দহন
ম্যাচবাক্সের গায়ে দেশলাই কাঠি, একটু ঘষা দিলেই-
দপ্ করে জ্বলে ওঠে আগুন, সব ঐ বারুদের কারসাজি।
আমি বারুদহীন কোমল হাতে- তোমাকে স্পর্শ করলেই,
দপ্ করে জ্বলে উঠি মুহূর্তে। দেশলাইয়ের জ্বলন্ত কাঠিতে
জ্বলে সিগারেট, জ্বলে পাটের গুদাম, জ্বলে অবাঞ্ছিত কিছু
বস্তি- নিরাপদ আশ্রয়। গনগনে আগুনে সবকিছু জ্বলে পুড়ে
ছাই হয়ে যায়। তোমাকে ছুঁলে আমার ভেতরটাও জ্বলে ওঠে,
আমি জ্বলতে থাকি নিভৃতে- অথচ ছাই হতে পারিনা। নীরব
এক দহনের মাঝে লুকিয়ে রাখি আমার প্রজন্মের অধিকার।
তুমি জ্বালাতে ভালবাস, আমি জ্বলতে। আমার সকল স্পর্শে
তুমি এক অদৃশ্য লেলিহান শিখা, আমাকে প্রজ্জ্বলিত করো
দেশলাই কাঠি ছাড়াই, প্রগাঢ় উষ্ণতায়। আমি প্রতিনিয়ত
জ্বলে উঠি আঁধার ঘরে, মেঝেতে পড়ে থাকে ক্লান্তির ছাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

