আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বৃক্ষমানব

২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

শেয়ারঃ
0 0 0

বৃক্ষমানব

তোমাকে যখন মানুষ ভাবতাম- তখন আমার ছায়ার প্রয়োজন ছিলনা।
মনের অজান্তেই কখন যেন তুমি বৃক্ষ হয়ে গেলে, সবুজ থেকে আরো
গাঢ় সবুজ হয়ে পাশে দাঁড়ালে। আমি মনেপ্রাণে একটু ছায়া খুঁজছিলাম
প্রখর রৌদ্রতাপে। তুমি আমাকে ছায়া দিলে পরম মমতায়- আমি ক্রমশঃ
ছায়াজীবি হয়ে উঠলাম। ঝড়-বৃষ্টি-রোদ আর ঘন কুয়াশায় তুমি অবিচল,
স্থির ছিলে আমাকে ঘিরে। প্রচন্ড শীতে একটু উষ্ণতা পাবো বলে আনন্দে
বিলিয়ে দিতে তোমার অনুভূতির শুকনো পাতা- তাতে আঁচ ছিল, প্রশান্তি
ছিল। এখন তোমাকে আবার মানুষ ভাবতে ইচ্ছে করে, নিজের যত চাওয়া
পাওয়া সবকিছু তোমাকে জানাতে ইচ্ছে করে। বৃক্ষের খোলসে তুমি মানুষ
হয়েই থাক, তোমার ছায়ায় ছায়াজীবি হয়ে বাঁচতে চাই আরো অনেকদিন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬
রুবেল শাহ বলেছেন: ভাল লাগা রইল................. দাদা
২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি ঢাকায় এসেছিলেন শুনলাম। দেখা হলে ভাল হতো। দেশে থাকলে জানিয়েন।

২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: এইটা কিন্তু কবিতা না।

৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯
আবদুল হক বলেছেন: কেমন লাগলো বুঝতে পারছি না। বোধহয় ভালো লাগাই উচিৎ।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: খুব জটিল করে ফেলেছি কী? সহজভাবেই লেখার চেষ্টা করেছি।

৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭
নীল আলো বলেছেন: কথাগুলো সুন্দর
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: জেনে আলোকিত হলাম।

৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬
মুক্তি মণ্ডল বলেছেন: নাইচ ওয়ার্ক। আমার কাছে ভাল লাগছে।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: আপনার ভাললাগা আমার জন্য যথেষ্ট প্রেরণা।

৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কন্সেপটটা ভালো-কিন্তু বৃক্ষ বড়ই অসহায় মনে হলো।

ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: একবার আমাদের উপকূলীয় ঝড় জলোচ্ছাসের কথা ভাবুন, তখন কিন্তু অসহায় গাছ বা বৃক্ষগুলোই মানুষকে বাঁচতে সাহায্য করে। তেমনি একটা অসহায় মেয়ের কথা ভাবুন, তার পাশে একজন বিশস্ত পুরুষ সে যতই অসহায় হোক তাকেই অবলম্বন হিসেবে আঁকড়ে ধরতে চায়। ঠিক বুঝাতে পারলাম কিনা জানিনা। ভাবনাটা তেমনই।

৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
পারভেজ বলেছেন: "তোমাকে যখন মানুষ ভাবতাম- তখন আমার ছায়ার প্রয়োজন ছিলনা।" খুব গাঢ় শব্দগাথা।
ভালো লাগলো। শুভেচছা।
২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করে। ভাল থাকুন।

৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯
আবু সালেহ বলেছেন:

বৃক্ষের খোলসে তুমি মানুষ
হয়েই থাক, তোমার ছায়ায় ছায়াজীবি হয়ে বাঁচতে চাই আরো অনেকদিন।

ধার করা সময়টা দারুন কাটালাম...............
৯. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৩
নাজনীন খলিল বলেছেন: বৃক্ষের খোলসে তুমি মানুষ
হয়েই থাক, তোমার ছায়ায় ছায়াজীবি হয়ে বাঁচতে চাই আরো অনেকদিন।

কবিতানা তাতো বুঝলাম। কিন্তু এই বৃক্ষরূপী মানুষের পরিচয় জানতে চাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ছদ্মবেশী বৃক্ষের পরিচয় জানতে নেই।

১০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫১
মমমম১২ বলেছেন: হুমম কথাগুলো আসলেই সুন্দর।বৃক্ষের খোলসে মানুষ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: মুখের কথার কোন বিশ্বাস নেই।

১১. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৩
সবাক বলেছেন: দাদা ভালো লাগলো....
১২. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
সহেলী বলেছেন: কবিতাই তো মনে হচ্ছে ! আপনার লেখা সবসময়েই শব্দে ,কথায় চমৎকার ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: বিতার মতো করেই লিখেছি। গদ্য লিখতে গেলেও কবিতা এসে ভর করে, অথচ কবিতাও লিখতে পারিনা।

১৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
অদৃশ্য বলেছেন: কালপুরুষ দা..........................


''বৃক্ষের খোলসে তুমি মানুষ
হয়েই থাক, তোমার ছায়ায় ছায়াজীবি হয়ে বাঁচতে চাই আরো
অনেকদিন।''

চমৎকার............................ভালোলাগা জানিয়ে গেলাম।


ভালো থাকুন সবসময়।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: তোমার দেয়া উৎসাহ সেই সাথে শ্রদ্ধা, ভালবাসা ও পক্ষপাতিত্ব এনজয় করি। ভাল থেকো।

১৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৯
মিলটনরহমান বলেছেন: দেহজ বিনির্মান

ভালো লাগলো
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: শিকড়ই অবলম্বন, শিকড়েই অবস্থান।

১৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫২
নাজনীন খলিল বলেছেন:

এসব কি মানুষ শুধু কমেন্ট করে যাবে ----তুমি উত্তর দেবেনা।

এসব স্বৈরাচারী আচরন চলবেনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: উত্তর কী দেবো সেটাইতো ভেবে পাচ্ছিনা। তুমি কী বলতে পারো, কবে কোন বৃক্ষ কথা বলেছিল মানুষের সাথে। আমার এই বৃক্ষমানব কথা বলতে পারেনা, শুধু বুঝতে পারে। আর বৃক্ষমানবের প্রতিনিধি হয়ে এমনকিছু প্রশ্নের উত্তর দেয়াটা সমীচীন নয়- তাই দেখছি, পড়ছি, শুনছি। ভাল থাইকো, ঘরের টবের গাছগুলোর যত্ন নিও।

১৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৬
আসমা বানু বলেছেন: ভাল লাগা+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: উরিব্বাস্! কত ভাললাগারে....... মুঠোতে রাখবো কী করে?

১৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৩
জেরী বলেছেন: ভালো বলেছেন..........।

কেমন আছেন!!!!!!!!!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: আরে এ যে কুট্টুস কুট্টুস জেরীমনি। ভাল আছি। তুমি কেমন আছো?

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগ উর্বর হলো আপনার নিড়ানিতে।

১৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুণ .............।
এত সুন্দর লেখা সব জমে আছে....
ভালোলাগা জানিয়ে গেলাম।
অনেক শুভকামনা দাদামনি।
২০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০
রাজামশাই বলেছেন: মারহাবা মারহাবা অতি উত্তম।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ রাজামশাই। মোহর দিলেন না, নজরানা পেলাম না। জমা রইলো আপনার কাছে।

২১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭
শত রুপা বলেছেন: চমৎকার লাগলো তোমার লেখার আইডিয়া দাদাভাই। আজকাল ব্লগে অনেকের লেখাই ভাল লাগছে।
ভাল থেক দাদাভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: হুমম্। তোর লেখাও বেশ ভাল হচ্ছে।

২২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫
শত রুপা বলেছেন: আমি লেখার চেস্টা ছেড়ে দিয়েছি দাদাভাই।
২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩০
টুশকি বলেছেন: অফটপিক: আমি জলপাই গাছ কখনো দেখিনাই
অনটপিক: +++
২৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
ঝুমী বলেছেন: "তোমাকে যখন মানুষ ভাবতাম- তখন আমার ছায়ার প্রয়োজন ছিলনা।
মনের অজান্তেই কখন যেন তুমি বৃক্ষ হয়ে গেলে, সবুজ থেকে আরো
গাঢ় সবুজ হয়ে পাশে দাঁড়ালে।"
অনেক দিন পর আপনার ব্লগে আসলাম। কেমন আছেন, কাল দা? আপনার কবিতা সব সময়ই অসাধারণ হয়। +:)
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: ব্লগে আসায় খুশী হয়েছি। ভাল আছিরে। তোর খবর নিশ্চয়ই ভাল। ভাল থাকিস।

২৬. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪২
শত রুপা বলেছেন: তোমাকে যখন মানুষ ভাবতাম- তখন আমার ছায়ার প্রয়োজন ছিলনা।
মনের অজান্তেই কখন যেন তুমি বৃক্ষ হয়ে গেলে, সবুজ থেকে আরো
গাঢ় সবুজ হয়ে পাশে দাঁড়ালে। আমি মনেপ্রাণে একটু ছায়া খুঁজছিলাম
প্রখর রৌদ্রতাপে। তুমি আমাকে ছায়া দিলে পরম মমতায়- আমি ক্রমশঃ
ছায়াজীবি হয়ে উঠলাম। ঝড়-বৃষ্টি-রোদ আর ঘন কুয়াশায় তুমি অবিচল,
স্থির ছিলে আমাকে ঘিরে। প্রচন্ড শীতে একটু উষ্ণতা পাবো বলে আনন্দে
বিলিয়ে দিতে তোমার অনুভূতির শুকনো পাতা- তাতে আঁচ ছিল, প্রশান্তি
ছিল। এখন তোমাকে আবার মানুষ ভাবতে ইচ্ছে করে, নিজের যত চাওয়া
পাওয়া সবকিছু তোমাকে জানাতে ইচ্ছে করে। বৃক্ষের খোলসে তুমি মানুষ
হয়েই থাক, তোমার ছায়ায় ছায়াজীবি হয়ে বাঁচতে চাই আরো অনেকদিন।

 

মোট সময় লেগেছে ১.০৩৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই