প্রত্যাশা - ১
গ্রীষ্মকালে প্রেম জমেনা মেজাজ থাকে চড়া,
মিষ্টি কথায় মন ভোলেনা হৃদয় মাঝে খরা।
বর্ষাকালে স্যাঁতসেঁতে মন ভেজে অকারণে,
কাছের মানুষ থাকলে দূরে কষ্ট লাগে মনে।
শরৎকালে উদাস মনে আকাশ পানে চেয়ে,
মেঘে মেঘে বার্তা পাঠাই পায়নাতো সেই মেয়ে।
হেমন্তের এই সাঁঝবেলাতে তার কথাটি ভেবে,
বুকের ভেতর মোচড় লাগে শান্তনা কে দেবে?
শীতের রাতে কাঁথা গায়ে ঘুম আসেনা চোখে,
গরম পিঠার স্বাদ ভুলে যাই তার বিরহ শোকে।
একুশের এই বই মেলাতে আসবে ফিরে সে,
হাজার খুশীর বসন্ত তাই আমার মনেতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

