আমার দিনলিপি

মাহবুব লীলেন 

দালাল

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

বাঘেদের এইপারে আসতে হয় জমিদারি ফলাতে কিন্তু এইপারে বাঘেদের অত খোরাক নেই আর মশা আর গরম আর ঘাম পানি কাদা তাই এইপারে থাবাভাঙা ছালপড়া বাঘেরাই আসে রাজকীয় সম্মানের লোভে অথবা সিভিতে বিদেশ শাসনের মেডেল লাগাতে চ্যাংড়া বাঘেরা কিছু আগ্রহী হয় তবু পুরোটা জমিন জুড়ে লাঠি ঘোরাতে মিনিমাম যত বাঘ দরকার...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

অন্যযাত্রা

১৭ ই জুন, ২০০৮ রাত ২:০৩

ফ্লাইওভারে কোনো রেলক্রসিং নেই। ট্রাফিক সিগন্যালও নেই
যখন লেভেল ক্রসিংয়ে বসে রেলের ঘরঘর শব্দ শুনব আমি। তখন ফ্লাইওভারে যেতে যেতে
অডিওতে তুমি শুনবে গান
যখন এলোপাথাড়ি রিকশা ও বাসের ভিড়ে আমি পথ হারিয়ে পথেই বসে থাকব স্থির
তখন তুমি পার হয়ে যাবে এইসব পথ

ফ্লাইওভারের যেখানে শেষ সেখানে আরেকটা পথের শুরু
বহু শতাব্দি পরে আমার পথটাও......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

বহিরাগত

৩১ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১৩

ততটুকু কাছে যাইনি যতটুকু গেলে আর নিজেকে লুকিয়ে রাখা যায় না কিন্তু ঠিক ততটুকু গেছি যতটুকু গেলে চোখের পাতার পশম গুণে ফেলা যায়
তোমার নিশ্বাসের গরম- ত্বকের উষ্ণতা- কানের পেছনে তিল কোনো কিছুই
অচেনা থাকেনি আমার
শ্বাসের ওঠা নামায় বুক কতটুকু ওঠা নামা করে- হাসলে গলার কোন কোন শিরা দেখা যায় অথবা...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

কৈশোরিক

২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৬

তোমাকে না জানিয়ে যদি ভালোবাসি রাগ করবে তুমি?
যদি ধরা পড়ে যাই তবে কি নিষেধ করবে তুমি?
এমনি এমনি যদি ভালোবাসি; দূর থেকে; না দেখিয়ে না জানিয়ে
বিরক্ত না করে
তোমাকে একদিনও না কাঁদিয়ে; একটিও অভিযোগ না কর- একেবারে ঝগড়া ছাড়াই যদি ভালোবাসি
তোমার কি খুব অসুবিধা হবে?

তোমার কি খুব অসুবিধা হবে যদি চুরি করে......

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

গ্রাম্যতা

১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩

কুকুর বড়ো সরল সোজা প্রাণী তাই নিশ্চিন্তে মহাসড়কে শুয়ে ঘুমা
এই কুকুর জানে না গাড়িতে গুঁড়িয়ে গেলে দেশে তার জন্য কোনো হাসপাতাল নেই এমনকি কোনো মামলাও করবে না কেউ
তাকে নিজের জিব দিয়ে চেটে নিজের ক্ষত ভালো করতে হবে কিংবা লালায় ভিজিয়ে চালাতে হবে প্রাচীন চিকিৎসার উপায়
আর যদি সে মারা যায় তবে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

চেকআউট

১৪ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৯

জামাকাপড় গুছিয়ে রাখছ ব্যাগে
মনটাকে রাখবে কোথায়?

গুঁড়া সাবানে ধুয়ে কড়া রোদে শুকানোর পর ইস্ত্রি মেরে কি বাগে আনতে পারো মন?
লাগেজ কিংবা হ্যান্ডব্যাগে কি চেন টেনে সহজেই তাকে ঢুকিয়ে ফেলা যায়?
কিংবা এখানে ওখানে ছড়িয়ে থাকা মন সত্যিই কি কুড়িয়ে নেয়া যায় আঙুলে গুণে?

টাকার বান্ডিল থেকে কিছু টাকা দিয়ে গেছো বেয়ারা বাবুর্চি আর......

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ডেভিড

০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৬

তাকে জানাবি না আমার এই ক্ষয় এই নরক নিবাস
জানাবি না হজম ক্ষমতাহীন আমি
শিশুর মতো চিৎকার করি সারাদিন
আমার চোখে ছিদ্র; অবিরাম বৃষ্টি ঝরাই আমি ইদানীং

সে থাকুক যেমন ছিল তার চেয়ে ভালো
রাস্তার মুখে গেট- বারান্দায় কলাপসিবল- দরজায় লক...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

মুমূর্ষু

১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪

এত রং বাস্তবে ধরে না কোথাও- এত আনন্দ জীবনে থাকে না কোথাও
এইসব রং আর আনন্দ থাকে শুধু প্রতারণার ফাঁদে

মিস করি এই সুখ। মিস করি মিথ্যে তোমার মুখ
মিস করি ঠকানোর মহান কৌশল

মিথ্যে মিথ্যে মিথ্যে তবু সত্যের চেয়ে বেশি প্রিয় হয়ে উঠা মিথ্যেকেই মনে করি বারবার
বারবার মনে হয় কতদিনই বা বাঁচে একটা......

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বান্ধব

২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০২

সবারই এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে আবোল তাবোল করা যায়
মদ খেয়ে উল্টাপাল্টা বলা যায়- দুঃখ পেলে ভেউ ভেউ কাঁদা যায়
আর মেজাজ খারাপ হলে দেয়া যায় বিচ্ছিরি গালাগাল

সে মানুষ পুরোনো কিছুর নামে বিতর্ক করে না
সে মানুষ কোনো নিয়ম- কোনো সভ্যতা মনে করিয়ে দেয় না
সে মানুষ সব শোনে আর...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

শ্যাওড়াবৃক্ষ

০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯

সুর কেটে গেলে তাল ঠিক রেখে কী আর গান করা যায়?
তাল অন্যরাও মেলাতে পারে; সুর ধরে রাখা লাগে নিজস্ব গলায়

তোমার তাল চারপাশে বরাবরই খুব তালে তালে বাজে
শুধু নিজের ভেতরে তুমি বেসুরো হয়ে আছ বহুকাল
২০০৭.০৩.১৩ মঙ্গলবার...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৯৩৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হাবিজাবি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১৩টি
  • মন্তব্য করেছেন: ৪৯১টি
  • মন্তব্য পেয়েছেন: ৯৫৫টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ২৬২৮৩ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ