১
ক্লাশে আমার মন বসেনা- বন্ধুরা বলে চরম ফাঁকিবাজ।
কলেজ পালিয়ে তোমাকে নিয়ে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন
ঘুরে বেড়াই- একদিন না গেলে তুমিও বলো, আমি ফাঁকিবাজ।
২
শর্ত ছিল তোমাকে রোজ একটা করে গোলাপ দেবো-
দ্বিতীয়দিন গোলাপ হাতে তোমার কাছে যেতেই দেখি,
তুমি হাসিমুখে অন্য কারো গোলাপ হাতে দাঁড়িয়ে আছো।
৩
তোমার কাছে যেতে এক নড়বড়ে বাঁশের সাঁকো পার হতে হয়-
তোমার সাবধান বাণী- সামলে যেও, সাঁতার না জানলে ডুবে মরবে।
তোমাকে বলতে পারিনি, সাঁতার জেনেও আমি তোমার প্রেমে ডুবেছি।
৪
একদিন হাত ধরে বলেছিলে-
“তুমি আমাকে ভুলতে চাইলেও আমি তোমাকে ভুলতে দেবোনা”।
কথাটা বিশ্বাস করি- কারণ তুমি আমাকে ক্ষুধার্ত রেখে চলে গেছো;
একজন ক্ষুধার্ত মানুষ কখনোই অন্নের স্বাদ ভুলতে পারেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

