somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার পেলেন সামুর্ ব্লগার আজিজুল পারভেজ

২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃতি সাংবাদিক আজিজুল পারভেজ ‘এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার ২০০৯’ লাভ করেছেন। ‘একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার’ গ্রন্থের জন্য গবেষণা ও প্রবন্ধ শাখায় তিনি এ পুরস্কার পেয়েছেন। পুরস্কারের অর্থ মূল্য এক লাখ টাকা। গত ২ এপ্রিল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও কবিতায় আমি ও বাঘারু’ কাব্যগ্রন্থের জন্য আহমেদ মুনির ও কথাসাহিত্যে ‘অন্ধ জাদুকর’ উপন্যাসের জন্য আহমাদ মোস্তফা কামাল একই পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কৃতদের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রত্যেককে এক লাখ টাকার প্রতীকী চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম। পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বিচারকমন্ডলীর সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করেন কালি ও কলম সম্পাদকমন্ডলীর সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ ও কর্পোরেট ব্যাংকিং প্রধান মাহবুবুর রহমান। ধন্যবাদ জানান কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
অনুষ্ঠানে তিন তরুণ লেখকের শংসাবচন পাঠ করেন তিন বরেণ্য লেখক। শংসাবচনে ‘একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার’ বইটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন অধ্যাপিকা বেগম আকতার কামাল। তিনি বলেন, ‘লেখক মুক্তিযুদ্ধের সময় একটি অঞ্চলে পাকিস্তানিদের গণহত্যা ও নির্মমতা তুলে ধরেছেন গবেষকের দৃষ্টি নিয়ে। গবেষকের মতো তাঁর এই কাজ মুক্তিযুদ্ধ গবেষণায় ও নবীন প্রজšে§র হƒদয়ে নতুন মাত্রা সঞ্চার করবে সন্দেহ নেই।’
অনুভূতি ব্যক্ত করে গবেষক আজিজুল পারভেজ বলেন, ‘আমি একটি উপজেলার গণহত্যার তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। এভাবে যদি প্রতিটি উপজেলার তৃণমূলের শহীদদের ইতিহাস লিপিবদ্ধ হয় তাহলে গোটা বাংলাদেশেরই গণহত্যার ইতিহাস লিপিবদ্ধ হয়ে যাবে।’
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানাতে অনুষ্ঠানে এসেছিলেন কাইয়ুম চৌধুরী, হাসান আজিজুল হক, হাশেম খান, আবু বকর সিদ্দিক, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, রবিউল হুসাইন, শামসুল ওয়ারেছ, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, শামীম আজাদ, ইফফাত আরা দেওয়ান, মোহিত কামাল, শামা রহমান, লুৎফর রহমান লিটন প্রমুখ। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন অদিতি মহসীন।
বাংলাদেশের অনুর্ধ্ব চল্লিশ বছর বয়সী লেখকদের সাহিত্যকর্ম ও সৃজনধারাকে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বের স্থানীয় ব্যাংক এইচএসবিসি ও বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম গত বছর থেকে এ তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে।
‘একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার’ গ্রন্থটি ২০০৯ সালে বাংলা একাডেমীর অমর একুশের গ্রন্থমেলায় প্রকাশ করেছে ঐতিহ্য ।
আজিজুল পারভেজ এর আগে সাংবাদিকতায় মর্যাদাপূর্ণ কয়েকটি পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত ‘বজলুর রহমান স্মৃতি পুরস্কার ২০০৮’, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পিআইবি প্রবর্তিত ‘সোহেল সামাদ স্মৃতি পুরস্কার ২০০৯’ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার ২০০৯ লাভ করেছেন।
আজিজুল পারভেজ বর্তমানে সিনিয়র রিপোর্টার হিসেবে দৈনিক কালের কণ্ঠে কর্মরত। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার।

ক্যাপশন:
‘এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার’ গ্রহণ করছেন আজিজুল পারভেজ। ছবিতে অন্যান্যের মধ্যে (বা থেকে) অধ্যাপক আনিসুজ্জামান, এইচএসবিসি’র সিইও সঞ্জয় প্রকাশ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, এ কে খন্দকার বীরউত্তম ও লেখক সৈয়দ শামসুল হককে দেখা যাচ্ছে।
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×