প্রথমেই বলে রাখি ভালোবাসার কোন নির্দিষ্ট সংজ্ঞা নাই। ভালোবাসাটা একজনের কাছে একেক রকম।
তবে গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা আছে।
এ শব্দ দু'টির অর্থ ও সংজ্ঞা প্রায় আমাদের সবারই জানা। তবে অনেকে আবার নিজের মত করে জানে।
গনতন্ত্রের মূল ভিত্তি হল, দেশের সকল জনগনের মতামতের মাধ্যমেই দেশ পরিচালিত করা। অধিকাংশ জনগত যে মতে রায় দিবেন সে মতেই দেশ চালিত হবে।
আর ধর্মনিরপেক্ষতা মানে হল কোন ধর্মকেই অধিক গূরুত্ব না দেয়া। সব ধর্মাবলম্বীদেরকে সমভাবে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ দেয়া। অবশ্য অনেক ছাগু ছানা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার সাথে গুলিয়ে ফেলছেন। তাই তো ধর্মনিরপেক্ষতার কথা তুলে নাস্তকতার কথা বলেছন। লেজ কাটা শেয়াল যেমন নিজের সৌন্দর্য হারিয়ে, অন্য সব শেয়ালের সৌন্দর্য হারিয়ে নিজের কাতারে আনার জন্য তাদেরকেও লেজ কাটার আহ্বান জানিয়েছিল ঠিক তেমনি অনেক ছাগুছানা ব্যাপারটা বুঝতে পেরেও অন্যদেরকে তাদের কাতারে নেয়ার জন্যই সেই ধারনাটাকে আকঁড়ে আছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেই শেয়াল যেমনটি সার্থক হয়নি তেমনটি এসব ছাগুছানারাও সফল হবেনা।
তবে আমার এ লিখা সেজন্য নয়।
আমরা গনতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে গর্ববোধ করি। কারন আমরা গনতন্ত্রের চর্চা করি। আমাদের দেশে এটা এখন অনেক প্রতিষ্ঠিত। যদি তাই হয়, তবে অবশ্যই দেশের অধিকাংশ জসগনের মতকে প্রাধান্য দিতে হবে। এদেশের অধিকাংশ জনগনের ধর্ম ইসলাম এবং এখানকার জনগন খুবই ধর্মপ্রাণ। তাহলে তো গনতান্ত্রিক নিয়মে দেশের প্রধান ধর্ম হিসেবে ইসলামকে এবং মুসলমানদেরকে প্রাধান্য দিতেই হবে। মানে গনতন্ত্রের সাথে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। আর যদি ধর্মনিরপেক্ষতাকে প্রতিষষ্ঠিত করতে চাই তাহলে গনতন্ত্রকে কোথায় রাখব।
আসলে ঐসব ছাগুছানাদের কাছে ধর্মনিরপেক্ষতা মুল প্রেক্টর নয়। ধর্মনিরপেক্ষতার কথা বলে ইসলামকে বর্জনের চেষ্ঠা মাত্র। তাইতো ধর্মনিরপেক্ষতার কথা বলে ততকালীন 'ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ' কে নাম পাল্টিয়ে করা হয় 'কবি নজরুল ইসলাম কলেজ'। তারপরও তো ইসলাম থেকেই যাচ্ছে। তাই আবার নাম পাল্টিয়ে কবির নাম খন্ডিত করে করা হয় 'কবি নজরুল কলেজ'। এরকম শত শত উদাহরণ টানা যাবে কিন্তু ছাগুছানাদের বুঝানো যাবেনা।
কারণ ছাগুছানারাতো ভালোবাসার মতই গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে নিজের মন মতই সংজ্ঞায়িত করেন, আর ধরে নেন।
ছাগুছানাদেরকে সবশেষে একটা অনুরোধ করব, এ শব্দগুলো বা ধারনাগুলো যেসব দেশ হতে আমদানী করা হয়েছে, দয় করে সেসব দেশের দিকে একটু নজর দেন। উনারা কিভাবে উনাদের দেশ পরিচালনা করছেন তার দিকে দৃষ্টি দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


