিয়াস
- ভালবাসা চিরকালের - কালপুরুষ
- বার্ধক্য - উধাও ভাবুক
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
- সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী) - রুখসানা তাজীন
- দুটি সংলাপের একটি কল্পচিত্র - কাল্বেলা
- কি হও তুমি ওর? - কাল্বেলা
- বিহংগের বয়কট - বিহংগ
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- একা - সুলতানা শিরীন সাজি
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- কামসূত্র কামশাস্ত্রমাত্র নয়, বরং কর্মশাস্ত্র - মুজিব মেহদী
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- আমার হৃদয় কবিতা লিখে না - নীলকণ্ঠ
- বৃস্টিতে - সুলতানা শিরীন সাজি
- উৎসর্গঃ কালপুরুষ - মাধবী
- ......এবং আমার নারীত্ব - সাতিয়া মুনতাহা নিশা
- চলো, ডুব দিয়ে ছুঁই - মাছরাঙ্গা
- মা'য়ের চোখে প্রাপ্তি - কালপুরুষ
- তার জন্য - জিহাদ
- জীবনপাঠ - মুজিব মেহদী
- কবিতার শিল্প (পল ভ্যারলেইন) - নাজিম উদদীন
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- কবির প্রয়োজনীয় হয়ে ওঠা - মুজিব মেহদী
- তিমির হননের গল্প/বিহংগ। উতসর্গঃপিতৃস্নেহ বঞ্চিত শিশুদের। - বিহংগ
- শেষ অশ্রু - বিহংগ
- মাসুদ খানের গোধূলিব্যঞ্জন - মুজিব মেহদী
- এক সানকির ইয়ার - শিলা
- লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া - মুহম্মদ জুবায়ের
- জন লেননের সোচ্চার ভালবাসা আর বব ডিলনের অভিমান ( চতুরভূজ) - চতুরভূজ
- গুগল কথন - ১ : প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস - রাগিব
- বিদায় আফ্রিকা,বিদায় কংগো,বিদায় কালো মানুষদের দেশ । - আশিক হাসান
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- শিশির - বকলম
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'(শেষ পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- খসে পড়া পেসমেকার - বৃশ্চিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ক্যান্ডেল ইন দ্যা উইন্ড... - মানবী
চোখের কালি
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
চোখের কালি
আমার চোখের কোণে কালি- কিছুতেই ঘুম আসেনা।
সারারাত জেগে তোমার কথাই ভাবি।
ক্যামন আছো তুমি? আমায় কি ভুলে গ্যাছো?
আজকাল ঘুমপাড়ানি মাসিপিসি আর আসেনা-
মায়ের আদরের কোল ছেড়েছি সেই কবে।
এখন শুধু তোমার কথাই ভাবি,
ভাবতে ভাবতেই রাত কেটে যায়।
আমার চোখের কোণে কালি- কিছুতেই ঘুম আসেনা।
আচ্ছা, তুমি কি আমার কথা ভাবো ?
তোমারও কি চোখের কোণে কালি পড়েছে, আমার মতো?
কই! আমি তো বুঝতে পারি না।
তোমার ওই কাজল কালো চোখ সবকিছু ঢেকে রাখে বুঝি?
জানো, আমার মা'ও কাজল পড়তো।
মায়ের গভীর কালো চোখ দুটো ছিল মায়াভরা,
তাতে এতোটুকু কালি ছিলনা।
ছিল আশা, ছিল প্রত্যাশা, আর ছিল ভালোবাসা।
মা আমার স্বপ্ন দেখতো, একদিন আমি বড় হবো,
মায়ের চোখের কাজল হয়ে পৃথিবী দেখবো।
তারপর? তোমাকেও দেখবো।
আমিতো আর মায়ের চোখের কাজল নই-
মা আজকাল চোখে একদম কাজল পড়েনা। কি জানি!
মা বুঝি তার সেই পুরোনো কাজলদানিটা হারিয়ে ফেলেছে!
নাকি অন্য কিছু! মা আমায় কিছুই বলেনা।
আমার চোখের কোণে কালি, কাজল ভেবে ভুল করোনা।
মা আমায় প্রশ্ন করে-
কিরে খোকা, কি হয়েছে তোর? রাতে ঘুমোস না?
মাকে আমি কিছুই বলতে পারিনা।
আমি যে সারারাত জেগে তোমার কথাই ভাবি।
কবে তুমি মায়ের মতো চোখে কাজল পড়বে?
কবে তুমি দু'চোখ মেলে আমার দিকে তাকাবে?
তোমায় যে ভীষণ দেখতে ইচ্ছে করে!
তুমি কি ভাবো আমি স্বপ্ন দেখি? মোটেও না।
মানুষ কি কখনও জেগে জেগে স্বপ্ন দেখে?
আমি একটুও স্বপ্ন দেখিনা।
ঘুমপাড়ানি মাসিপিসি আমার কাছে আর আসেনা।
সবাই ভুলে গেছে আমায়। তুমিও তাই!
আমিতো তোমায় ভুলিনি, ভুলতে পারিনি।
আমার চোখের কোণে কালি, কিছুতেই ঘুম আসেনা।
কালো মেঘের মতো ছেয়ে আছে আমার দু'চোখ।
আমি এই চোখে মায়ের দিকে তাকাবো কি করে?
আমিতো আর চোখে কাজল পরিনা।
কি করে ঢাকবো আমার চোখের কালি?
তুমি কেন কাজল হয়ে আমার চোখে তাকাও না?
তুমি কেন ঘুম হয়ে আমার চোখে লুটিয়ে পড়োনা?
তবে কি তুমি কান্না হয়ে ঝরবে আমার চোখে?
চোখের জলে মুছিয়ে দেবে আমার চোখের কালি?
বেশতো- তবে আর দেরী কেন?
চলে এসো আমার চোখে, মিশে যাও আমার চোখের পাতায়।
গভীর ঘুম হয়ে ঢেকে দাও আমার দু'চোখ।
আমাকে স্বপ্ন দেখাও- আমি তোমার হয়ে গেছি।
আমার চোখের সমস্ত কালি মুছে গেছে।
আমার চোখে এখন শুধু তোমারই ছায়া-
দু'চোখ জুড়ে শুধু ঘুম আর ঘুম।
(কবিতা নয়, আবেগভরা কিছু পুরোনো কথা)
[মূল লেখাঃ ১০.১০.১৯৮৭, সংশোধন ৮.১০.১৯৯৮]
ঝুমী বলেছেন:
বেশ ভাল লাগলো লেখাটা। +
একরামুল হক শামীম বলেছেন:
মা আমার স্বপ্ন দেখতো, একদিন আমি বড় হবো,
মায়ের চোখের কাজল হয়ে পৃথিবী দেখবো।
ভালো লেগেছে।
ফয়সল নোই বলেছেন:
১৯৮৭!?এতো প্রস্তর যুগের লেখা ওস্তাদ'তুমি কেন কাজল হয়ে আমার চোখে তাকাও না?
তুমি কেন ঘুম হয়ে আমার চোখে লুটিয়ে পড়োনা?
তবে কি তুমি কান্না হয়ে ঝরবে আমার চোখে? '...
খুব সুইট লাগলো এই লাইনগুলো।
ইউনুস খান বলেছেন:
কালপুরুষদা অসাধারণ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
দারুন লাগলো কালপুরুষদা!! এক করুণ আকুতি মনকে ছঁয়ে গেলো!
তারিক টুকু বলেছেন:
বেশ বড় কবিতা। অর্ধেক পড়লাম।
পথিক!!!!!!! বলেছেন:
হু ঠিকই
সুলতানা শিরীন সাজি বলেছেন:
লেখাটা পুরানো হলেও অনুভবগুলো নিশ্চয়ই চির নতুন............ভালো লাগলো।
শুভেচ্ছা আপনাকে।
আবু সালেহ বলেছেন:
তুমি কেন কাজল হয়ে আমার চোখে তাকাও না?
তুমি কেন ঘুম হয়ে আমার চোখে লুটিয়ে পড়োনা?
তবে কি তুমি কান্না হয়ে ঝরবে আমার চোখে?
চোখের জলে মুছিয়ে দেবে আমার চোখের কালি?
আবেগ গুলো দারুন......
বিবর্তনবাদী বলেছেন:
সামহোয়্যারে নতুন গ্রুপ এসেছে গানের কলি। আমাদের এই সামহোয়্যারইনের জনপ্রিয় পোস্টগুলোর মাঝে অন্যতম গানের কথা ভিত্তিক পোস্টগুলো। প্রতিদিনই কয়েকটা গানের কথা গান সহ পোস্ট করা হয়। অনেক বাংলা গান আছে যেগুলোর কথা ইন্টারনেটে খুঁজলে শুধু আমাদের এই সামহোয়্যারইনেই পাওয়া যাবে। মূল্যবান সেই পোস্টগুলো নানান ব্লগারদের নিজস্ব ব্লগে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোকে এক বন্ধনে বেঁধে রাখাই এই গ্রুপের উদ্দেশ্য। গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন
আমি ও আমরা বলেছেন:
দারুন লাগল দাদা।
অর্পিত স্নৃগ্ধা বলেছেন:
ভালইতো।
আনমোনা বলেছেন:
অসাধারন। কেমন আছেন? দেরির জন্য দুঃখিত। আমন্ত্রণ রইল আমার ব্লগ বাড়িতে।
লেখক বলেছেন: ধন্যবাদ। তোমার বাড়ী বেড়িয়ে এসেছি। তুমি ছিলে না। আবার যাবো সময় করে।
আলী প্রাণ বলেছেন:
ভালো লাগলো।
...আমার চোখের কোণে কালি- কিছুতেই ঘুম আসেনা। ...
বিহংগ বলেছেন:
স্মৃতিকাতর কবিতাটিতে গানের আবহ পেলাম।...আমার চোখের কোণে কালি- কিছুতেই ঘুম আসেনা। পুরোপুরি একমত।


















