সবারই এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে আবোল তাবোল করা যায়
মদ খেয়ে উল্টাপাল্টা বলা যায়- দুঃখ পেলে ভেউ ভেউ কাঁদা যায়
আর মেজাজ খারাপ হলে দেয়া যায় বিচ্ছিরি গালাগাল
সে মানুষ পুরোনো কিছুর নামে বিতর্ক করে না
সে মানুষ কোনো নিয়ম- কোনো সভ্যতা মনে করিয়ে দেয় না
সে মানুষ সব শোনে আর ধিমধিম তাল দেয় সুরে ও বেসুরে সমান
তুমি কি পারো না হতে সেরকম বেহিসেবি নিজস্ব মানুষ?
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


