আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

শব্দবিদ্ধ পাপ

২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩

শেয়ারঃ
0 0 0

শব্দবিদ্ধ পাপ

তুমি শব্দের সাথে সন্ধি করলে যেদিন,
আমি সেদিন থেকেই উপমার খরায় ভুগছি।
আমার ক্ষুধা পেটে কবিতার বিস্বাদ পংক্তিমালা,
অতৃপ্তির ঢেঁকুর তোলে দিনরাত।
আমি শব্দের নির্যাস পান করতে যেয়ে দেখি-
এ যেন মায়ের হাতের সেই-
জোর করে গেলানো চিরতার স্বাদ।
আমি শব্দহীন প্রতিটি রাতে
শব্দের মূর্ছণা খুঁজি রাতজাগা পাখীদের ঠোঁটে।
ভোরকে বিদীর্ণ করে যারা সূর্যের মুখ থেকে
আলো কেড়ে নিতে চায় তাদের ধারালো চঞ্চুতে-
আমি তাদের হয়েই ডানা ঝাপটাই এই নাগরিক আস্তানায়।
তুমি অলীক সুন্দরের পূজারী ভেবে
আমাকে ফুল দিতে এসে থমকে দাঁড়াও-
মন্ত্রপাঠে এ কোন কবিতার স্লোক আমার মুখে!
পাপ দোষে দুষ্ট আমি তোমার রূপের বেদীতে,
শব্দের চিতা সাজিয়ে মৃত্যু প্রতীক্ষায়।
শুধু একটা দেশলাই কাঠি জ্বেলে-
আমায় ভষ্ম করে দাও,
তোমার ঐ ঘেন্নার আগুনে।
ভালবেসে যত শব্দের উপমা সাজিয়েছি
তোমার পবিত্র করতলে,
আজ সবই ফুল হয়ে যাক
অলৌকিক মন্ত্রবলে।

(কবিতার শিরোনাম নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্থ)

 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০
তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: তুমি শব্দের সাথে সন্ধি করলে যেদিন,
আমি সেদিন থেকেই উপমার খরায় ভুগছি।
আমার ক্ষুধা পেটে কবিতার বিস্বাদ পংক্তিমালা,
অতৃপ্তির ঢেঁকুর তোলে দিনরাত।

অতৃপ্তিই কবিকে তাড়িয়ে বেড়ায় নিয়ত।আর এই অতৃপ্তিই সৃষ্টিময় করে তোলে কবিকে।
ভালো লাগলো।ভালো থাকুন।
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

২. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৩
জুল ভার্ন বলেছেন: আমি কখনো কোন লেখার শিরোনামে আকৃস্ট হইনা। লেখার ভিতরটাই আমার কাছে মুখ্য। আপনার চমতকার লেখা পড়েই কৃতার্থ হই বরাবর। সত্যি কথা বলতে কী-কখনো আপনাকে পড়ে আমি নিরাশ হইনি। অনেক অনেক ধন্যবাদ কবি। +
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: বেশী পছন্দের মানুষের দোষত্রুটি অনেক সময় চোখেই পরেনা। আমিও হয়তো তেমনি একজন।

শুভ কামনা রইলো।

৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: চমৎকার কবিতা। মাইনাস টা কে দিল এবং কেন দিল বুঝলাম না।
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

কারো হয়তো ভাল লাগেনি। মানুষের বোধের ভিন্নতা আছে- থাকবেই।

৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১
মেঘশাদা বলেছেন: কি লিখছো !! অসাধারণ থেকেও অসাধারণ হইছে.....ভাইয়া তোমার সময় হলে আমার বাসায় এসে একটু শিখিয়ে দিয়ে যেও....আমিও এমন লিখতে চাই....কিন্তু ধারেকাছেও যায় না......হতাশ হয়ে যাচ্ছি আমার লিখায়....প্রথমে নিজেরটা পড়লে মনে হয় খুব ভাল লিখছি....কিন্তু পড়ে অন্যদের লিখা পড়লে মনে হয় কিছুই হ্য়নি।
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি সবসময় কিন্তু কখনোই সেটা ঠিকভাবে হয়ে ওঠেনা। তাই আপনার প্রতিও আমার অনুরোধ আপনিও লিখতে থাকুন দেখবেন ভালই হচ্ছে। আমি এখনো অন্যদের পড়ে শিখছি।

৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অদ্ভুত সুন্দর।









সত্যি কথা বললে মাইন্ড করবেন জানি, তাই সত্যটা ঘুরিয়ে বলি- এটাই আপনার প্রথম কবিতা।

শুভ কামনা।
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: হাহাহাহাহা...... তাও একটা শান্তনা খুঁজে পাচ্ছি। এতো দেরীতে হলেও একটা কবিতা অন্তত লিখতে পেরেছি। আমার নিজেরো প্রাণান্তকর প্রচেষ্টা ছিল একটা কবিতা লেখার। কখনোই নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারিনি। তবে চেষ্টা ছিল, চেষ্টা থাকবে।

ধন্যবাদ আপনাকে কবি।

৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২
নম্রতা বলেছেন: শব্দবিদ্ধ পাপ ------অসাধারন শিরোনাম ! কবিতাও ভাল হয়েছে ! +++++
শেষটা দারুন ভাবালো !
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ কবি নম্রতা।

শুভ কামনা রইলো।

৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯
অপ্‌সরা বলেছেন: জীবনের সব ভুল সব ফুল হয়ে যাক।

:) :) :)
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: আহা! কেউ যদি সেই ফুলে মালা গাঁথতো!! :)

৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৬
সবাক বলেছেন:
সুন্দর কবিতা
৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অসাধারণ হয়েছে দাদা.. পড়ে খুব ভাল লাগল..

শুভকামনা..
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: ধন্যবাদ মনসুর।

১০. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৯
সবাক বলেছেন:
দাদা আপনার প্রণমীকে খুঁজুন।

ডাওনলোড করুন ই-বুক "১ব্যাগ কবিতা"
Click This Link
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ সবাক। দেখলাম ও পড়লাম। অত্যন্ত চমৎকার হয়েছে। কবিতা সিলেকশনও সুন্দর হয়েছে। এককথায় অনুপম এক ই-প্রকাশনা। তোমাকে ও নির্ঝরকে আন্তরিক অভিনন্দন।

১২. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৫
তাজা কলম বলেছেন: পাপ দোষে দুষ্ট আমি তোমার রূপের বেদীতে,
শব্দের চিতা সাজিয়ে মৃত্যু প্রতীক্ষায়।
শুধু একটা দেশলাই কাঠি জ্বেলে-
আমায় ভষ্ম করে দাও,
তোমার ঐ ঘেন্নার আগুনে।
ভালবেসে যত শব্দের উপমা সাজিয়েছি
তোমার পবিত্র করতলে,
আজ সবই ফুল হয়ে যাক
অলৌকিক মন্ত্রবলে।


আমার পড়া আপনার অন্যান্য কবিতার চেয়ে এটি ভিন্নমাত্রিক ভাবনার অবয়ব লাভ করেছে। ভাল লাগলো খুব, কবি।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭
রোদেলা বলেছেন: তুমি এত কথা কেমনে লেখ ।আমি শুধু ভাবি ।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: তুই যেমনে লিখিস।

১৪. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০
সুনীল সমুদ্র বলেছেন:


ভালবেসে যত শব্দের উপমা সাজিয়েছি
তোমার পবিত্র করতলে,
আজ সবই ফুল হয়ে যাক
অলৌকিক মন্ত্রবলে।

চমৎকার হয়েছে কালপুরুষদা!
একটি আধুনিক গদ্য কবিতায় যা কিছু ঐশ্বর্য্য থাকে, তার সব কটিই পূর্ণ হয়েছে এ কবিতায়! ... এ কবিতা তাই সবার অনুভবেই ধরা পড়বে অসম্ভব এক ভালোলাগা বোধের ভিন্ন মাত্রায় !....কেউ কেউ তাই বলতেই পারে, এটিই আপনার প্রথম কবিতা।

সবার ভালোলাগা একটি সার্থক কবিতা যদি জীবনের একমাত্র কবিতাও হয়, তাতেই বা দোষ কী?...

অবশ্য আমরা সবাই চাইবো- আপনার আগামীদিনের আরো কিছু কবিতা পড়ে যেন ফারিহান মাহমুদ ভাবতে পারে- সেগুলোর সবটাই আপনার প্রথম সার্থক কবিতার সাফল্যময় ধারাবাহিকতা রক্ষা করে চলেছে!

২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ সুনীলদা। আমার চেষ্টা অব্যহত থাকবে- শুধুই কবিতা লেখার। ভাল মন্দের বিচার পাঠকের হাতে।

ভাল থাকুন।

১৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
অংকুর বলেছেন: ভাল লাগল। প্লাসাইলাম.........

তবে একটা কথা, পড়তে গিয়ে তুমি-আমি বা তোমার-আমার কে গুলিয়ে ফেলছি। একবার মনে হচ্ছে তুমি আমি হচ্ছে আবার কখনো আমি তুমি হয়ে যাচ্ছে। বুঝতেছিনা............
১৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭
সহেলী বলেছেন: ভালবেসে যত বিব্রত হল উপমারা , কাঙাল হলো সাজানো তানপুরাটা --
তবু ভাবি অনুক্ষন উপমাবিহীন ....

যেন ফিরে পাই দিন ,
ফিরে আসে সেই মায়াবী রাত ;

ভাল লাগা রেখে গেলাম ।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ভাল লাগলো কথাগুলো। যত্ন করে রেখে দিলাম।

শুভ কামনা রইলো।

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪
পাপতাড়ুয়া বলেছেন: আমি অপার বিস্ময়ে দেখি আমার মুগ্ধতা।

মাই শো পিস।


শব্দবিদ্ধ পাপ..আমার পাপ?? ;)
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। প্রীত হলাম।

হাহাহাহা.... না আপনার পাপ নয়, আমার পাপ।

১৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৩
মেহেদী ইকবাল রমি বলেছেন: খুব ভালো লাগলো দাদা। শিরোনামটাও অসাধারন।

 

মোট সময় লেগেছে ০.৯৫২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই