আমার প্রিয় পোস্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভাবছি তোকে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪

শেয়ারঃ
0 0 0

ভাবছি তোকে

আমায় এখন একলা ফেলে
দূরে আছিস তুই,
তোরই হাতের নকশীকাঁথায়
কেমনে একা শুই!
এতোই কাছে ছিলি যে তুই
ভাবিনি তোকে পর,
তোরই বুকে ছিল যে আমার
ছোট্ট সুখের ঘর।
আয় ফিরে আয় অভিমানি
থাকিসনে আর দূরে,
তুই যে আমার হাজার খুশীর
স্বপ্ন দু’চোখ জুড়ে।
তোর বিরহে গাছের কোকিল
আর ডাকেনা সুরে,
ফাগুন দিনের উদাস হাওয়া
ব্যাকুল হয়ে ঘুরে।
ফিরিস যদি সেই পথে আজ
বকুলঝরা দিনে,
বদলে গেছিস ভাবিসনে তুই
ঠিকই নেবো চিনে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৬
বড় বিলাই বলেছেন: মায়ের কথা মনে করিয়ে দিলেন। আজ আমি নিজেই মায়ের কাছ থেকে দূরে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: মা সবচেয়ে আপনজন। তার কথা মনে পড়াটাই স্বাভাবিক।

৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩
শাহিনুর বলেছেন: পিডিএফ ফাইলে জলছাপ

অনেক সময় পিডিএফ ফাইলে স্বত্ত্বাধিকার নির্দিষ্ট করার জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়। ‘পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামে একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন। সফটওয়্যারটি http://www.coolpdf.com/pdfwatermark.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি চালু করে Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন। এবার Text to stamp as watermark অপশনে গিয়ে জলছাপ হিসেবে যা লিখতে চান লিখুন। ইচ্ছে করলে জলছাপের রং, ধরন, বর্ণ ইত্যাদি নিজেই ঠিক করে নিতে পারবেন। সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে পিডিএফ ফাইলটি সেইভ করুন। এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।
খালেদ মাহমুদ খান
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ। জেনে রাখলাম।

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৪
অপ্‌সরা বলেছেন: ভাইয়ামনি।

প্রিয়তে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: :)

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫
অপ্‌সরা বলেছেন: স হজ কবিতা স হজে বুঝি কঠিন কবিতাগুলো কঠিনেও বুঝিনা ভাইয়া ।:(
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: আমিতো তোর জন্য কত সহজ করে লিখি যাতে বুঝতে পারিস। :)

৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
সকাল রয় বলেছেন: খুব সুন্দর কাব্য
প্রিয় কবি ভালো থাকবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৬
তাজা কলম বলেছেন: আমায় এখন একলা ফেলে
দূরে আছিস তুই,
তোরই হাতের নকশীকাঁথায়
কেমনে একা শুই!


এমন ছন্দময় কবিতা পড়ে সে কি আর না ফিরে পারবে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: হয়তো আসবে ফিরে।

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০২
আমিন আসিফ বলেছেন: দারুন হইছে দাদা!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৩
লী এনজেল বলেছেন: দিনে দিনে তো আপনি ছন্দের জাদুকর ( সত্যেন্দ্রনাথ দত্ত) হয়ে যাচ্ছেন !

খুব ভাল লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ছন্দে লিখতে ভাল লাগে।

উনি পরম শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি সত্যিকার অর্থেই ছন্দের যাদুকর ছিলেন। তার সাথে কোনভাবেই তুলনা করা উচিৎ নয়। এখনো শিখছি।

১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৮
শিরীষ বলেছেন: হ্যাঁ, চিনে নেবে
প্রত্যয়ী ছন্দে নেচে যাবে কবি, ঐ মনের উঠোনে...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: যদি দেখা হয়.....

১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
রাজসোহান বলেছেন: ম্যাজিক ফিগার করে দিলাম+++++++++++

আপনার ছন্দের তুলনা আমি আর নাই করলাম
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: নব্য কবিকে জায়গা ছেড়ে দিতেই হবে।

১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫
নীল ভোমরা বলেছেন: এত ভাবলে.. মাথার চুল কিছু অবশিষ্ট থাকবে কি দাদা?! লেখাটা ভাল লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: মাথার চুল দিন দিন এমনিতেই নাই হয়ে যাচ্ছে।

১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৭
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: লাকি ফিগার করে দিলাম ..........+++

আসাধারণ ..........
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
নস্টালজিক বলেছেন: ফিরিস যদি সেই পথে আজ
বকুলঝরা দিনে,
বদলে গেছিস ভাবিসনে তুই
ঠিকই নেবো চিনে।

খুব ভালো লাগলো।।
অভিনন্দন।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ। জেনে খুশী হলাম।

১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮
সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন: ভালোবাসার কচ-কাচানী ভাল লাগে না আর...তোরে নিয়া স্বপ্ন দেখার পরসে ঠেকা কার? :P
ফিরে আসুক আপনার ভালোবাসা...শুভ কামনা রইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: ইশ্!
আমায় নিয়ে স্বপ্ন তুই দেখবিনা তা জানি,
ভালবাসা মেকি যে তোর তা আমি মানি।
তোকে দেখে তাইতো আমি দূরে দূরে থাকি,
ছুঁতো পেলেই কাছে আসিস, আমি কি তোকে ডাকি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: অনেকদিন দেখা নেই। :)

১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: পদ্য কবিতা খুব সুন্দর হয়েছে। +
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ হিমু ভাই।

১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭
রথে চেপে এলাম বলেছেন: ছন্দে ছন্দে লাগল ভালই। +
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: জেনে খুশী হলাম।

১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৭
বিষন্নময়ী বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পড়লাম, ভালো আছেন তো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৭

লেখক বলেছেন: আমি ভাল আছি। তোমাকেও অনেকদিন পর ব্লগে দেখলাম।

২০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৩
মোহাম্মদ লোমান বলেছেন:
ছন্দে কবিতা লিখেন কাল পুরুষ দা,
আমার কিন্তু এ দিকটা জানা ছিল না।

গতকাল হঠাৎ করে লালসালুর পোস্টে,
দেখে এক ছন্দ রাজ, করে নিলাম লিষ্টে।

আজকের কবিতাটি যেন মাকে নিয়ে লেখা,
আমি তাই মা’কে চাই, যদিও হবেনা দেখা।

মা আমায় একা ফেলে গেছেন অনেক দূর,
হৃদয়ে বাজে আজ মা-মা রবের করুন সুর।

ধন্যবাদ কাল পুরুষ, প্রিয় ছন্দ রাজ।
এখানেই বিদায় নিলাম আর নয় আজ।



২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আপনার ছড়া খুব ভাল হয়েছে। সত্যি সুন্দর। প্রীত হলাম।

২১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬
তাবাসসুম ফেরদৌস বলেছেন: Thank you so much for giving us ( all readers) such a wonderful gift. !!!!

Your unique writing style draw the attention of mass readers. Especially this one is outstanding considering it's rhyme, easy-understandable wordings, touchy expression and common feeling subject matter.....

EXCELLENT !!!!!!
keep in touch
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১১

লেখক বলেছেন: Thanks a lot. I am very happy to know that my writings have drawn your attention. I am a simple man with simple thought, write in a simple manner. I always try to touch my reader’s heart, the source of love and feelings. You have explained it such a way I am very much honored. Have a nice time in this blog. Keep in touch too.

ভাল থাকার প্রার্থনা রইলো।

২২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
সাকিরা জাননাত বলেছেন: দাদা খুব সুন্দর হইছে!!!!!:):):)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১২

লেখক বলেছেন: জেনে খুশী হলাম। :)

২৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬
নীল-দর্পণ বলেছেন: অননেএএএএএএএএএএক ভাল লেগেছে :)
২৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৩
সুবিদ্ বলেছেন: বাহ!! অনেক আপনজনের কথা মনে পড়ে গেল........

সময় হলে একটু ঢুঁ দিয়েন......অনেক আগের লেখা

Click This Link
২৫. ২০ শে মার্চ, ২০১১ সকাল ৭:২৩
নাআমি বলেছেন: কি দারুন লেখাটা !! এতদিন কেন দেখিনি ! নিয়ে গেলাম সাথে করে .....

 

মোট সময় লেগেছে ০.৯৬৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্মঃ নারিন্দা, ঢাকা।

পেশাঃ নগর গবেষক।

শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই