আমার কাছে ভালবাসা আছে (রিপোস্ট)
আমার কাছে ভালবাসা আছে, নেবে?
দিতে পারি- তুমি যদি চাও।
মানুষ যেমন মাটির ব্যাংকে পয়সা জমায় একটি দুটি করে-
আমিও ঠিক তেমন করেই জমিয়েছি আমার ভালবাসা-
শুধু তোমায় দেবো বলে।
শৈশব থেকে কৈশর, কৈশর থেকে যৌবন-
একটু একটু সঞ্চয় করেছি আমার এই ভালবাসা।
তুমি নেবে ? দিতে পারি- তুমি যদি চাও ।
ছিঃ এ কথা ভাবছো কেন?
ভালোবাসা দিতে কি কোনো শর্ত লাগে?
আমি কি চেয়েছি বিনিময়ে কিছু?
কিছুই দিতে হবেনা তোমায়,
শধু মুখ ফুটে বলো- তুমি নেবে।
আমার যা কিছু ভালোবাসা- সব তোমারই জন্যে।
যৌবনের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি এসেছি,
শুধু তোমার কথা ভেবে- তোমাকে জানাবো বলে।
আমার ভালোবাসা এতোকাল গচ্ছিত রেখেছি- শুধু তোমারই জন্যে।
আমার মনে ভয় ছিল, তুমি যদি অন্য কারো কাছে ভালোবাসা চেয়ে বসো-
তাহলে আমার কি হবে ? আমি তো ভাবতেই পারিনা।
তাইতো তোমায় বলতে এসেছি, আমার কাছে ভালোবাসা আছে-
তুমি নেবে ? দতে পারি - তুমি যদি চাও ।
ভালোবাসা দেবার এইতো সময়।
তুমি কি বুঝতে পারছো ?
জানো, আমার কাছে কেউ কখনো ভালোবাসা চায়নি-
ভালোবাসা কেউ দেয়’ওনি।
কি জানি! মানুষ কেন স্বার্থপরের মতো ভালোবাসা আগলে রাখে!
দিতে হবে এই ভয়ে ? আমার তো কোনো ভয় ডর নেই।
কোথায় যেন শুনেছিলাম-
যৌবন নাকি ভালোবাসা দেবার শ্রেষ্ঠ সময়।
আমি এখন ছুঁয়ছি যৌবনের স্বর্ণশিখর।
ভালোবাসার ফুল ফুটেছে হৃদয়ের শাখায় শাখায়।
তুমি চাইলে উজাড় করে সব দিতে পারি।
যৌবনের এই বারতা আমি তোমার কাছে পৌঁছে দিলাম।
মনের বাগানে আজ বসন্তের আনাগোনা-
বাতাসে ফুলের সৌরভ - কি অদ্ভুত মাদকতা!
“এ হৃদয় পূর্ণ করো, এ হৃদয় পূর্ণ করো”-
কবির ভাষায় গেয়ে ওঠে মন।
তাইতো আমি ব্যাকুল হৃদয়ে আজ তোমারি প্রত্যাশায়,
নিয়ে এলাম একরাশ ভালেবাসা।
তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমাকেই বলছি।
আমার কাছে ভালোবাসা আছে- নেবে?
দিতে পারি, তুমি যদি চাও।
একবার শুধু মুখ ফুটে বলো, তুমি নেবে।
১লা ফাল্গুন, ২০০২।
ছবি: নিজের সংগ্রহ
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।