“হাইকু” ভাবনা - ৪
১
মনের বেপারী আমি আদার জাহাজে,
প্রেমের সাগর পাড়ি দেই চোখ ভরা জলে;
রান্নাঘরে তুমি কাঁদো পেঁয়াজের ঝাঁঝে।
২
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ- ত্রিকাল,
বেশতো কেটে যাচ্ছিল হেসে হেসে তোমার গালে;
বোকা লোকেরা ভাবলো সেটাই টোল।
৩
আদমশুমারী গণনায় একজন বাদ পড়েছিলাম,
গণনাকারী বুঝতে পারেনি তুমি আমি দুজন আলাদা;
মন পৃথক হলে মানুষতো দুটোই।
৪
আমি বাজী ধরেছিলাম তুমি জিতবেই,
আনন্দে আত্মহারা হয়ে তোমার দিকে হাত বাড়ালাম;
তুমি হাত গুটিয়ে বললে, “লুজার”।
৫
মাকড়শার জাল দেখে বলেছিলে, “ফাঁদ”,
বিয়ের পিঁড়িতে বসে বললে, “ফাঁদে পা দিলাম”;
বুঝলাম নিজেই ফাঁদে আটকে গেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


