আমার ভাবনা গেছে চুরি
আমার ভাবনা গেছে চুরি-
সেই ভাবনায় সূতো কাটে দুষ্টু চাঁদের বুড়ি;
আমার ভাবনা গেছে চুরি। এখন কি যে আমি করি!
জোসনা রাতে দাওয়া বসে দুষ্টু চাঁদের বুড়ি,
মুঠো মুঠো আলো ছড়ায়, নেইকো তার জুড়ি;
আমার ভাবনা গেছে চুরি। আমি আহ্লাদেতে মরি!
ভাবনা আমার খুঁজতে থাকে ঘুমের নিঝুমপুরী;
আবেগ আমার নেয় ছিনিয়ে দুষ্টু চাঁদের বুড়ি,
আমার ভাবনা গেছে চুরি। এখন কি যে আমি করি!
তারার ফুলে সাজাবো আমি শুন্য মনের ঝুড়ি,
মেঘের ভেলা সাজিয়ে আমি আকাশ দেবো পাড়ি,
ঘোমটা খুলে দাঁড়িয়ে রবে আমার চাঁদের বুড়ি,
বলবে হেসে, এই যে দেখো বয়স আমার কুড়ি।
আমার ভাবনা গেছে চুরি- আমি বুঝতে সবই পারি,
তাইতো আমি ছদ্মবেশে চাঁদের দেশে ঘুড়ি,
ঘুমের মাঝে ভাবনা আমার হোকনা যতই চুরি।
(সংশোধিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

