যুদ্ধাপরাধ আমার দেশের জন্য একটা বিরাট কলঙ্ক। জাতি এ কলঙ্ক হতে মুক্তি পেতে চায়। আমিও চাই। সাথে এটাও চাই, কেউই যেন রাজনৈতিক বিবেচনায় ছাড়না পান। ছাড় পেলে তা হবে জাতির কলঙ্ক নিয়ে তামাশা।
আমরা চাই না কেউ জাতির কলঙ্ক নিয়ে তামাশা করুক। অবশ্য বর্তমানে বিচার প্রক্রিয়া যেভাবে এগুচ্ছে বা সরকারের মন্ত্রীসভার সদস্যগন যেভাবে এ ব্যাপারে মন্তব্য করছেন, তাতে আমাদের সন্দেহ হয় তামাশাই মঞ্চিত হবে।
তবে এটা আমরা কোনভাবেই মেনে নেব না। আমি জানি সামু ব্লগে কিছু আক্কেলহীন ব্লগার আছেন, তারা আমার এ লেখা পড়েই আমাকে 'মগবাজারী ছাগু' উপাধি দিবেন। যা আমার আগের পোষ্টগুলোতেও দিয়েছেন। উনারা 'মগবাজারী ছাগু' উপাধি এত বেশী ব্যবহার করেছেন এটা এখন আমার কাছে বা অনেকের কাছেই প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে।
আমরা যেমন জাতির বিভেষিকাময় পরাধীন সময়ে সংগঠিত যুদ্ধাপরাধকে জাতির কলঙ্ক বলছি, তেমনি জাতি যখন স্বাধীন তখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শ্রেষ্ট সন্তান বীরমুক্তিযোদ্ধারা রক্ষী বাহিনী দ্বারা নিহত হবার ঘটনাকেও কি আমরা জাতির কলঙ্ক বলব না। আমরা কি এর বিচার চাইতে পারি না।
আমাদের কিছু ব্লগার বন্ধুদের এমন মানসিকতা কেন ? উনাদের দল বা দলের কারোর অতীত কর্মকান্ড তুলে ধরার চেষ্টা করলেই তাকে 'মগবাজারী ছাগু' উপাধি দিতে হবে।
এ ধরনের মানসিকতা সবার কাছেই ঘৃনার জন্ম দিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



