আমার প্রিয় পোস্ট
- Free Movies Download (direct) - আশরাফ৪৫৯
- দর্শনের আলোকে নাস্তিক আস্তিক সমাচার - নাস্তিকের ধর্মকথা
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- সহজ কথায় বিবর্তন ও বিগ ব্যাং থিওরী - লাইটহাউজ
- সহজ প্রশ্ন : নবী-পয়গম্বররা কেন খালি আরব ভূমিতে আর অবতাররা কেন খালি ভারতে জন্মান? - লাইটহাউজ
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- জগন্নাথ হল, ২৬শে মার্চ, ১৯৭১ - রাগিব
- বুদ্ধদেব বসু - আমার প্রিয় লেখক - লাইটহাউজ
- যীশু আর সক্রেটিস : পর্ব - ১ - লাইটহাউজ
- শ্রেষ্ঠ ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস - লাইটহাউজ
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা/ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,/ভাংগি মন্দির ভাংগি মসজিদ/ভাংগি গীর্জা--গাহি সংগীত' - নজরুল

নতুন বিতর্ক: যীশু কি মেরী ম্যাগদালিনকে বিয়ে করেছিলেন, তার কি সন্তান ছিল?
২১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
বছরের জুলাই মাসে ইতালিয়ান কম্পিউটার বিশ্লেষক ও গবেষক স্ল্যাভিসা পেসসি'র আলোচিত সংবাদ সম্মেলনটির পর অবশেষে অক্টোবরে ইতালিয়ান ফার্ম হ্যাল৯০০০ য়ইতালির মিলানের সান্তা মারিয়া ডেল্লি গ্রেজি চার্চের বিখ্যাত ম্যুরাল রেনেসা যুগের পথিকৃৎ শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির "দ্য লাস্ট সাপার" এর হাই রেজ্যুলেশন স্ক্যান কপি অনলাইনে প্রকাশ করেছে।
এই চার্চেই অক্টোবরের ২৭ তারিখে দ্য ভিঞ্চির মাস্টারপীস "দ্য লাস্ট সাপার" বিশাল স্ক্রীনে দেখানো হয়। কর্তৃপক্ষ এই ছবিটির ১৬ বিলিয়ন পিক্সেলের ইমেজটি অনলাইনে প্রকাশ করেছে। এর ফলে সাধারন দর্শকরা ছবিটিকে আরো নিখুঁতভাবে দেখতে পাবেন, এমনকি ভিঞ্চি ম্যুরালটি তৈরি করার পূর্বে যে ড্রয়িং করেছিলেন তার ছাপও দেখতে পাওয়া যাবে। ১৬ বিলিয়ন পিক্সেলের এই ছবিটি কিন্তু একটি বিশ্বরেকর্ড। ১০ মিলিয়ন পিক্সেলের একটি ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা যে কোন ফটোগ্রাফের তুলনায় এটি ১৬০০ গুন বেশি শক্তিশালী। আশা করা হচ্ছে কয়েক বিলিয়ন দর্শক এই ছবিটা অনলাইনে দেখবেন।
সর্বকালের সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর মধ্যে "দ্য লাস্ট সাপার" অন্যতম। মূল ছবিটি ভিঞ্চি একেঁছিলেন সান্তা মারিয়া ডেল্লি গ্রেজি চার্চের ডাইনিং হলের পেছনের দেয়ালে, ১৪৯৫ হতে ১৪৯৭ সালের মধ্যে। ইতালিতে এটি পরিচিত Cenacolo II নামে। ভিঞ্চির বিখ্যাত এই ছবিতে ক্রুসবিদ্ধ হবার পূর্ব রাত্রিতে অনুসারীদের নিয়ে যীশু'র জীবনের শেষ খাবার খেতে বসার মুহূর্তটি দেখানো হয়েছে। এর ঠিক পরের মুহূর্তেই যীশু তার অনুসারীদের কাছে নাটকীয়ভাবে ঘোষণা করেন “One of you shall betray me.”
পেসসি দাবি করেন তিনি ছবিটির মধ্যে একটি নতুন লুকানো নারীমূর্তি দেখতে পেয়েছেন। তার ভাষ্য মতে, তিনি যখন ভিঞ্চির মূল ছবিটির একটি বিপরীত প্রায় স্বচ্ছ ছবি তৈরি করে একটি অপরটির উপরে বসান তখন যীশুর কাছে এক হাতে সন্তান ও অপর হাতে পাত্র নিয়ে এক নারীমূর্তি দেখতে পান।
অনেক চিত্র সমালোচক এর সমালোচনা করলেও পেসসির এই আবিস্কার মানুষের মধ্যে প্রচন্ড কৌতুহল সৃষ্টি করেছে, ১৫ শতাব্দীর এই ম্যুরালটি দেখার জন্য খোঁজাখুজি শুরু হয়েছে অনলাইনে, এর ফলে ক্রাশ করেছে কয়েকটি ওয়েবসাইট।
যুক্তিবাদীরা পেসসির এই আবিস্কারের সাথে আমেরিকান লেখক ড্যান ব্রাউনের সর্বাধিক বিক্রীত বিখ্যাত উপন্যাস "দ্য ভিঞ্চি কোড" এর যুক্তির সাথে মিল খুঁজে পেয়েছেন। "দ্য ভিঞ্চি কোড" এই উপন্যাসটি নিয়ে এরই মধ্যে একটি ব্লকবাস্টার চলচ্চিত্র তৈরি হয়েছে। ড্যান ব্রাউনের মতে ম্যুরালে যীশুর ঠিক ডানপাশের পুরুষটি আসলে মেরী ম্যাগদালিন। বলা হয়েছে যীশু তার অনুসারী মেরী ম্যাগদালিনকে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে আর তাছাড়া যীশুর রক্তধারা এখনো প্রবাহিত হচ্ছে। কিন্তু তৎকালীন ক্যাথলিক চার্চগুলো বিয়ের এ খবর চেপে যায়।
কিন্তু কথা হচ্ছে প্রাচীন কোন লেখাতেই কিন্তু যীশুর বিয়ে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। Luke 8:1-3 এ বলা হয়েছে যীশুর সাথে থাকতেন তিন জন নারী - মেরী, জোয়ান্না ও সুসান্না; কিন্তু তাই বলে যীশু ও মেরীর মধ্যে কোন রোমান্টিক সম্পর্ক ছিল তা ভাববার কোন কারনই ঘটেনি। আবার তথাকথিত Gospel of Philip থেকে জানা যায় যীশু মেরীকে চুমু খেয়েছিলেন। তবে এটিকে শক্ত কোন প্রমাণ বলা যাবে না কারণ Gospel of Philip লেখা হয়েছিল যীশুর সময়ের প্রায় ২০০ বছরেরও বেশি সময় পরে। তাছাড়া এ চুমু তো হতে পারে হাতে বা ঘাড়ে বন্ধুতার নিদর্শন হিসেবে। লেখার সে অংশ পড়া না যাওয়ায় যীশু চুমু কোথায় খেয়েছিলেন তা অজানা রয়েছে এখনো। তাছাড়া চরম সন্দেহজনক এই লেখাটিতেও কিন্তু তাদের মধ্যে বিয়ে হয়েছে এমনটি দাবী করা হয়নি।
বিতর্কের সূত্রপাত তো হয়ে গেছে এখন অবসান কবে হবে তাই দেখার বিষয়।
অনেক কথা বললাম। যাই হোক, দ্য ভিঞ্চি কোড মুভিটি আমার এখনো দেখা হয়ে ওঠেনি, দেখি দু-এক দিনের মধ্যে বায়তুল মোকাররমে হানা দেব এর ডিভিডি'র খোঁজে। আরেকটা তথ্য, বর্তমানে ড্যান ব্রাউনের Angels And Demons অবলম্বনে "দ্য ভিঞ্চি কোড" এর প্রিক্যুয়েল তৈরির কাজ চলছে, এটি মুক্তি পাবে ২০০৮ এর ডিসেম্বর মাসে।
১৬ বিলিয়ন পিক্সেলের ছবিটি দেখতে চাইলে নীচের লিংকে ক্লিক করুন।
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ছবিটি অবশ্যই দেখব।
গন্ডমূর্খ বলেছেন:
ছবিটা কমপক্ষে ২ বার দেখবেন। তা'হলে বুঝতে পারবেন অনেকখানি। তারপরও অবোধ্য থাকবে অনেক। যেমন পৃথিবীর বড় বড় মনিষীদের দেখানো হয়েছে যীষু আর মেরীর বংশধর হিসেবে। এর ভিত্তি কি জানা নাই।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ক্যাচাল বলেছেন:
ছবিটা কমপক্ষে ২ বার দেখবেন। তা'হলে বুঝতে পারবেন অনেকখানি। তারপরও অবোধ্য থাকবে অনেক। যেমন পৃথিবীর বড় বড় মনিষীদের দেখানো হয়েছে যীষু আর মেরীর বংশধর হিসেবে। এর ভিত্তি কি জানা নাই।কথা ঠিক।
লেখক বলেছেন: হুমমমমমমম!
লেখক বলেছেন: হুমমমমম!!!
কোবরা বলেছেন:
বিতর্ক নতুন না অনেক আগেরই মাইয়ার নাম সারা জাউকগা আমি কইতাছি ১৪ শত বছর আগে কারো মুখ থিকা শুইনা আমগো বুইড়া লিওনারদো দ্য ভিঞ্চি ছবি আকছে হেইডারে এতো বিশ্বস করার কি আছে?এর আগেতো শুনছিলাম যীশূ সমকামি ছিল এইডা নিয়া কত কিছু হইল... যীশূ মাত্র ৩৩ বছর বাইচা ছিল তয় মানুষটা বড় ভালা ছিল।
প্রশ্নোত্তর বলেছেন:
হাজার হাজার বছর আগেও সমকামীতা ছিল বলেই আমার বিশ্বাস। এটা একটা জেনেটিক ট্রেইট, এর সাথে সভ্যতার সম্পর্ক নেই।
লেখক বলেছেন: পড়ুন
Homosexuality: An Interview with Jesus
http://jmm.aaa.net.au/articles/12135.htm
Was Jesus gay?
Click This Link
http://www.jeramyt.org/gay/gayrelig/224.html
ক্যাচাল বলেছেন:
হিন্দুদের কৃষ্ণ এর ছিলো ১৬০০+ মেয়ে সখী, বুদ্ধ দেবের দু'জন বউ, যিশুর বউ না থাকলে ও তিন সখী ছিলো আর শেষ নবী শেষ বয়সে বিয়ে করেছেন ডজন খানেক! কি আর কমু!
ক্যাচাল বলেছেন:
@প্রশ্নোত্তর, বিয়ে করেছি ২০০৬ সালের ১১ মার্চ, বাচ্ছা হয়েছে ২৭ আগস্ট ২০০৭। বউ এর সাথে একটা বিষয় ছাড়া আর কোন ক্যাচাল নাই, সেইটা হলো কেন আমি নাস্তিক হইলাম?
পথহারা বলেছেন:
ক্যাচাল, হাত মারো কয় বছর হৈলো?
ক্যাচাল বলেছেন:
পথহারা বলেছেন: ক্যাচাল, হাত মারো কয় বছর হৈলো?কি যে বলেন! বিয়ের আগে তো অনেক মারছি, এখন তো বউ ই ভরসা।
পথহারা বলেছেন:
ওহ ঠিকাচে.....শুকে থাকো...
লেখক বলেছেন: আমিও অবশ্য তাই শুনেছিলাম। সবাই বইটিকে বেশি ভাল বলেছে।
মদনবাবু বলেছেন:
নাদান ঠিক। বইয়ে বেশী মজা।
যুদ্ধবাজ বলেছেন:
ড্যান ব্রাউনের সবগুলি বই-ই পড়েছি। খুবই যুক্তি নির্ভর স্পস্ট লেখনি। পড়ে মনে হয় প্রত্যেকটি বর্ণ সত্যি, হয়তবা তাই। কিন্তু নাদান ভাই ঠিক-ই বলেছেন...ভিঞ্চি কোডের মতন জঘন্য মুভি খুব কমই দেখেছি, সামনের মুভির অবস্থাও বোধকরি ভালো হবেনা।
রাগিব বলেছেন:
পোস্টের বিষয় নিয়ে না, মন্তব্য করতে বসলাম কম্পিউটার ফার্মের নামটা দেখে। HAL 9000 ছিল 2001: A Space Odyssey নামের সাইন্স ফিকশন ছবিটার পাগলা কম্পিউটারটার নাম। যার কিনা জন্ম আমার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বলে সিনেমাটায় বলে। এই সিনেমার পোস্টার আর হ্যালের উৎপত্তিস্থানের কথাগুলা মজা করে আমার ডিপার্টমেন্টের একতলায় একটা শোকেসে করে রেখেছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














কঠিন সব ইংরেজী কথাবার্তা, বুঝতে কষ্ট হয়।তারপর ও এসব মুভি দেখতে ভালো লাগে, কিছু জানা যায়।