আমার প্রিয় পোস্ট

'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা/ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,/ভাংগি মন্দির ভাংগি মসজিদ/ভাংগি গীর্জা--গাহি সংগীত' - নজরুল

কিভাবে বন্ধুত্বকে জয় করবেন এবং মানুষকে প্রভাবিত করবেন

১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৭

শেয়ারঃ
0 1 0

ডেল কার্নেগী এত সুন্দর সুন্দর কথা লিখে গেছেন কিন্তু তিনি কি এগুলো তার নিজের জীবনে প্রয়োগ করতে পেরেছেন? আমার কিন্তু তা মনে হয় না।

নীচে ডেল কার্নেগীর লেখা অনুসরনে যে নিয়মগুলোর কথা লিখেছি তা মনে হয়না কারো পক্ষেই মেনে চলা সম্ভব। মানুষ কি কখনো এতটা সদাচারী, নিস্বার্থ, পরোপকারী, উদার আর বন্ধুবৎসল হতে পারে?

বন্ধুত্বকে জয় করে মানুষকে প্রভাবিত করার উপায়ঃ

১. হাসুন।
২. সমালোচনা, অনুযোগ ও অভিযোগ না করে সত্যিকারের সঠিক প্রশংসাটুকুই করুন।
৩. অপরের মধ্যে জানার আগ্রহ জাগিয়ে তুলুন এবং আপনি নিজেও অপরকে জানতে আগ্রহী হোন।
৪. মনে রাখবেন একজন ব্যক্তির কাছে তার নামই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মধুর শব্দ, তাই তার নাম নিয়ে কখনো ব্যঙ্গ করবেন না।
৫. একজন ভালো শ্রোতা হোন। নিজের সম্পর্কে কথা বলতে অপরকে উৎসাহিত করুন এবং তার আগ্রহের বিষয়গুলোতেই কথা বলুন।
৬. অন্যকেও নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে দিন এবং তাকে বেশি কথা বলার সুযোগ দিন।
৭. অপরের মতামতকে শ্রদ্ধা করুন। কখনোই বলবেন না "আপনি ভুল"। বরং যদি আপনি নিজে ভুল হয়ে থাকেন, তবে দ্রুত সাহস করে তা স্বীকার করুন।
৮. বন্ধুভাবাপন্ন হয়ে আলোচনা শুরু করুন এবং তার কথায় তাৎক্ষনিকভাবে সায় দিন।
৯. অপরের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। ধারনা বা বুদ্ধিটা যেন তার নিজেরই তাকে এমনটিই ভাবতে দিন।
১০. অন্যের চিন্তা বা ধারনার উপর সংবেদনশীল হোন।
১১. প্রতিদ্বন্দ্বিতা পরিবহার করে প্রশংসার সাথে শুরু করুন এবং যথাযোগ্য মূল্যায়ন করুন।
১২. অন্যের ভুলগুলোর প্রতি ইঙ্গিতে দৃষ্টি আকর্ষণ করুন। অন্যের সমালোচনা না করে নিজের ভুলগুলো নিয়ে কথা বলুন।
১৩. সরাসরি আদেশ দেওয়ার পরিবর্তে প্রশ্ন করুন।
১৪. ভুলগুলো সহজে শুধরে নিতে উৎসাহিত করুন এবং সামান্য উন্নতি হলেও প্রশংসা করুন।
১৫. আপনার নির্দেশিত উপায় যেন তাদের মনমতো হয় সেদিকে খেয়াল রাখুন। আন্তরিকভাবে প্রশংসা করুন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৬
মদন বলেছেন: সব গুলো না হলেও অধিকাংশ গুনাবলী সম্পন্ন মানুষ আমি বেশ কয়েকজনকে দেখেছি।
৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
বিহংগ বলেছেন: এ পোস্টটির জন্য আমি আপনাকে আন্তরিকভাবে প্রশংসা করলাম। ৫
৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
নাদান বলেছেন: সুন্দর পোষ্ট। ৫
৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
আহমাদ মুজতবা বলেছেন: জোসসসস।
আজকে থেকে ফলো করবো।
৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০০
লাইটহাউজ বলেছেন: আহমাদ মুজতবা বলেছেন :
২০০৭-১২-১৪ ২০:৫৩:৪১

জোসসসস।
আজকে থেকে ফলো করবো।

মুজতবা আপনি যদি সফল হন তবে অবশ্যই আমাকে জানাবেন।
৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৫
কোলাহল বলেছেন: সবগুলো গুন যে একশত ভাগ পালন করা সম্ভব নয় সেটা ডেল কার্নেগী নিজেও বেশ ভালোই জানেন। তারপরেও যদি চেষ্টা করা হয় কিছু তো কাজ হবে। আর সেটুকুই বোনাস প্রাপ্তি।
৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৬
রিজভী বলেছেন: এই কথাগুলো আজ থেকে অন্তত এক যুগ আগে মাসিক রহস্য পত্রিকায় পড়েছিলাম। পুনরায় রিপিট করার জন্য ৫।

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়,/অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷

চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে,/তাকেই গ্রহন করি৷ জানি, নিরাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই