(আল্লাহ্-কে)
রেল লাইনের বস্তিতে হিম-মৃত্যুর ঠোঁটে ঝুলছে যে মরু-জীবন,
তাঁর কাছে কী মূল্য রাখে দিগন্ত প্লাবিত কল্পিত দুধের নহর ?
পথের ধারে যে অনাহারী হাড়ে হানা দেয় শীত-রাত, তাঁর শীর্ণ
হাত কি ছুঁতে পারে সাত-আকাশ ওপারে লুকোনো চাঁদের শহর !
নগরীর পরিত্যক্ত কোন গলিতে কুয়াশার স্যুয়েটার পরে
পৌষের তিক্ষ্ণ ছোবল ঠেকিয়ে বেঁচে আছে যে ন্যাংটো উন্মাদ;
তাঁর ডায়বেটিস-জিভে কতটা সুখদ, থোকা থোকা শুকনো
খেজুর ফলের সুগার কিংবা ত্রিশ গেলমানের কচি মাংসের স্বাদ ?
আল্লাহ্ হে...
শতাব্দী বয়সী রোবট হুরীদের শারীরিক উষ্ণতা নয়,
আপাতত শীতার্ত জীবনগুলিতে একটুখানি দোজখের ওম দে।
যদি জীর্ণ হাড়ের পিঞ্জর ছিঁড়ে পরান ফিনিক্স যায়রে উড়ে
জীবন থেকে দূরে, তবে সেক্স আর সুরা দিয়ে কাজ কী হে ?
০৪/০১/২০০৯
(এই কবিতাটি ঈশ্বরের নিকট শীতার্ত একজন মানুষের ফরিয়াদ, ঈশ্বর-বিদ্বেষ নয়)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।