আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

“যুদ্ধ নয়, শান্তি”- এক দুঃস্বপ্ন

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

শেয়ারঃ
0 0 0

“যুদ্ধ নয়, শান্তি”- এক দুঃস্বপ্ন

একি! আমার পরণে ধর্মযাজকের পোষাক! আমিতো ধর্মযাজক নই। আমি এক সাধারণ বিপ্লবী। বিপ্লবের মন্ত্রে আমি উদ্বুদ্ধ। আমার চেতনায় ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণকারী এক জীবন্ত বোমা। অথচ আজ আমার পরণে সাদা আলখেল্লা। সবার চোখে আমি আজ ধর্মযাজক। আমাকে শান্তির দূত ভেবে আমার হাতে শ্বেত কপোত ধরিয়ে দিলো। অথচ আমার শরীরে লুকানো সময়-নিয়ন্ত্রিত শক্তিশালী বোমা। আমার বুক পকেটে সচল বোমা-ঘড়ি। কাঁটাটা নিঃশব্দে ঘুরে চলেছে নির্দ্দিষ্ট সময়ের অপেক্ষায়! হাতের পায়রাগুলো কেমন যেন অস্থির! মৃত্যুর অপেক্ষায় ডানা ঝাপটাচ্ছে। শরীরে জড়ানো মরণঘাতি বোমা বিষ্ফোরণের প্রতীক্ষায়। আমার হাত একটুও কাঁপছেনা। পাশের চেয়ারে বসে আছে যুদ্ধবাজ এক নরপিশাচ। মুখে যার তথাকথিত শান্তির বাণী। বিশ্বজয়ের মুকুট তার মাথায় জ্বলজ্বল করছে। অমিত ক্ষমতাধর, প্রচন্ড প্রতাপশালী সে এক যুদ্ধবাজ নেতা। শেষবারের মতো দেখে নিলাম তাকে। বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। তাকিয়ে দেখছে আমার হাতে ধরা পায়রাগুলো কখন উড়বে। “যুদ্ধ নয় শান্তি” এই বার্তা নিয়ে খোলা আকাশে পায়রা উড়বে আর সে ওড়াবে শান্তির পতাকা। আমি ধর্মযাজক, আমার মুখে উচ্চারিত হবে শান্তির বাণী, প্রকম্পিত হবে চারিদিক। আকাশে বাতাসে ধ্বনিত হবে সেই শান্তির বাণী।

নির্ধারিত সময়ে আমি হাতের পায়রাগুলো উড়িয়ে দিলাম খোলা আকাশে। সাথে সাথে আমার একটা হাত দ্রুত চলে গেল বুক পকেটে লুকিয়ে রাখা একটা গোপন বোতামে। ধীর পায়ে এগিয়ে গেলাম নরপিশাচটার দিকে। কোলাকুলির ছলে জাপটে ধরলাম তাকে। মুহূর্তেই প্রচন্ড বিষ্ফোরণ। মঞ্চ প্রকম্পিত হলো, লন্ডভন্ড হলো চারিদিক। আমি এই প্রথম মৃত্যুর স্বাদ উপলব্ধি করছি। বুঝতে পারছি শক্তিশালী বোমার আঘাতে আমি ছিন্নভিন্ন। দাপাদাপি করছে দেহের টুকরো মাংশপিন্ডগুলো। আত্মাটা এখনো মরেনি হয়তো। বুঝতে পারছি সবই। আমার পাশেই পড়ে আছে সেই যুদ্ধবাজ নরপিশাচের রক্তাক্ত ও বিকৃত ছিন্নভিন্ন লাশ। মনে পড়লো সেইসব অসহায় ও নিষ্পাপ নারী ও শিশুদের। যাদের রক্তে এই যুদ্ধবাজ নেতা বিকৃত উল্লাসে হোলি খেলে আসছিল নিরীহ মানুষের জনপদে। আহ্ কি শান্তি! আজ নিজেই সে আমার পাশে ছিন্নভিন্ন লাশ। আত্মঘাতি এমন এক মৃত্যুর মাঝেও আমি উল্লাসে ফেটে পড়লাম। মৃত ও ছিন্নভিন্ন লাশ হয়েও আমার মাঝে কী এক জীবন্ত অনুভব! আমি ঐ যুদ্ধবাজ নরপিশাচটাকে এভাবেই বধ করবো এমন স্বপ্নই দেখে এসেছি দীর্ঘকাল। আমার মৃত্যুর বিনিময়ে হলেও আমি লাখো মানুষের জীবন ছিনিয়ে আনবো তার মৃত্যু নিশ্চিত করে। এমন এক স্বপ্ন ছিল আমার চোখে।

আশ্চর্য! মৃত্যুর পরেও আমার বোধ কাজ করছে। যদিও আমার গলা শুকিয়ে আসছে। আমি ক্রমশঃ মৃত্যুর কোলে ঢলে পরছি। ক্ষীণস্বরে অথচ দৃপ্ত প্রত্যয়ে বলে চলেছি- “হে শান্তিকামী বিশ্বের মহান প্রতিনিধিগণ, আমাকে ধর্মযাজক ভেবে যে বিশ্বাসে আপনারা ডেকেছেন আমি সেই বিশ্বাসকেই অন্তরে ধারণ করে কিছু কথা বলতে চাই। স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে যুদ্ধের নামে যে অমানবিক আচরণ ও ধ্বংশযজ্ঞ পরিচালিত হচ্ছে তা বন্ধের দাবী তুলছি। জাতিতে জাতিতে সংঘের নামে যে সংঘাতে আপনারা মদদ দিচ্ছেন তা এখনই বন্ধ করুন। শান্তি প্রতিষ্ঠার নামে আর কোথাও যুদ্ধ হবেনা এমন ঘোষণা শুনতে চাই। আজ থেকে বন্ধ হোক তথাকথিত শান্তি মিশনের আড়ালে নৃশংস হত্যাযজ্ঞ। শিশু হত্যার নামে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হোক চিরতরে"। এই কথাগুলো সবাইকে জানানোই ছিল আমার মিশন। "আমি ধর্মযাজক, আমি জানি আত্মহত্যা মহাপাপ। মানবতাকে যেখানে প্রতিনিয়ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার কাছে আমার এই আত্মহত্যা অনেক তুচ্ছ একটা ঘটনা। মানবতা বিরোধী এমন বর্বরতার প্রতিবাদে আমি হাজারবার আত্মঘাতি হতে পারে। নিকৃষ্ট ও পৈশাচিক হত্যাযজ্ঞের মাঝে আমার এই আত্মহত্যা কখনোই পাপবিদ্ধ করবেনা"। আমিন”।

আমি মৃত্যুর কোলে ঢলে পরলাম। দূরে ঢং ঢং করে গীর্জার ঘন্টা বেজে চলেছে। আমার ঘুম ভেঙ্গে গেল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দূরে কোন এক মাইক থেকে ভেসে আসছে পবিত্র আযানের ধ্বনি। দুঃস্বপ্নের ঘোর কেটে গেল। সারা শরীর আমার রক্তে নয়, ঘামে ভিজে আছে। উফ্! কী ভয়ানক দুঃস্বপ্ন! আমি কী এখনো বেঁচে আছি! তাইতো! বেঁচেইতো আছি!

 

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
আউলা বলেছেন: কঠিনস এন্ড জটিলস :)
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: অস্বাভাবিক চিন্তা, অবাস্তব স্বপ্ন।

২. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
বড় বিলাই বলেছেন: +
কিছু বলতে চাচ্ছি না।
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: মৌনতাই সম্মতির লক্ষণ।

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: জেনে খুশী হলাম।

৪. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
তাজা কলম বলেছেন:
এটা কি পরাবাস্তব ভাবনা থেকে উৎসারিত?

আত্মাটা এখনো মরেনি হয়তো।

আত্মা কি মরে যাবে?

.. হায় হায়, আত্মা অবিনশ্বর না হলে ঈশ্বর কার বিচার করবে।
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: আত্মাটা মরেনি বলেইতো মৃত্যুর পরেও বোধ কাজ করছিল। এখানে অবশ্য "হার্টবিট" কথাটাই ভাবা হয়েছে। গরু বা খাসী জবাই হবার পর যখন বুকটা চিঁড়ে ফেলা হয় তখন দেখা যায় হার্টটা নড়ছে। কারণটা জীবপ্রাণ বিশেষজ্ঞরা ভাল বলতে পারবেন।

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: আত্মা অবিনশ্বর না হলেও ঈশ্বরের বিচার কার্যে কোনরকম অসুবিধে হবার কথা নয় কারণ ঈশ্বর ইচ্ছে করলেই আত্মাকে যে কোন অবস্থায় নিয়ে যেতে পারেন। আর এই জন্যেইতো তিনি ঈশ্বর। অসীম ক্ষমতার আধার।

৫. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
পাপতাড়ুয়া বলেছেন: চমৎকার ।

মানবতাকে যেখানে প্রতিনিয়ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার কাছে আমার এই আত্মহত্যা অনেক তুচ্ছ একটা ঘটনা।
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: বিশ্বাস তাই বলে।

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: :)

৭. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
মিআমি বলেছেন: উফ্! কী ভয়ানক দুঃস্বপ্ন!

না মিষ্টি দাদা এটা দুঃস্বপ্ন! নয়

এটাই সত্য ।

আপনি যে ম্যাসেস দিয়েছেন
কঠিনস এন্ড জটিলস
এখন তারা বুজবে কি ??????????????????????
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: এটা শুধুই স্বপ্ন। অক্ষম মানুষেরা এভাবেই স্বপ্ন দেখে।

৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
অমাবশ্যার চাঁদ বলেছেন: অনেক ভাল লাগল ভাইয়া +++
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: জেনে খুশী হলাম।

৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
আমিই জিনিয়া বলেছেন: শান্তি প্রতিষ্ঠার জন্য এমন আত্নত্যাগকারীকে স্যালুট।তবে যেন সরল সাধারন মানুষগুলো যেন ভালো থাকে।
ভালো লেগেছে।
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ জিনিয়া।

১০. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
আরিয়ানা বলেছেন: কেমন আছেন দাদা?
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: ভাল আছি। তুমি কেমন আছো? ব্যস্ততা কমলো কিনা জানিও। এসএমএস করো। ভাল থেকো। শুভ কামনা রইলো।

১১. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
পল্লী বাউল বলেছেন: অসাধারন, খুব ভালো লাগলো। আপনার এত সুন্দর গদ্য লেখার হাত কিন্তু কেন যে এত কম গদ্য লিখেন বুঝিনা।
++++
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আমার গদ্য লেখার হাত ভাল কিনা জানিনা তবে গদ্য লেখায় আমার দারুন আলসেমি। কোন কিছু সহজে লেখা হয়ে ওঠেনা। কবিতা ও ছড়া অল্প কিছু কথায় শেষ করা যায় বলেই ওগুলো বেশী লেখা হয়। তবে চেষ্টা করবো লিখতে।

১২. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
শায়লা হক বলেছেন: অসাধারণ হয়েছে
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ শব্দশিল্পী।

১৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৮
আবু সালেহ বলেছেন:
শান্তি মনে গেছে....ভালো আছেন তো দাদা....?
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: ভাল আছি। আলহামদুলিল্লাহ্।

১৪. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন বাদসা ভাই।
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ হিমু ভাই।

১৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
হুমায়রা হারুন বলেছেন: বিজয় দিবসের উপর লেখা আছে কি? গল্প কবিতা প্রবন্ধ চাচ্ছিলাম। থাকলে আমায় দেবেন প্লিজ। বা যদি লিখে থাকেন তাহলে আমায় জানাবেন।
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: আপনি বিগত বছরগুলোর ডিসেম্বর ও মার্চ মাসের পোস্ট গুলো কষ্ট করে দেখতে পারেন সেখানে এমন ধরণের কিছু লেখা আছে। এবারেও নতুন কিছু লেখার ইচ্ছে আছে। আপনাকে জানাবো।

১৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
মেহবুবা বলেছেন: আপনি কবিতা ভাল লেখেন জানি , এটা অনেক ভাল লিখেছেন ।
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার সাম্প্রতিক কবিতাটা খুব ভাল হয়েছে।

১৮. ১০ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: খুব বেশী আমিত্বময়............

 

মোট সময় লেগেছে ১.০৪৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই