ভুল পথে ঘুরতে ঘুরতে আমরা যখন কাওয়ালজীনির কাছাকাছি তখন দূর থেকে শুনতে পেলাম মাইকে ক্ষুদিরামের ফাঁসির গান বাজছে। কামাল উদ্দিন কবীরকে জিজ্ঞেস করলাম- চৈত্রপূজার অনুষ্ঠানে ক্ষুদিরামের গান কেন?
কবীর ভাইও বোকার মতো একটা চাউনি দিলেন। বিষয়টা তার মাথায়ও ঢোকেনি। জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের কানে আরো অনেকগুলো স্বদেশী গান এলো। কাউকে কিছু জিজ্ঞেস না করেই যখন মাঠে পৌঁছালাম তখন দেখি পুরো মাঠের চারপাশে লোকে লোকারণ্য আর বাঁশের ঘের দেয়া মাঠটা বড়ো কাপড় দিয়ে ঢাকা। কাপড়ের নিচে বিভিন্ন উঁচু নিচু। মাঝে মাঝে কেউ কাপড়ের নিচ থেকে বের হয়ে আসছে । আবার কেউ গিয়ে ঢুকছে কাপড়ের নিচে। শুনলাম এখনও শুরু হয়নি। প্রস্তুতি চলছে
আমরা এদিক ওদিক ঘুরছি হঠাৎ অন্য পাশ থেকে দেখলাম যুদ্ধংদেহী কালী যুদ্ধ করতে করতে এলো দলবল সহ। তার সাথে সাথেই রাধা এবং সখী সহ এলেন কৃষ্ণ
একটু পরে এসে হাজির ঘোড় সওয়ার ইংরেজ
আমরা যখন এদেরকে দেখছি তখন মাঠে শোনা গেলো উলুধ্বনি। তাকিয়ে দেখি মাঠ থেকে কাপড় সরিয়ে ফেলা হয়েছে। আর সারা মাঠ জুড়ে পড়ে আছে বীভৎস সব লাশ আর এক পাশে ফাঁসিতে ঝোলানো ক্ষুদিরাম
যুদ্ধ করতে করতে কালী- দলবল সহ কৃষ্ণ এবং ঘোড়া নিয়ে ইংরেজ সবাই গিয়ে ঢুকে পড়লো মাঠে
সারা মাঠ জুড়ে শুরু হলো তাণ্ডব....
০২
টাঙ্গাইল মির্জাপুর থেকে মটর সাইকেলে আধাঘণ্টার পথ। তারপর ১৫ মিনিটের হাঁটা এই কাওয়ালজীনি গ্রাম। প্রতি বছর পৌষ পূজায় এখানকার সবচে বড়ো আয়োজন এই মণিহাজরা
কবে থেকে শুরু কেউ বলতে পারে না। সবাই জানে তাদের জন্মের আগে থেকেই এখানে মণিহাজরা হয়। তবে তার আগের রাতে শ্মশানে হয় হাজরা
যারা রাতে ভয় পায় তাদের জন্য এই গ্রামে শুরু হয়েছিল বিকেল বেলার এই মণি হাজরা
জন্মের আগে থেকেই জানি কাওয়ালজেনীতে মণিহাজরা হয়
০৩
মা কালী থেকে ক্ষুদিরাম। সকল যুদ্ধ- সকল স্বাধীনতার সংগ্রাম এসে এক মাঠে সংকলিত হয়েছে এই মণিহাজরায়। কারা করেছে কেউ জানে না। কবে থেকে হয়েছে কেউ জানে না। অথচ এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে আসছে এই গ্রামের লোক
বাপ-দাদারাও ছোটকালে মণিহাজরা দেখেছে
বিন্যাস-মেকাআপ- পারফরমেন্স এবং ব্যবস্থাপনা যেকোনো আধুনিক থিয়েটার ফর্ম থেকে হাজারগুণ কৌশলী এবং আধুনিক। শুধু যা পার্থক্য তা হলো এই আয়োজনের থিউরি কেউ কপচায় না
কেউ কৃতিত্ব নেয় না
সবাই একসঙ্গে করে
একসঙ্গে উদযাপন করে সকল অশুভের বিরুদ্ধে শুভশক্তির বিজয়উৎসব
তা হোক পুরাণ কিংবা ইতিহাস...
মণিহাজরার সাধু
সারা মাঠে পড়ে আছে লাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

