আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

রুবেলের ছবি, আমার ছড়া

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৩

শেয়ারঃ
0 0 0

Click This Link

রুবেলের ছবি, আমার ছড়া

বইমেলাতে দাঁত কেলাতে
ব্যস্ত ছিল সবাই,
রুবেল এসে তুললো ছবি
চুলতো দেখি নাই।

পিছন ফিরে দাঁড়িয়ে ভীড়ে
গল্পে ছিলাম মেতে,
কার এমন দায় পড়েছে
চুলের খবর নিতে!

টাক মাথাতে ফ্লাশ জ্বালাতে
ব্যস্ত ছিল রুবেল,
দারুন মজার ছবি তুলে
দেখবে সবার খেল্।

আমিই গাধা সাদাসিধা
গেলাম ফেঁসে একা,
টেকো মাথার তুললো ছবি
হয়নি ফিরে দেখা।

চকচকে টাক নেই কোন ফাঁক
দিব্বি মাথা জুড়ে,
এমন ছবি কোথায় পাবে
বই মেলাতে ঘুরে!

জিতলে বাজি সবাই রাজি
হবে নাকি চায়নীজ,
তাইতো লীনা বুঝিয়ে দিল
মেয়েরা কী চীজ!

 

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২০
~স্বপ্নজয়~ বলেছেন: ব্যাপক হইছে ভাই, মজা পাইছি :D :D
২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২২
নিঃসঙ্গ বলেছেন: ছড়া দারুন লাগলো ভালো হইছে :)
৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৭
অয়ন খান বলেছেন: আমি ও মজা পাইছি।
৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৬
সন্দীপন বসু মুন্না বলেছেন: ছড়া ভালো হইছে।


"রুবেলের ছবি দেখে বুঝতে
আর কারো নাই বাকি,
ফ্রন্টপেজের চুলওয়ালা ছবিটা
শুভংকরের মস্ত ফাঁকি।"
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: সময়কালে ছিল সবই
বয়সকালে ভাটা
আমি একা নইরে ভাই
লাগবে সবার হাঁটা।

আমার যা'ও আছে কিছু
দেখবে তোমার ফাঁকা
টানলে চুল দেখবে সবে
পরচুলাতে ঢাকা।

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৬
পলাশমিঞা বলেছেন: কবিসাহেব খাসা কবিতা হইছে :)
৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৫
রাজর্ষী বলেছেন: আহা বেশ বেশ। যেমন ছবি তেমন কবিতা।
৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৮
নাজিম উদদীন বলেছেন: কবি বলেছেন


কেউ মাথা আঁচড়ায়, আর কেউ চুল আঁচড়ায়। :)

এ এক গভীর দেহতত্ত্বের কথা, অভিজ্ঞজনই একমাত্র

বুঝতে পারবেন।
৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৫
প্রাকৃত বলেছেন: মারহাবা!মারহাবা!:):):)
১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২৯
চাঙ্কু বলেছেন: খেক খেক খেক । ব্যাপকস হইছে ;)
১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৬
সহেলী বলেছেন: টাকের উপর বসবে বলে
কাকটা এল উড়ে ,
কাল বর্ণের কাল পুরুষ
পায়না মেলায় ঘুরে ,
হঠাৎ দেখে চকচকে এক
আয়না আছে যার
মাথার পরে বিছিয়ে রাখা
টাকটা নাকি তার ।
টাকের উপর কাকের ছবি
বসল হাসি মুখে !
রুবেল তাকে তাড়িয়ে দিল
উড়ে গেল দু:খে !

( এটা কিন্তু আমি লিখিনি , কার যেন লেখা .......)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫০

লেখক বলেছেন: হাহাহাহাহা... ব্যপক হইছে। (লেখা যারই হোক)। মজা পাইলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: বউটা আমার সাজতো বেশী
আয়না যে তার চাই
বাইরে কোথাও গেলে দেখে
আয়না ব্যাগে নাই।

আমি তখন হেসে বলি
রাগ করোনা প্রিয়ে
আয়না মাথায় ঘুরছি আমি
চকচকে টাক নিয়ে।

সেই থেকে সে আদর করে
হাত বুলায় রোজ মাথায়
এমন সুখের টাক নিয়ে ভাই
গর্ব রাখি কোথায়?

১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫১
চাচামিঞা বলেছেন: DaDa.........khub shundor hIse:)

Do u visit @Mala everyday..........I wish i could meet with u there.

NB: English comment due to bangla is not loading .
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: দেখা করতে আমার কোন আপত্তি নেই। জায়গাটা কোথায় একটু ডিটেইলস্ বললে চিনতে পারতাম। মানে ঠিকানাটা যদি দেয়া যেত।

১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৪
চোরকাঁটা বলেছেন: টাকের তুমি, টাকের আমি
টাক দিয়ে যায় চেনা!
'পুরুষ দাদার চকচকে টাক
অনেক দামে কেনা ;)
সেই কবে কোন কিশোর বেলায়
চুলের ধরে মুঠি;
রণ বেশে লাজ কিশোরী এক
ঝাকিয়েছিল ঝুটি।
দাদা আমার ঠিকই তাকে
ফেললো প্রেমের ফাঁদে;
কিন্তু আজো একলা দাদা
চুলের শোকে কাঁদে। ;)
:P :D ;)
১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জটিল হইছে ভাইজান ! আমরা কালপুরুষকে নিশ্চিন্তে এখন কবিপুরুষ কিংবা টাকপুরুষ ডাকতে পারি !
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: "টেকো কবি কালপুরুষ" - কেমন জানি শোনায়। তারচেয়ে শুধু কালপুরুষই ভাল।

১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৭
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: কালপুরুষদা কালপুরুষদা করছো তুমি কি
এই দেখো না তোমার জন্য
কত সুন্দর ছবি তুলেছি ।
----------------------------


আমার মাথায় এখন আর কবিতা কিংবা ছড়িতা আসে না ।
অনেক মজার হচ্ছে । আপনি যে এভারগ্রিন সরাসরি না দেখলে বুঝা যেত না ।
২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: রুবেলের তোলা ছবি । এটা আবার আমার ছবি মনে করবেন না । আমার মাথায় টাক নাই । এখনো বিয়ে করিনি । তাই চুলের দাম আছে ।
২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৪
যশোর০০৭ বলেছেন: ভালো লেগেছে কবিতাটি। আমার ব্লগগ্রামে চায়ের নিমন্ত্রন। একবার বেড়াতে আসুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: অবশ্যই আসবো মুড়ির মোয়ার সাথে গরম গরম চা খেতে। চা অবশ্যই খেজুরের গুড় আর গরুর ঘন দুধের হতে হবে।

২৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
অদৃশ্য বলেছেন: কালপুরুষ দা................... বেশ মজা পেলাম। ভালো হয়েছে খুব।




সবসময় ভালো থাকুন।
২৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮
জিনাত বলেছেন: দাদা এবার চাঁদ মুখখানার ছবিও দেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: আমার চাঁদ বদন আর নেই সজনী- চাঁদের কলঙ্কের মতো ভাঁজ পড়ে গেছে।

২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১২
জিনাত বলেছেন: আমার কবতে কি দোষে দোষী যে ভালো না হলেও সমালোচনার অযোগ্য ....এ বড় অন্যায় দাদা
২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
মদন বলেছেন: কালপুরুষ দা Click This Link এরে একটা কমেন্ট দেন। এ বেচারী নতুন। কবিতাও লেখে।
২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
শেখ জলিল বলেছেন: ছড়া ভাল্লাগছে।
২৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
অরণ্য আনাম বলেছেন: মাইনাচ....

আমার "রানিং গার্ল ফেন্ড"-রে চীজ কইলো কেন?? X( X(
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: আমার পাস্ট গার্ল ফ্রেন্ড (!) তোমার রানিং গার্লফ্রেন্ড হইলে ক্ষতি নাই। শী ইজ সো সুইট- লাইক "ড্যানিস চীজ"।

৩০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯
মমমম১২ বলেছেন: হো হো হো সহেলীর মন্তব্যের জবাবের ছড়াটা বেশী মজার:)
৩১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৫
লীনা ফেরদৌস বলেছেন: জিতলে বাজি সবাই রাজি
হবে নাকি চায়নীজ,
তাইতো লীনা বুঝিয়ে দিল
মেয়েরা কী চীজ!

বুঝলাম না বই মেলায় এত লোকের মাঝে কিছুক্ষণ আলাপে আপনাকে মেয়েরা কি চীজ কখন বুঝালাম । তারপরও আপনাকে এত অল্প সময়ে এতকিছু বুঝাতে পেরেছি তাতে আমি নিজেকে অনেক অনেক ধন্যবাদ দেই, কারণ এতে করে আপনার ভবিষ্যত ভাল হবে। আমার দেওয়া শিক্ষাটা মাথায় রেখে আশা করি মেয়েদের থেকে নিরাপদ দুরত্বে থাকবেন।
৩২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: বউটা আমার সাজতো বেশী
আয়না যে তার চাই
বাইরে কোথাও গেলে দেখে
আয়না ব্যাগে নাই।

আমি তখন হেসে বলি
রাগ করোনা প্রিয়ে
আয়না মাথায় ঘুরছি আমি
চকচকে টাক নিয়ে।

সেই থেকে সে আদর করে
হাত বুলায় রোজ মাথায়
এমন সুখের টাক নিয়ে ভাই
গর্ব রাখি কোথায়?



হাহাহা অনেক হাসলাম ভাইয়া। এই লেখাটা বেশী মজার। সাজুগুজুর কথা আছে বলে নাকি টাক মাথায় বউমনিটা মুখ দেখে বলে জানিনা। অনেক অনেক মজার লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: লেখার পর আমিও হেসেছি কতক্ষণ। লেখাতে যা সম্ভব বাস্তবে আসলে কিছুই না।

৩৩. ০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:২৯
শৈলী বলেছেন: মজা পেলাম কালপুরুষ দা। ভালো হয়েছে খুব।
৩৪. ০৩ রা মার্চ, ২০০৯ রাত ১১:৩০
শত রুপা বলেছেন: দাদাভাই তোমার এত্তবড়ো টাক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

মোট সময় লেগেছে ০.৯৩৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই