আমার প্রিয় পোস্ট

'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা/ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,/ভাংগি মন্দির ভাংগি মসজিদ/ভাংগি গীর্জা--গাহি সংগীত' - নজরুল

হুজুর সাইদাবাদীর লাখ কথার এক কথা - "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!"

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬

শেয়ারঃ
0 0 0

আমাদের দেশের বিখ্যাত হুজুর সাইদাবাদী একবার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান ব্যক্তি প্রবীর ঘোষকে বলেছিলেন, "আল্লাহর অনুভব হয় বিশ্বাসে, যুক্তিতে নয়। পূর্বে লোকের আল্লাহে বিশ্বাস ছিল। তাদের অভাব ছিল না; কোন অতিথি বাড়িতে আইলে আনন্দ পাইত। খাওয়াইয়া আনন্দ পাইত। এখন অতিথি দ্যাখলে লোকের মুখ ভারী হয়। আজকাল মানুষের আল্লাহে বিশ্বাস নাই বইল্যাই অভাব ঘোচে না। আল্লাহে বিশ্বাস নাই বইল্যাই ক্ষ্যাতে আর সাবেক ফসল ফলে না, পুকুর-খাল-বিলে সাবেক মাছ পড়ে না। আল্লাহে বিশ্বাস নাই বইল্যাই খোদার গজবে প্রত্যেক বছর মারামারি। হজরত সোলেমান নবী সিংহাসনে বইস্যা পারিষদ সহ শূণ্যে ভ্রমণ করতেন কিসের জোরে? এই আল্লাহে বিশ্বাসের জোরেই।"

প্রবীর ঘোষ উত্তরে বলেন, "এপার বাংলায় বা ওপার বাংলায় বিঘে প্রতি যে পরিমাণ ফসল হয়, তার বহুগুণ বেশি ফসল হয় ইউরোপের প্রতিটি দেশে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, এমনকি এই মহাদেশের জাপানেও। ওরা কেউই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। তবু আল্লায় বিশ্বাসী দু'বাংলার মুসলিম চাষীদের চেয়ে বেশি ফসল ফলায়। এমন কি মজা হল এই যে, ইউরোপে প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসহীন ব্যক্তিরা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও ঐসব দেশে বিপুল সংখ্যক আস্তিক অধ্যুষিত এলাকয় দু'বাংলার চেয়ে ফসল উৎপাদন অনেক বেশি এবং মহামারীর সংখ্যাও অনেক কম। এর কারণ, বিজ্ঞানকে ওসব দেশ কৃষিকাজে ও শরীরবিজ্ঞানে বেশি বেশি করে কাজে লাগিয়েছে। উৎপাদনহীনতা, অভাব, শোষণ, রোগ, মহামারি-এর কোনটির জন্যই ঈশ্বরজাতীয় কোন কিছুতে বিশ্বাস-অবিশ্বাসের সামান্যতম ভূমিকা নেই।"
এরপর প্রবীর ঘোষ হুজুরকে প্রশ্ন করেন, "হুজুর সাহেব, আপনি মক্কায় গিয়েছেন?"
- "হ্যাঁ, হুজুর সাহেবের তৎপর উত্তর।"
- "কিসে গিয়েছিলেন? জাহাজে না প্লেনে?"
- "প্লেনে।"
- "কেন, প্লেনে যেতে গেলেন কেন? আপনি আল্লাহ প্রিয় ভক্ত। আপনি আল্লাহে পরম বিশ্বাসী, কেন এই বিশ্বাস রাখলেন না, আপনি চাইলে চোখের নিমেষে আল্লাহ আপনাকে মক্কায় পৌছে দেবেন? বেশ তো, সেই সময় যদি অমন সোজা কথাটা মনে নাই পড়ে থাকে, এবার বাংলাদেশে ফেরার সময় আল্লাহের কাছে আবেদন রাখুন না, সপারিষদ আপনাকে চোখের নিমেষে ঢাকায় পৌছে দেবার। এতে বিশ্বাসের ক্ষমতার পরীক্ষা নেবার পাশাপাশি প্লেনের ভাড়া ও সময় দুই-ই বাঁচবে।"

তারপরও কিন্তু হুজুর সাইদাবাদী প্লেনেই ঢাকা ফিরেছেন। আল্লাহে বিশ্বাসের ক্ষমতার দৌড় হুজুর সাহেবের ভাল মতই জানা আছে। মুখে যা বলেন, সে কথায় আদৌ বিশ্বাস করেন না।

[উপরোক্ত আলাপচারিতা প্রবীর ঘোষের বই থেকে সংগৃহীত]
_______________________
যারা প্রবীর ঘোষ-কে চেনেন না তাদেরকে বলছি, প্রবীর ঘোষ কলকাতা কেন্দ্রিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান। বিগত কয়েক বছরে একের পর এক ভন্ড ধর্মগুরুদের জারিজুরি ফাঁস করে দিয়ে তাদের যম হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি কোন ধর্মগুরু তাকে কোন অলৌকিক ঘটনা দেখাতে পারলে তাকে ৫০,০০০ ডলার আর্থিক পুরস্কার প্রদান সহ নিজে আস্তিক হয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। এবং আজ পর্যন্ত কেউ তাকে পরাস্ত করতে পারেননি।

উইকিপিডিয়ায় প্রবীর ঘোষ সম্পর্কে বিস্তারিত জানুন

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬
নরাধম বলেছেন: সাইদাবাদী একটা ভন্ড জোচ্ছুর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

তারা মুখে যা বলেন, সে কথায় আদৌ বিশ্বাস করেন না।

২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০২
লাইটহাউজ বলেছেন: ৫০,০০০ ডলারের চ্যালেঞ্জটা কেউ নেবেন নাকি?
৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৮
জেনারেল বলেছেন: আরে জটিল, আরও কিছু ছাড়েন
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ঈশ্বর বিষয়ক নাস্তিকদের কিছু প্রশ্ন আছে, সেগুলোই ছাড়বো ভাবছি ...

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৮
নরাধম বলেছেন: ঈশ্বর বিষয়ক প্রশ্নগুলা মনে হয় অনেক পুরানো। আমার শুনা সবচাইতে কনফিউজিংটা হল "আল্লাহ কি এমন কোন পাথর বানাতে পারবে যেটা তিনি নিজেই লিফট করতে পারবেনা?"
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: আরো বহু প্রশ্ন আছে। আশা করি নতুন কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং সদুত্তরও পাবো।

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩২
জেনারেল বলেছেন: এইরম একজন বিশ্যাত এচলামি লুকের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের তেরবো পেরতিবাড
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: তীব্র প্রতিবাদ!

____________________________
কেউ কি তার চ্যালেঞ্জটা নেবার সাহস দেখাবে?

৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৫
ভক্কডা বলেছেন: জেনারেল বলেছেন: এইরম একজন বিশ্যাত এচলামি লুকের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের তেরবো পেরতিবাড



পেত্তিবাদ, পেত্তিবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: তীব্র প্রতিবাদ!

৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৬
মাহমুদ মামূন বলেছেন: ভক্কডা বলেছেন: জেনারেল বলেছেন: এইরম একজন বিশ্যাত এচলামি লুকের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের তেরবো পেরতিবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: প্রতিবাদ চলুক।

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
রাশেদ বলেছেন: মাহমুদ মামূন বলেছেন: ভক্কডা বলেছেন: জেনারেল বলেছেন: এইরম একজন বিশ্যাত এচলামি লুকের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের তেরবো পেরতিবাদ।
৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১১
দিগন্ত বলেছেন: এ তো জানাই ছিল।
১০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩
রাজনীতি বলেছেন: প্রবিরঘোসযে নেহায়েত একজন মূখৃ এতে সন্দেহ নেই্ কেননা যিনি বিজ্ঞান যানেন তিনি অবশ্যই স্বিকার করবেন সৃষ্টিকর্তাকে।

মানুষকে সৃষ্টিকতৃা মেধাদিয়েছেন ।দিয়েছেন কর্মক্ষমতাও । সেটা কাজেলাগানোতেই মানুষের প্রকৃত মর্জাদা।প্লেনের পরিবর্তে াাকাশে উরে আসলে সেই মর্জাদাকি থাকে ?/?
১১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৫
লাইটহাউজ বলেছেন: খিকজ্ । অনেকদিন পর একটা ভালো কৌতুক শুনলাম। আরো দিন।
১২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২১
সিংহ বলেছেন: প্রবীর ঘোষ is the man who changed my view towards religion for the first time back in 1992, by his books "Aloukik noy Loukik; part I and II". I was in class 8 then. Thanks to make me remind him again.
১৩. ০২ রা মার্চ, ২০১১ সকাল ১১:১৩
আমিনুল ইসলাম সজিব বলেছেন: ভাই উনার ''লৌকিক ধয় আলৌকিক'' বইটার লিংক দিতে পারবেন??

 

মোট সময় লেগেছে ১.০১৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়,/অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷

চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে,/তাকেই গ্রহন করি৷ জানি, নিরাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই