: আমার একটা ছবি এঁকে দেবে?
: আমার কাছে রঙ নেই-
: ভেবে নাও আমি প্রজাপতি, ডানায় ডানায় রঙ ছড়াবো।
: আমার কাছে তুলি নেই-
: ভেবে নাও তোমার আঙ্গুলের ছোঁয়ায় আমি ফুটে উঠবো।
: আমার কাছে ক্যানভাস নেই-
: আমার মনটাইতো ক্যানভাস, তুমি ভালবেসে তাতে রঙ ছড়াও।
: আমি মোটেও শিল্পী নই-
: পাগল! তোমার ভাবনায় আমি কবেই মোনালিসা হয়ে গেছি।
: ভালবাসার ছবি কি আঁকা যায়?
: কে বললো যায়না! আমার চোখের দিকে তাকাও- এইতো, তোমারই ছবি।
: আমিতো ছবি হতে চাইনা-
: আমার মনে যে তোমারই ছবি আঁকা। অনেক যত্ন করে রেখে দিয়েছি।
: কখন আঁকলে আমার ছবি-
: যেদিন তুমি আমায় প্রথম প্রজাপতি বলে ডেকেছিলে। আমায় ছুঁয়েছিলে।
: রঙ তুলি ছাড়াই ছবি আঁকলে?
: তোমার ভালবাসায় যে রঙ ছড়ানো, আমি তার সামান্যই নিয়েছি।
: আমি আর তোমার ছবি আঁকবোনা-
: আঁকবে কি করে? আমি যে তোমার ভাবনার রঙে মিলেমিশে একাকার হয়ে গেছি।
: প্রজাপতি ছুঁলে বুঝি তার ডানা থেকে রঙ খসে পড়ে?
: পড়েইতো! এই যে আমি, বিবর্ণ হয়েও শুধু তোমাকে রাঙাতে চাই।
ছবিঃ রাইয়ান আহমেদ
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


