somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মইন উ'র বিচার চাওয়ার সময় কি এসেছে?

১৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩ আগস্ট ২০০৭। যে দিনটির কথা আমার মতো অনেকেই ভুলতে পারেনা। স্মৃতিতে একটা ক্ষত হয়ে রয়ে গেছে। মনে আছে? মনে আছে, মেনে নেইনি। মানতে পারিনি। সেনা বাহিনীর এক সিপাহীর জন্য পুরো দেশজুড়ে তাদের তাণ্ডবলীলা অসহায়ের মতো আমাদের সহ্য করতে হয়েছে। ওদের আছে লাইসেন্স করা মরণাস্ত্র, মানুষ মারার লাইসেন্স। আমাদের কি আছে? আত্মসম্মানবোধ। আদর্শ। আর আছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্বুদ্ধিতা! নির্বুদ্ধিতাই তো। আমরা নির্বোধ। তাইতো মার খেলাম আর সহ্য করলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্র, সাংবাদিক, রিকশাওযালা, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ কেউই রেহায় পাননি তাদের লীলাখেলা থেকে। আমিও তাদেরই একজন।

তথাকথিত সাংবাদিক! মূল্যহীন জীবনের অহংকার নিয়ে আদর্শকে আঁকড়ে থাকি। তাইতো সাংবাদিক পরিচয় আর কুকুরের মতো গলায় ঝুলিয়ে রাখা পরিচয়পত্র আর কারফিউ পাস দেখেও ওরা বলে- সো হোয়াট? এমনই একজন আমি।

প্রায় দুটি বছর হয়ে গেল- এলো নতুন রাজনৈতিক সরকার। অথচ সেইদিনের সেই ঘটনাগুলোর জন্য কেউ একটিবারের জন্য বিচার চাইলেন না। আমরা ভয় পাই। ভয়ের কাছে আমাদের আদর্শ পরাজিত হয়ে গেছে।

আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তায় ফেলে ছাত্রদের ওপর নির্যাতনের খবর সম্পাদনা করেছি। অবশ্য সেই সংবাদ আলোর মুখ দেখেনি, আলোর মুখ দেখেনি অতিশক্তিধর কারো নির্দেশে। কার নির্দেশে? কার টাকায় ওরা এতো ক্ষমতাধর?

আজ ১৫ জুন ২০০৯। জেনারেল মইন উ সেনাপ্রধান থেকে সাবেক হযে গেলেন। অন্যসব বাদ দিলাম শুধু ওই দিনগুলোর ঘটনার জন্য আমরা কি তার বিচার চাইতে পারি না। এটি কি অন্যায় হবে?

৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×