তার কবরে আমার কিছুই করার ছিল না; তবুও সেখানে গেলাম
তার কবরে আমার দেখারও ছিল না কিছু-দেখানোরও কিছু নেই
কিছু মানুষ মরে গেলে বিখ্যাত হয়ে উঠে; সেরকম মানুষও সে নয়
তবুও তার কবরে গেলাম; কিছু একটা ভাবার কথা ভাবলাম
নিজেকে বোঝালাম- এখানে শুয়ে আছে তোমার এক নিজস্ব মানুষ
সাতদিন আগে তার সাথে আড্ডা মেরেছ তুমি আর ছয়দিন ধরে সে ক্রমাগত শুয়ে আছে এই কবরের নিচে
কিছু কি ভাববে তুমি?
অন্য মানুষেরা কবরে এলে কিছু নিজস্ব কাজ নিয়ে আসে
কেউ প্রার্থনা করে- কেউ কাঁদে- কেউ ফুল দেয়
এই তিনটার কোনোটাতেই অভ্যাস নেই তোমার; তুমি কী করতে এসেছ এখানে?
২০০৭.০১.০১ সোমবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

