আমার প্রিয় পোস্ট
- Free Movies Download (direct) - আশরাফ৪৫৯
- দর্শনের আলোকে নাস্তিক আস্তিক সমাচার - নাস্তিকের ধর্মকথা
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- সহজ কথায় বিবর্তন ও বিগ ব্যাং থিওরী - লাইটহাউজ
- সহজ প্রশ্ন : নবী-পয়গম্বররা কেন খালি আরব ভূমিতে আর অবতাররা কেন খালি ভারতে জন্মান? - লাইটহাউজ
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- জগন্নাথ হল, ২৬শে মার্চ, ১৯৭১ - রাগিব
- বুদ্ধদেব বসু - আমার প্রিয় লেখক - লাইটহাউজ
- যীশু আর সক্রেটিস : পর্ব - ১ - লাইটহাউজ
- শ্রেষ্ঠ ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস - লাইটহাউজ
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা/ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,/ভাংগি মন্দির ভাংগি মসজিদ/ভাংগি গীর্জা--গাহি সংগীত' - নজরুল

ইউএফও রহস্য
২০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৩
ইউএফও হল Unidentified Flying Object (UFO), অর্থ্যাৎ আকাশে দৃশ্যমান যে কোন অচেনা অজানা বস্তু বা আলোকেই ইউএফও বলা হয়। প্রাচীনকাল হতেই আকাশে অদ্ভুত অদ্ভুত সব বস্তু দেখার খবর শোনা গেলেও ১৯৪৭ সালে যখন আমেরিকাতে প্রথম ইউএফও দেখা যাবার খবর ব্যাপকভাবে প্রচারিত হয়, তারপর থেকে এটিই হয়ে ওঠে সবচেয়ে আলোচিত বিষয়। এর পর আরো কয়েক হাজার বার ইউএফও দেখা যাবার খবর পাওয়া যায় এবং এর মধ্যে প্রায় শতকরা ৯০ ভাগই ভুয়া। সাধারন মানুষ প্রায়ই উজ্জ্বল কোন গ্রহ কিংবা তারা, বিমান, পাখি, বেলুন, ঘুড়ি, কিম্ভুতকিমাকার মেঘ দেখে তা ইউএফও ভেবে ভুল করে। তবে এর জন্য প্রয়োজন সময়সাপেক্ষ তদন্ত।
জাতীয় নিরাপত্তার জন্য হুমকী বিবেচনা করে মার্কিন বিমানবাহিনী ১৯৪৭ সালে ইউএফও তদন্তে নামে। তদন্তকাজ শেষ হয় ১৯৬৯ সালে। এ সময়ে প্রাপ্ত সর্বমোট ১২,৬১৮ টি ঘটনার মধ্যে ৭০১ টি ঘটনার কোন ব্যাখ্যা তারা দিতে পারে নি। মার্কিন বিমানবাহিনী তাদের তদন্ত শেষ করে এই বলে যে “no UFO reported, investigated, and evaluated by the Air Force has ever given any indication of threat to our national security”। ১৯৬৯ সালের পর আর কোন মার্কিন সংস্থা ইউএফও তদন্ত কাজে সরাসরি হাত দেয়নি। এরপর ১৯৯৭ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ মার্কিন সামরিক বাহিনীর উচ্চক্ষমতাসম্পন্ন গোয়েন্দা বিমান ব্যবহারের কথা ফাঁস করে দেয়। ১৯৫০ হতে ১৯৬০ সাল পর্যন্ত যতগুলো ইউএফও দেখা গেছে তার মধ্যে শতকরা ৫০ ভাগ ঘটনার জন্য দায়ী Lockheed U-2A এবং Lockheed SR-71 নামের এই বিমান দুটি।
যদিও কোন বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নি, তারপরও অনেকেই এটিকে ভিনগ্রহের বাসিন্দাদের আকাশযান বলে মনে করেন। আর এটিকে তুড়ি মেরে উড়িয়ে দেবার উপায় নেই। অধিকাংশ বিজ্ঞানীই এই মহাশূণ্যে কোথাও না কোথায় অতিমানবীয় বুদ্ধিমান প্রানীর অস্তিত্ব থাকার সম্ভাবনার কথা স্বীকার করে নিয়েছেন।
ইউএফও এর আরো ছবি দেখতে চাইলে
Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
ছবির লিংকের জন্য ধন্যবাদ লেখক বলেছেন: ইউএফও এর পরিস্কার কোন ছবি আজো পর্যন্ত তোলা যায়নি।
মাহমুদউল্লাহ বলেছেন:
তথ্যমূলক লেখায় রেফারেন্স থাকলে ভাল হয়।
লেখক বলেছেন: ইউএফও সম্পর্কে আরো জানতে উইকিপিডিয়া, মাইক্রোসফট এনকারটাতে খোঁজ করুন।
লেখক বলেছেন: কেন? আমাকে কি সাংবাদিক মনে হয়?
সাংবাদিকতার সাথে আমার কোন সম্পর্ক নেই।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি।
"অজানাকে জানতে চাই"
লেখক বলেছেন: ইউএফও সম্পর্কে আরো জানতে উইকিপিডিয়া, মাইক্রোসফট এনকারটাতে খোঁজ করুন।
মদনবাবু বলেছেন:
হায়রে উরন্ত তশতরি!!!
রাগিব বলেছেন:
ভাই, একটু কষ্ট করে বাংলা উইকিপিডিয়াতে এরকম তথ্যাবলী যোগ করুন।
লেখক বলেছেন: রাগিব ভাই, আমি এরইমধ্যে কয়েকটি লেখা বাংলা উইকিতে জমা দিয়েছি। আরো দেবার ইচ্ছা আছে।
মানচুমাহারা বলেছেন:
ধন্যবাদ। লাইট হাউজ। আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি ভাই। চালিয়ে যান। যীশু আর সক্রেটিস নিয়ে লেখাটা পড়ে বেশ ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
যুদ্ধবাজ বলেছেন:
ইউ.এফ.ও নিয়ে বেশ পরাশুনা করেছিলাম এককালে। তবে এখন যা মনে হয় এগুলো মার্কিন স্পাই প্লেন ছাড়া আর কিছুই না। সে.টি তো অনেক গবেষনাই করল অতিমানবিক এলিয়েন খুজার জন্য, লাভটা কচু হয়েছে। বিশ্বের লাখ-লাখ মানুষ না খেয়ে আছে, আর ওখানে তেনারা (আমেরিকানরা) আজাইরা কামে টেকা ঢালতাছে। এইতো নিয়ম।
লেখক বলেছেন: গবেষনার দরকার আছে।
মানুষ যদি মহাকাশ নিয়ে গবেষনা না করতো তাহলে কি এতকিছু জানা যেত?
মানুষ বলেছেন:
আমার মনে হয় u.f.o. আর ভুত একই জিনিস। মানুষের কল্পনা মাত্র।
লেখক বলেছেন: হতে পারে। অনেকগুলো ঘটনার কোন ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় নি।
বিজ্ঞানীরা ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব এখনো খুঁজে বেড়াচ্ছেন।
মানুষ বলেছেন:
ব্যাখ্যা না পাওয়াটা কি u.f.0.-এর অস্তিত্বের সত্যতা প্রমান করে? যথেষ্ট পরিমান তথ্যের অভাবে হয়তো সব ঘটনার ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তাছাড়া আমাদের বিজ্ঞান এখনো অসম্পুর্ন। তবে আমিও আপনার মতোই , বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দ্যোদুল্যমান।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














