somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশিত হলো প্রতীতি প্রকাশনীর তৃতীয় ই-বুক ‘বৃষ্টির দিনে

১৫ ই জুন, ২০১২ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতীতি প্রথম দু’টি ই-বুক ছিল চলচ্চিত্র বিষয়ক। এবারে ই-বুকটি করা হলো বর্ষা নিয়ে। খুব বেশি কিছু বলে পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। সংক্ষেপে যা বলার তাই বলে সম্পাদকীয়টা সংক্ষেপেই শেষ করবো।

ই-বুকের পাতার অঙ্গসজ্জায় গতানুগতিক ডিজাইনের বাইরে এসে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি আমরা। সাধারণ নিয়ম-কাঠামোর বাইরে এ ধরণের এক্সিপেরিমেন্ট করার ইচ্ছেটা অনেকদিন ধরেই মনের মধ্য ছিল। কিন্তু চেনা পথের বাইরে পা বাড়ানোর ঝুঁকি নিতে কিছুটা সঙ্কোচবোধ কাজ করছিল। বর্ষার সাথে ভাসিয়ে দেওয়ার কেমন জানি একটা সম্বন্ধ আছে। বর্ষার ই-বুক করতে গিয়ে মনে হলো সঙ্কোচবোধটাকে ভাসিয়ে দেওয়ার মতো এরকম উপযুক্ত উপলক্ষ আর হয় না।

যথারীতি পাঠের সুবিধার জন্য প্রত্যেক পেজ নাম্বারে হাইপার-লিঙ্ক যোগ করা হয়েছে। প্রত্যেক পাতার নীচের পেজ নাম্বার ক্লিক করে সূচিপত্রে ফিরে আসা যাবে আবার সূচিপত্রের যে কোনো লেখার উপর ক্লিক করে কাঙ্ক্ষিত লেখায় সহজে যাওয়া যাবে।

আন্তর অনুপ্রেরণা দিয়েছেন যারা, নিরবচ্ছিন্ন সমর্থন যুগিয়েছেন যারা, যারা এ প্রকাশনটি পাঠকদের হাতে তুলে দিতে নানাভাবে সহযোগিতা করেছেন - কখনো সোৎসাহে, কখনো উপরোধে - সে-সব মানুষদের স্মরণ করি কৃতজ্ঞচিত্তে।

অনেক ভুল-ক্রুটি রয়ে গেলো সে জন্য পাঠকদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

এই ই-বুকটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে ইবুকটি কোন ক্রমেই বিক্রয়যোগ্য নয়। প্রকাশিত সব লেখার স্বত্ব লেখক সংরক্ষণ করেন। সংকলনে প্রকাশিত কোন লেখা সংশ্লিষ্ট লেখকের অনুমতি ব্যতীত হুবুহু অথবা আংশিকভাবে কোন প্রকাশনা মাধ্যমে প্রকাশ করা যাবে না।

ই-বুক সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়।

সম্পাদক
সাইফুজ্জামান খালেদ
সম্পাদনা পরিষদ
শেখ আমিনুল ইসলাম
মাসুম আহমেদ
কাউসার রুশো

আর দেরি নয়। এবার তবে ডাউনলোড শুরু হয়ে যাক । আর আমরা প্রস্তুত আপনাদের তীক্ষ্ণ সমালোচনার তীরে বিদ্ধ হতে। কারন আমরা জানি আপনাদের সমালোচনার আড়ালেই লুকিয়ে আছে টিম প্রতীতির প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস। তাই ইবুকের সব সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর সব ব্যর্থতার দায়ভার আমরা মাথা পেতে নিলাম।

সবাইকে বর্ষার শুভেচ্ছা

ডাউনলোড লিঙ্ক
৫৬টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×