Country: Germany
Director: Michael Haneke
IMDb rating: 7.9/10
অস্কারের দৌড়ে এবং সমালোচকদের দৃষ্টিতে দি হোয়াইট রিবন ছিলো সবচেয়ে এগিয়ে । ১ম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে জার্মানীর উত্তরাঞ্চলের একটি গ্রামে ঘটতে শুরু করে অদ্ভূত সব ঘটনা। আর এসব ঘটনার শিকার গ্রামের শিশুরা। একজন স্কুল মাস্টার সন্দেহের তীর ছুড়লেন শিশুদের দিকেই। সম্পূর্ণ সাদাকালোতে নির্মিত এ মুভিটি মূলত ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে একটি সূক্ষ প্রতিবাদ তুলে ধরার চেষ্টা। মুভিটির নির্মাতা Michael Haneke আগে থেকেই বিশ্ব চলচ্চিত্র মহলে খ্যাতনামা। নোবেল বিজয়ী অস্ট্রিয়ান লেখিকা এলফ্রিদো জেলিনেকের সাড়া জাগানো উপন্যাস দি পিয়ানো টিচার রূপালী পর্দায় রূপদান করেছেন এই Michael Haneke । জিতে নিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে গ্রান্ড পুরস্কার।
তবে মুভিটি কিছুটা বোরিং লাগতে পারে।
......................................................................................................
The Milk of Sorrow (2009)
Country: Peru
Director: Claudia Llosa
IMDb rating: 6.8/10
দি মিল্ক অব সরো একটি রোগের নাম। গর্ভধারণ অবস্থায় ধর্ষণ ও মারপিটের শিকার হওয়া নারীদের সন্তানদের ভোগান্তির অভিজ্ঞতায় পেরুর পার্বত্য অঞ্চলের মানুষের বিস্ময়কর বিশ্বাস নিয়ে মুভিটি নির্মিত। মাগালির মা তাকে গর্ভধারনের সময় ধর্ষিত হয়। এ ঘটনায় মাগালির মা মানসিকভাবে প্রচন্ড আঘাত পায়। মায়ের দুধ পান করে মাগালি জন্মের পর থেকেই তার দেহে ধারণ করে মিল্ক অব সরো রোগটি। ১৯ বছর বয়সে মাগালির মা মারা যায়। প্রচন্ড অর্থাভাবে থাকা মাগালি তার মায়ের কবর দিতে চায় নিজ গ্রামের বাড়িতে। একদিকে নিজের শরীরের রোগ আর অপরদিকে মাকে নিজ গ্রামের বাড়িতে কবর দেওয়ার জন্য অর্থ উপার্জন। মাগালির এ সংগ্রামের গল্পই মিল্ক অব সরো চলচ্চিত্রটি। Claudia Llosa পেরুর তথা বিশ্ব চলচ্চিত্রের নারী নির্মাতাদের মধ্যে অন্যতম। এর আগে তার নির্মিত ‘মাদিনুসা’ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলো। দি মিল্ক অব সরো তাকে পাইয়ে দেয় অস্কার মনোনয়ন।
......................................................................................................
Ajami (2009)
Country: Israel
Director: Scandar Copti (a Palestinian, born and raised in Ajami) and Yaron Shani (a Jewish Israeli)
IMDb rating: 7.1/10
আজামি হচ্ছে তেল আবিবের মুসলিম ও খ্রিস্টান মিশ্র সম্প্রদায়ের । আজামির প্রতিদিনকার জীবনের ঘটনা নিয়েই এ মুভির কাহিনী। নির্মাতারা পাশাপাশি ৫টি গল্পকে একই সূতোয় গেঁথেছেন। মুভিটির সবচেয়ে দুর্দান্ত অংশ হচ্ছে এর ফিনিশিং। মানুষের জীবন কতটা অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে তা মুভিটি না দেখলে বোঝা যাবেনা। দারিদ্র-মানুষকে কোন অন্তিম পরিণতির দিকে নিয়ে যায় তার দৃষ্টান্ত আজামি
......................................................................................................
A Prophet (2009)
Country: France
Director: Jacques Audiard
IMDb rating: 8.0/10
১৯ বছর বয়স্ক ফরাসী-আরব যুবক মালিক। ছোট একটি অপরাধের ঘটনায় তার ৬ বছরের সাজা হয় । কারাগারে চলে দু'গ্রুপের তান্ডব। ডন সিজার লুসিয়ানির নেতৃত্বে শক্তিশালী কর্সিকান যারাই মূলত নিয়ন্ত্রণ করে জেলের সবকিছু। আর আরেকদিকে আরবদের গ্রুপ। A Prophet মালিকের সামান্য অপরাধী থেকে ক্রমেই গডফাদার হয়ে উঠার গল্প। মুভিটির মেকিং অভিনয় আর কাহিনী বিন্যাস নি:সন্দেহে মুগ্ধ করার মত।
......................................................................................................
The Secret In Their Eyes (2009)
Country: Argentina
Director: Juan José Campanella
IMDb rating: 8.3/10
এ মুভিটা নিয়ে আমার আলাদা একটা পোস্ট রয়েছে। তাই নতুন করে আর কিছু বল্লাম না। শুধু একটা কথাই 2 Thumbs Up
মুভি রিভিউ: দি সিক্রেট ইন দেয়ার আইজ
গেলো বছর অস্কারের দৌড়ে আর্জেন্টাইন এ মুভিটিই শেষ পর্যন্ত বাজিমাত করেছিলো। আমার সব সময় কার প্রিয় মুভির তালিকায় এ মুভিটি নি:সন্দেহে থাকবে।
আমি মুভি ডিভিডিতে দেখি। তাই ডাউনলোড লিংক দিতে পারলাম না বলে দু:খিত। তবে মুভি ডাউনলোডের যেকোন সাইটেই সার্চ দিলেই পেয়ে যাবেন বলে আশা রাখি।
আমার বন্ধু নাহিদ আমাকে মুভিগুলো ডাউনলোড করে ডিভিডি করে দেয়ায় দেখতে পেরেছিলাম। দোকানে মুভিগুলোর ডিভিডি পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।
সবাইকে ধনবাদ
মুভিবিষয়ক আমার যত পোস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

