আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

“হাইকু” ভাবনা - ৫

০৫ ই মে, ২০০৯ সকাল ৯:৪৮

শেয়ারঃ
0 0 0

“হাইকু” ভাবনা - ৫


পহেলা বৈশাখের বর্ণাঢ্য প্রথম প্রহরে-
কৃশকায় এক রমণীর প্রেমে পড়েছিল স্থূলকায় মানিব্যাগ;
দিনশেষে শুকনো মুখে ফিরছিল মানিব্যাগ।


নিষিদ্ধ ফলের লোভ দেখিওনা অযথা-
আদম যে ভুল করে বেহেশত্ ছেড়েছিল একদিন;
পৃথিবীতে সেই ভুল অপরাধ নয়।


দৃষ্টি নিংড়ে নিও আমার চোখের-
চোখ বুঁজলেই আমি স্পষ্ট দেখতে পাই সবকিছু;
প্রেমে এভাবেই অন্ধ হয় পুরুষ।


কোকিলের ডাকে নেশা লাগে বলেই-
বসন্তে মাতাল হয়ে ছুটে যাই তোমার কাছে;
তুমি কাকের মতো কর্কশ হয়োনা।


কর্কটক্রান্তি বরাবর হেঁটে যাচ্ছিলাম একা-
মকরক্রান্তিতে এসে তোমার সাথে আমার প্রথম দেখা;
বিষুবরেখায় পৌঁছুতেই দুজনে কেমন অচেনা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৯ সকাল ৯:৫০
ইমন জুবায়ের বলেছেন: কোকিলের ডাকে নেশা লাগে বলেই-
বসন্তে মাতাল হয়ে ছুটে যাই তোমার কাছে;
তুমি কাকের মতো কর্কশ হয়োনা।


বাহ্।
০৫ ই মে, ২০০৯ সকাল ১০:১০

লেখক বলেছেন: আপনি ও জ্বিনের বাদশা দুজনে হাইকু'র পথ ধরে হাঁটা শেখালেন। আমি এখন হাঁটছি। হয়তোবা এলোমেলো ভাবে।

২. ০৫ ই মে, ২০০৯ সকাল ৯:৫৫
এস.আর.এফ খাঁন বলেছেন: খুব সুন্দর, ব্লগে বসেই লিখলেন নাকি?
০৫ ই মে, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: হ্যাঁ। এখনই লিখলাম।

৪. ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:০০
পথিক মানিক বলেছেন: বাহ! দারুন তো>>>>>>>>>>>>>

ভালো লাগা রেখে গেলাম।
৫. ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:০২
আহমেদ রাকিব বলেছেন: দাদা ভাই, ভালো হয়েছে। ৩ ও ৫ বেশি ভালো।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: Thank u dear.

৯. ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: খুব অল্প সময়ের মধ্যে আপনি ভালোই রপ্ত করে ফেলেছেন! প্রতি দিন আপনার নতুন ধরনের লেখায় পরিপক্কতার ছোঁয়া! একেই বলেই মেধাবী.........
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: রপ্ত ঠিক হয়নি তবে চেষ্টা করছি ৫/৭/৫শব্দের ফরম্যাটটা ঠিক রেখে কিছু লিখতে।

১০. ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:৫৩
সব্যসাচী প্রসূন বলেছেন: কালপুরুষদা ... প্রথম হাইকুটাতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেলাম... /:)
১১. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
সহেলী বলেছেন: আপনার দেখা দেখি হাইকু লিখব ভাবছি ; তবে সেটা হাউ কাউ হয়ে যেতে পারে !
১২. ১২ ই মে, ২০০৯ রাত ১০:১৯
শত রুপা বলেছেন: কর্কটক্রান্তি বরাবর হেঁটে যাচ্ছিলাম একা-
মকরক্রান্তিতে এসে তোমার সাথে আমার প্রথম দেখা;
বিষুবরেখায় পৌঁছুতেই দুজনে কেমন অচেনা।

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই