ভাবনাগুচ্ছ - ১৩
১
ভালবাসার মোড়কে দুঃখ লুকানো থাকে গোপনে,
এক বুক ভালবাসার সবটুকু উজাড় করে যখন তোমাকে দিলাম-
দেখি শূন্য এই হৃদয়ে শুধু দুঃখেরই ছাই।
২
ভালবাসার আড়ালে কষ্টেরই বসবাস চিরকাল,
হৃদয়ের খাঁচা খুলে উড়ে যায় যদি যত্নে পোষা পাখী সুদূরে-
হয় যদিগো সোনার খাঁচা তবু সে আসেনা ফিরে।
৩
ভালবাসার বাগানে অবিশ্বাসী আগাছা জন্মে নিভৃতে,
নিবিড়তম পরিচর্যায় দিন দিন বেড়ে ওঠে যে সম্পর্কের বীজ-
তাকে বিনষ্ট করতেই শেকড় ছড়ায় মাটিতে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


