আমার প্রিয় পোস্ট

সফটওয়ারের পোর্টেবল ভার্সন তৈরী করুন(কপি পেষ্ট পোষ্ট)

২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৪

শেয়ারঃ
0 1 0

জানি না আগে কেউ এই বিষয়ে পোষ্ট দিয়েছেন কিনা।
মিলে গেলে দুঃখিত।




নানা কারণে আমরা কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করে থাকি। বেশিসফটওয়্যার থাকার কারণে কম্পিউটারের গতি ধীর হয়ে যায়, C:\ ড্রাইভের ওপর চাপ বাড়ে। তবে বহনযোগ্য সফটওয়্যার ব্যবহার করলে এই আশঙ্কা কমে যায়। কারণ বহনযোগ্য সফটওয়্যার সরাসরি কম্পিউটারে ব্যবহার করা যায়। ইচ্ছে করলে যেকোনো সফটওয়্যারের বহনযোগ্য সংস্করণ তৈরি করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে setup capture নামের সফটওয়্যার। http://mediafire.com/?kyzhnz1amwz ঠিকানার সাইট থেকে মাত্র ৪.৫৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন। দুই ক্লিকে setup capture চালু করুন এবং পর্যায়ক্রমে next অপশনে ক্লিক করুন। How to install লেখা এলে উইন্ডোটি মিনিমাইজ করুন।

এখন যে সফটওয়্যারকে বহনযোগ্য সফটওয়্যার হিসেবে রূপান্তর করতে চান, সেটি পিসিতে ইনস্টল করুন (বহনযোগ্য করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইচ্ছে করলে আপনি ইনস্টল করা কপিটি মুছে ফেলতে পারবেন)। এখন মিনিমাইজ করা উইন্ডোটি খুলুন এবং পর্যায়ক্রমে তিনবার next-এ ক্লিক করুন। এরপর usb flash/portable media অপশন নির্বাচিত করে next-এ ক্লিক করুন। এরপর ফাইলটি কম্প্রেস করার অপশন আসবে, কম্প্রেস করতে না চাইলে No compresson নির্বাচিত করে next-এ ক্লিক করুন। এরপর পর্যায়ক্রমে next /finish-এ ক্লিক করুন।

এখন C:/programe files/vmware/vmware north star/captures-এ গিয়ে দেখুন আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন তৈরি হয়েছে। ইনস্টল করার ঝামেলা নেই বলে এটি আপনি পেনড্রাইভ থেকেও সহজেই ব্যবহার করতে পারবেন।—খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল



লেখাটি আজকের(২৮/০৬/১০) প্রথম আলোতে প্রকাশিত।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ক্রম ব্যবহারের কারণে দেরি উত্ত দিতে হলো বলে দুঃখিত।
আপনাকেও ধন্যবাদ।

২. ২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৩
গরম কফি বলেছেন: আশাকরি কাজে লাগবে । এডভান্স ধন্যবাদের সহিত প্লাসিতো ।
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩. ২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৩
নীরবতা নীল বলেছেন:
কাজে লাগবে।
অনেক ধন্যবাদ।
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
নেক্সট খেলায় কি আর্জেনটিনা পারবে?আমার ভয় লাগছে।

২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আর্জেনটিনা কি পারবে?
ধন্যবাদ

২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: আপনাকেও ++++++++

২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩২
সব পেয়ে ও শূণ্য যে হৃদয় বলেছেন: যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে ...
২৮ শে জুন, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন: আপনাদের বিশ্বাস দেখে আমিও আশায় নতুন করে বুক বাধলাম।

২৮ শে জুন, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধইন্না..............

৯. ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
প্যাঁচনাই বলেছেন: হুমমমমমম ।।। এখানে আছে ।।

কিন্তু আপনি সূত্র দিয়েছেন ।। গুড জব ।।
২৮ শে জুন, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: টেকনিক্যাল জিনিষ গুলো তো কপি পেষ্ট করা ছাড়া উপায় নাই।তাই মনে হয় সুত্র দেয়াটা ভালো।
ধন্যবাদ

১০. ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১১
নেটপোকা বলেছেন: অসাধারণ। আপনাকে প্লাস।
২৮ শে জুন, ২০১০ রাত ১০:৫৯

লেখক বলেছেন: আপনাকেও +++++++++++++

১১. ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২০
হাসান মোহাম্মাদ বলেছেন:




যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে ...

সব পেয়ে ও শূণ্য যে হৃদয় বলেছেন
২৮ শে জুন, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: এবার আর্জেন্টিনা প্রতি খেলায় ২ জন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হচ্ছে।এক বিপক্ষ দল এবং দুই রেফারী।তাই ভয়টা বেশি লাগে।

১২. ২৯ শে জুন, ২০১০ রাত ১২:১৪
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: thin app দিয়ে আরো সহজেই পোর্টেবল সফ্ট বানানো যায় । আমার অধিকাংশ স্ফট এতা দিয়ে পোর্টেবল করে নিছি ।
২৯ শে জুন, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: আচ্ছা..........

১৫. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩২
এস. আই. হিরন বলেছেন: ধন্যবাদ। কাজে লাগবে।
২২ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: আপনার কাজে লাগবে জেনে আম ধন্য..................

২২ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: ধন্যবাদ...............

১৭. ০৭ ই মে, ২০১১ রাত ১০:৪৪
হাম্বা বলেছেন: শব্দ সৈনিক বলেছেন: প্রিয়তে গেল!
১০ ই মে, ২০১১ সকাল ৮:২৪

লেখক বলেছেন: কাজে লাগবে জেনে খুশি হলাম........................

২১. ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৬
সাজিদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ পোস্ট এর জন্য। তবে আমি camyeo সফ্টওয়্যার দিয়ে সরাসরি পোর্টেবল সফ্টওয়্যার তৈরি করেছি। সফ্টওয়্যার টি বিনা মূল্যের । http://www.cameyo.com/

উইনডোজ 7 এ কাজ করে।

 

মোট সময় লেগেছে ১.১৯৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই