আমার প্রিয় পোস্ট

মাহবুব লীলেন

দালাল

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

শেয়ার করুন:                   Facebook

বাঘেদের এইপারে আসতে হয় জমিদারি ফলাতে কিন্তু এইপারে বাঘেদের অত খোরাক নেই আর মশা আর গরম আর ঘাম পানি কাদা তাই এইপারে থাবাভাঙা ছালপড়া বাঘেরাই আসে রাজকীয় সম্মানের লোভে অথবা সিভিতে বিদেশ শাসনের মেডেল লাগাতে চ্যাংড়া বাঘেরা কিছু আগ্রহী হয় তবু পুরোটা জমিন জুড়ে লাঠি ঘোরাতে মিনিমাম যত বাঘ দরকার তার সিকিভাগও জোটানো মুশকিল অথবা খরচের বিষয় তাই এইপারে এসে ওরা বাঘালি পোশাক পরিয়ে বিড়ালদের ছোট বাঘ বানিয়ে ঘোড়ার পিঠে তুলে দেয় আর নেড়ি কুত্তারা জি হুজুর বলে বোবা বিড়ালের পায়ে নজরানা ঢেলে বাঘের আনুগত্য ঘোষণা করে আর মিশন সমাপ্ত হলে বিড়ালের শরীর থেকে কস্টিউম খুলে নিয়ে বাঘেরা বিড়ালদের ধন্যবাদ দিয়ে খাল পার হয়ে নিজেদের দেশে ফিরে যায় আর ন্যাংটো বিড়ালেরা দেখে পেছনে ধেয়ে আসছে ক্ষুধার্ত কুকুরের ঘেউ...
২০০৮.০৮.০৮ শুক্রবার

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাবিজাবি ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৯ টি মন্তব্য
  • ১১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪
comment by: মইন বলেছেন: হাবিজাবি, হাবিজাবি।
তয় হাবিজাবির মইধ্যে কি জানি লুকানো, বুঝি নাই।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন:
আমিও বুঝি নাই

২. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:১২
comment by: ইমরান খান ইমু বলেছেন: তুলনাটা ভালো লাগলো...যথার্থ...
৩. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৫
comment by: নুশেরা বলেছেন: ওরেএএএএএএএএএএএ
কে রে এটা!!!
৪. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৭
comment by: আরিফুর রহমান বলেছেন: জব্বর... লীলেন ভাই... দম নিতে পারি এইবার?
৫. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৯
comment by: আলমগীর কুমকুম বলেছেন: নিয়মিত লিখুন, কবি মাহবুব লীলেন।
৬. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
comment by: যীশূ বলেছেন: একটু দাড়ি, কমা থাকলে দুবার পড়তে হতো না।

লেখা পছন্দ হইছে।
৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬
comment by: ফারিহান মাহমুদ বলেছেন: তাই এইপারে এসে ওরা বাঘালি পোশাক পরিয়ে বিড়ালদের ছোট বাঘ বানিয়ে ঘোড়ার পিঠে তুলে দেয় আর নেড়ি কুত্তারা জি হুজুর বলে বোবা বিড়ালের পায়ে নজরানা ঢেলে বাঘের আনুগত্য ঘোষণা কর......................বাঘালি পোশাকপরা দালালবিড়ালদের সুন্দর চরিত্রায়ণ।
৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১:৩৭
comment by: মাহবুব লীলেন বলেছেন:
পড়া আর মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ

 



 


হাবিজাবি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৮৫