শ্মশান ঠাকুর
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
জাতে ওঠার জন্য জাত খোয়ানো মধুসূদনের কাছে জাতি নামে আলাদা কিছু ছিল না বলে রাস্তার পাবলিক ডেকে একবার নিজের নাম আরেকবার ত্যাজ্য করে দেয়া বাপের নাম আরেকবার কানতে কানতে মরে যাওয়া জননীর নামে পরিচয় দিয়ে জানার বড়োই শখ ছিল কেউ তারে চেনে কি না কবরের নিচে
দত্তের পোলা জাত খুইয়ে পেয়েছিল একটা কবর। বাপের জাতে থাকলে ছাই হয়ে গিয়ে কাউরে বলতেও পারতো না- দাঁড়াও পথিক বর...
তারপর তাদের খটমট বাংলায় সতীত্ব রাজত্ব আর সুর-অসুরের কাহিনী পড়তে পড়তে আমরা শিখে নিলাম জাতি কারে কয় এবং ছাইগামী- মাটিগামী একসাথে বন্দুকগামী হয়ে বুঝে নিলো জাতির দলিল...
এবং তারপরও
বুক ঠুকে এখনও কি তুলতে পারে কেউ গলায় সেই বিস্তৃত স্বর;
দাঁড়াও বিশ্বজন; প্রণামে আনত হও
বাঙাল কূলোদ্ভোব দেশ হেথা শ্রী বঙ্গভূমি। বাংলাদেশ নাম...
২০০৮.১২.১৬ মঙ্গলবার
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাবিজাবি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
থ্যাংকস
মনির হাসান বলেছেন:
খাড়ার উপরে নাড়া খাইলাম .. ধন্যবাদ লীলেন ভাই ..ps: স্মৃতি মরীচিকা দেখায় ক্যান ... ক্যামন জানি পড়ছি পড়ছি লাগে।
লেখক বলেছেন:
পুরোটাই একটা পুনর্পাঠ
নীল চাঁদ বলেছেন:
অস্তিত্বের টানাপোড়নে জোতদার মিমাংসা করেন।তাতে দুপক্ষেররই লাভ হয়।
প্রশ্নটা যখন অস্তিত্বের বিপক্ষের দাবীটা কি?
অস্তিত্ব যে পুরোটাই অথবা থেকে যায় কেবল শূন্য.............
লেখক বলেছেন:
হয়তো বা তাই
শেরাম চীংখৈ বলেছেন:
যদিও মূল লেখাটি পড়েন নি, অনুবাদ, তবু আশা করব একটু দেখে আসবেন...প্রুফ দেখার চোখে...এবং ভুল ত্রুটি ধরিয়ে দিবেন...
Click This Link
শ্মশান ঠাকুর বলেছেন:
বাহ!!! ভালো তো!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















বাঙাল কূলোদ্ভোব দেশ হেথা শ্রী বঙ্গভূমি। বাংলাদেশ নাম...
kobi valo laga rekhe gelam.............bangla likhte parchi na.........valo thakun