আমার প্রিয় পোস্ট

কর্নেল গুলজার মৃত না অপহৃত!

০৯ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৩

শেয়ারঃ
0 1 0

জঙ্গি ও সন্ত্রাসীদের আতঙ্কে ছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। মূলত তার তত্ত্বাবধান ও নেতৃত্বেই শায়খ আব্দুর রহমানসহ শীর্ষ জঙ্গিদের গ্রেফতার ও বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। এ ছাড়াও অনেক আলোচিত সন্ত্রাসবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলা সিনেমাকে অশ্লীলতামুক্ত করার অভিযানেও নেতৃত্ব দেন এ সেনা কর্মকর্তা। গত ৩ ফেব্র“য়ারি গুলজারউদ্দিন আহমেদকে বিডিআরে বদলি করা হলে ১২ ফেব্র“য়ারি সিলেট সেক্টরের কমান্ডার হিসেবে তিনি যোগ দেন।
২৫ ফেব্র“য়ারি বিডিআর বিদ্রোহের দিন তিনিও উপস্থিত ছিলেন দরবার হলে। এ পর্যন্ত যে চার সেনা কর্মকর্তা নিখোঁজ রয়েছেন তার মধ্যে রয়েছেন কর্নেল গুলজারও। গতকাল পর্যন্ত সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি কী অবস্থায় আছেন, কোথায় আছেন? জীবিত না মৃত? এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। কেউ কেউ ধারণা করছেন, বিডিআরের পোশাক পরে যে কমান্ডো বাহিনী কিলিং মিশনে অংশ নিয়েছিল তাদের হাতে অপহৃত হতে পারেন গুলজারউদ্দিন। তা না হলে এখনো কেন তাকে জীবিত কিংবা মৃত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাদের ধারণা, জেএমবি’র সবচেয়ে বেশি ক্ষোভ তার ওপরে। কারণ, জঙ্গিদের পুরো নেটওয়ার্ক কর্নেল গুলজারের জানা রয়েছে। এজন্য তারা গুলজারকে অপহরণও করতে পারে। ওই মহলের মতে, পুরো ঘটনার সময় ঘাতকদের জন্য নিরাপদ ছিল পিলখানার ৫ নম্বর গেট। এই গেট থেকে দরবার হলের দূরত্ব মাত্র ৫০ গজ। অধিকাংশ বিদ্রোহী এ গেট দিয়েই পালিয়েছে।
গতকাল পর্যন্ত গুলজার ছাড়াও নিখোঁজ রয়েছেন মেজর আহমেদ আজিজুল হাকিম, মেজর আবু সৈয়দ গাজ্জালী দস্তগীর ও ক্যাপ্টেন তানভীর হায়দার নূর।
ঘটনার পর থেকে এ পর্যন্ত পিলখানায় সেনা ও দমকল বাহিনীর ব্যাপক তল্লাশিতে ৭৩টি মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে সেনা কর্মকর্তা ৫৮ জন, ২ জন সেনা কর্মকর্তার স্ত্রী, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, একজন সেনা সদস্য, ২ জন গৃহকর্মী, ৬ বিডিআর জওয়ান ও ৩ জন পথচারী। এরা সবাই বিডিআর বিদ্রোহে প্রাণ হারিয়েছেন।
কর্নেল গুলজারের দুলাভাই মো. শামসুল হক গতকাল বলেছেন, আমরা এখনো তার লাশ পাইনি। র‌্যাবে কর্মরত মেজর পদ মর্যাদার একজন কর্মকর্তা বলেছেন, আমরা স্যারকে বাঁচাতে পারিনি। লাশটাও এখনো পরিবারের হাতে বুঝিয়ে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।

সূত্র- আমাদের সময়

 

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩০
প্রবাসী বলেছেন: ভালো লিখেছেন।
কারেকশান করেন একটা:

>>জঙ্গি ও সন্ত্রাসীদের আতঙ্কে ছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ।

এটা হবে:

জঙ্গি ও সন্ত্রাসীদের আতঙ্ক ছিলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ।

ধন্যবাদ
২. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৬
এখনই সময় বলেছেন: নিচের লিংন্ক থেকে একটা চক্কর দিয়ে আসুন, সব বুঝতে পারবেন।

Click This Link
৩. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১২:০২
আরাফাত রহমান বলেছেন: দরবার হল থেকে মাত্র ৫০ গজ দূরে থাকা সত্ত্বেও ৫ নাম্বার গেটে সেনা বাহিনী কিংবা RAB মোতায়েন করা হয়নি। (আমি কি ভুল বললাম?)
৪. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৯:১৮
ডিজিটালভূত বলেছেন: গুলজারের মৃত্যুতে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হলাম

 

মোট সময় লেগেছে ০.৯৩৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমার মত আপন করে আর কারে পাই বল
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই