somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে!

০১ লা নভেম্বর, ২০১১ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমবয়সী ৯০ এর বাংলা আধুনিক ও ব্যান্ড সঙ্গীতের সকল শ্রোতা ভাই বোনদের কাছে নিশ্চয়ই লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের কথা মনে আছে! যিনি ছিলেন গত দশকের ব্যান্ড সঙ্গীত এর পর্দার আড়ালে থাকা একজন অতি জনপ্রিয় মানুষ। যাকে পাওয়া যেত প্রিয় আইয়ুব বাচ্চু, জেমস, মাকসুদ, মাইলস, উইনিং সহ সব জনপ্রিয় ও শীর্ষে থাকা ব্যান্ড এর নতুন অ্যালবাম এর কভারে। কারন ঐ অ্যালবাম গুলোর মাঝে যে তাঁর লিখা গান আছে। বিশেষ করে ফিলিংস( নগর বাউল), আইয়ুব বাচ্চুর অনেক অনেক জনপ্রিয় গানের গীতিকার ছিলেন তিনি। তিনি শুধু একজন গীতিকারই ছিলেন না পরবর্তীতে তাঁকে আমরা পেয়েছি “Century Tailors “ এর বিজ্ঞাপনের মডেল হিসেবে এবং তারপর পেয়েছিলাম প্যাকেজ নাটক ‘রাজকুমারী’ তে শমি কায়সার এর বিপরীতে অভিনেতা হিসেবে। ‘রাজকুমারী’ নাটক এর গল্প ও গানটাও তাঁর লিখা ছিল। পরবর্তীতে ‘রাজকুমারী’ নামে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে একটি মিক্সড ব্যান্ড অ্যালবাম বের হয় যেখানে আইয়ুব বাচ্চু ‘রাজকুমারী’ গানটায় কণ্ঠ দেন। সেই প্রিয় লতিফুল ইসলাম শিবলি গত দশকের শেষ দিকে নিজের লিখা ও সুর করা একটি একক অ্যালবাম বের করেন, যার প্রত্যেকটি গানে তিনি নিজে কণ্ঠ দেন। সেই অ্যালবামটির নাম ছিল ‘নিয়ম ভাঙ্গার অনিয়ম’ যা আজকের অডিও বাজারে নেই। এই দশকের নতুন শ্রোতারা হয়তো জানেও না যে লতিফুল ইসলাম শিবলি কে ছিলেন? অথচ তারাই জেমস এর জেল থেকে বলছি গানটা শুনেছে এবং নিজেরাও গাওয়ার চেষ্টা করে কিন্তু জানে না যে এই গানটি শিবলি ভাইয়ের লিখা! আমি শিবলি ভাইয়ের গান নিয়ে আগামীতে লিখবো, আজ শুধু শিবলি ভাইয়ের দুর্লভ ও অনেকের অজানা তাঁর সেই একমাত্র একক অ্যালবামটির কথা বলার জন্য এই পোস্ট টা দিয়েছি। কারন আমি মনে করি এই মানুষটি সম্বন্ধে আজ যারা জানে না তাদের অবশ্যই জানানো উচিৎ। বাংলা ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করার পেছনে যেমনি Souls, LRB, Feelings ,Miles, Chime, Ark, Obscure, Feedback এর শিল্পী ও সদস্যদের অবদান রয়েছে তেমনি সেই সময়ের গীতিকারদের মাঝে এই মানুষটারও অবদান রয়েছে। যা কোনদিন ভুলার নয়।
এই লতিফুল ইসলাম শিবলি ভাই একটি অ্যালবাম বের করেছিলেন যার সবগুলি গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। সেই অ্যালবামটির নাম “নিয়ম ভাঙ্গার অনিয়ম”। যে অ্যালবামটি কে পুরোপুরি গানের অ্যালবাম না বলে গীতিকবিতার অ্যালবামও বলা যায়। যা অন্যান্য গানের অ্যালবাম থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সেই অ্যালবাম এর সবগুলো গীতিকবিতার কথাগুলো ছিল অসাধারণ সুন্দর যেন সবগুলো একেকটা জ্বলন্ত বারুদ। সেই অ্যালবামটির কথা খুব কম মানুষে জানে ও শুনেছে। সৌভাগ্যবশত আমি ছিলাম সেই কম শ্রেণীর গোত্রে। যারা সেই সময় এই অ্যালবামটি কিনেছিলেন এবং শুনেছিলেন আমি নিশ্চিত যে সেই অন্যরকম অ্যালবামটির কথা তাদের আজো মনে আছে। যা আমি আজ পর্যন্ত কোন বাংলা সেরা ওয়েবসাইট গুলোতে mp3 পাইনি। যা দেখে খুবই হতাশ হয়েছিলাম। পরবর্তীতে আমি আমার কাছে থাকা সেই অডিও ক্যাসেটটি বস্তাবন্দী অবস্থা থেকে বের করে আবার চালু করি এবং ‘RaDiO bg24’ এর মাধ্যমে তা ওয়েব এ প্রকাশ করি। আজ আমি সেই অ্যালবাম টি ‘সামু’ বন্ধুদের সাথে শেয়ার করলাম ,আশাকরি সবার ভালো লাগবে এবং যারা লতিফুল ইসলাম শিবলি সম্বন্ধে জানতেন না তাদেরও জানা হবে।
১. ছুটি পেলে এবার মাগো- (Click This Link)
২. যত দূরে থাকো – (Click This Link)
৩. বাবার কাঁধে ছেলের কফিন- (Click This Link)
৪. শোক হোক শক্তি- (Click This Link
৫. প্রিয় পতাকা আমার- (Click This Link)
৬. নাগরিক কবিয়াল- (Click This Link)
৭. আল্লাহু আকবর- (Click This Link)
এমন সব দুর্লভ সব গান পেতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে সেখানে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন- (https://www.facebook.com/kokbd24)
লেখক- কবি ও কাব্য- ০২/১১/১১
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×