শিশির বিন্দু
আমার নির্ঘুম চোখ সদা জাগ্রত জোছনার আলোয়-
ক্লান্ত চাঁদের ডানা থেকে খসে পড়া শুভ্র পালকের মতো,
একা একা দোল খাই খেয়ালী বাতাসে, সবুজ ঘাসের ডগায়।
মেঘবালিকার এলো চুলে তারার মিছিল হয়ে পৌঁছে যাই
স্বপ্নীল দিগন্তে; বিষন্ন রাতে আমি একা একা গুমরে কাঁদি।
পাখীর ঠোঁটে বিদীর্ণ নৈঃশব্দের প্রহর শেষে, গাঢ় সবুজ
অরণ্যের পথ ধরে নেমে আসে ঝলমলে আলো, আমাকে
ছুঁয়ে যায় পরম আদরে। কুয়াশার চাদরে মোড়া ফসলের
মাঠে নবান্নের সৌরভে মেতে উঠি আমি সহসাই। আমার
নির্ঘুম দু’চোখ ছুঁয়ে যায় সূর্যের আলো- মেঘবালিকার পরশে
সিক্ত আমি ভোরের শিশির, রৌদ্রের খরতাপে নিমিষে হারাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


