ভাবনাগুচ্ছ - ২
১
তোমার মন আকাশে আমি যখন পাখী হয়ে উড়তে চাই,
তুমি আমাকে মনে করিয়ে দাও-
আমার উড়বার কোন ডানা নেই।
আমি মনে মনে ভাবি-
উটপাখীদের উড়বার ক্ষমতা নাই।
২
তোমার বর্ণিল ভাবনায় আমি যখন রঙ মেলাতে চাই-
তুমি আমাকে রঙের ফানুস ভেবে আকাশে ওড়াও।
আমার আশার প্রদীপ যখন নিভে যায়,
আমি পথের ধূলোয় নেমে আসি। মনে মনে ভাবি-
মানুষের ফানুস হয়ে উড়তে নেই।
৩
তোমার স্বপ্নের কথ্গুলো যখন আমাকেও স্বপ্ন দেখায়,
আমি ঘুমের মাঝে সেই স্বপ্নগুলো ছোঁবার চেষ্টা করি।
হঠাৎ যখন ঘুম ভেঙ্গে যায়, বুঝতে পারি-
স্বপ্ন কখনোই ছুঁয়ে দেখবার মতো কিছু নয়,
তোমাকে ছোঁবার স্বপ্ন, স্বপ্নই থেকে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

