somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছানোয়ার না জানোয়ার?

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম ভালবাসার ছড়া ছাড়া ব্লগে এ আর কিছুই লিখবনা। ভেবেছিলাম ছড়ার ছন্দ্যে মানুষকে এই যান্ত্রিক জীবনে কিছুটা আনন্দ দিব। কিন্ত অনেক ঘটনা আছে যা দেখে ছড়ার ছন্দ্যে হারিয়ে যায়। চারদিকে সব দেখে শুনে থমকে দাঁড়াই। এভাবে চুপ করে বসে থাকা যায়না। আজ অন্য কিছু লিখতে বাধ্য হলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌণ হয়রানির অভিযোগ থেকে শিক্ষক ছানোয়ার হোসেনের রেহাই পাওয়া নিয়ে- একটা মেয়ে হিসবে আমার চেয়ে ওই ছাত্রীর কস্ট কেইবা বেশি বুঝবে। আমি মেয়ে আমি জানি, কতটা অপারগ হয়ে ওই মেয়েটি তার মুখ খুলেছে। সহজে কোন মেয়ে নিজের গায়ে কাদা ছুড়তে চায় না। কাদা ঘাটাঘাটীর এই খেলায় আমাদের সমাজে মেয়ে রা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তার পুরো জীবন টাই কাদায় লেপ্টে যায়। একটি মেয়ে, যে তার জীবন শুরু করেছে মাত্র, এখন তাকে চলতে হবে জীবনের অনেক টা পথ- কেনইবা সে ওই অপবাদ নিজের গায়ে নেবে। জীবনে আর কোন দিন ওই মেয়ে হয়তো স্বস্তির নিঃস্বাস নিতেও পারবেনা। সে কোথাও যাবার আগেই পৌঁছে যাবে তার কাহিনী। সবার আড়চোখের চাহনি তাকে বার বার দগ্ধ করবে। এসব কথা তো আমাদের সবারই জানা। এত কিছু জেনেও কেন একটা মেয়ে মিথ্যে অভিযোগ করবে, বেঁচে থেকেও অসহনীয় জীবন যাপন করতে হবে তাকে। তবু মেয়েটি প্রতিবাদি হইয়েছিল হয়তো অন্যায়ের কাছে মাথা নত করার চেয়ে ওই অসহনীয় জীবনটাকেই বেছে নিয়েছিল- ভেবেছিল তবুও এর প্রতিকার হক অন্তত তার জীবনের মুল্যে। হয়তো ছানোয়ার বদমায়েশের এই জানোয়ার চরিত্র সবাই ভুলে যেতে পারেন, কিন্ত ওই মেয়েটির নির্যাতনের মানবিক কস্ট, তার গ্লানি, কালিমা ওই জানোয়ার কে সায়েস্তা করলেও মিটবেনা। হইত কিছুটা মানষিক শান্তি হত এই ভেবে যে ভবিষ্যতে আর কোন জানোয়ার এভাবে কাউকে হয়রানি করবেনা। কিন্তু এর বিচার চাওয়া মানে যে আরেক হয়রানি। নিজেকে নির্লজ্জের মত প্রমাণ করতে হয় কি ভাবে তার হয়রানি হয়েছে, সে যে কতটা লজ্জার তা কেইবা বুঝবে।
এরকম জানোয়াররা যখন ছাড়া পেয়ে যাবে তখন বাকি জানোয়াররা খুবই উৎসাহে, খুবি সুচতুর ভাবে আদিম খেলায় মেতে উঠবে, এবং তার শিকার হব আমি, আমার বোনেরা ,আমাদের মেয়েরা। যারা এই ষড়যন্ত্রে শামিল তাদের কে বলছি- আপনার ঘরেও রয়েছে অরকম একটি মেয়ে বা বোন। আজকে তাদের কিছু হলে আপনি কি প্রমান খুঁজতেন? অবিশ্বাস করতেন আপনার বোন কে? তবে আজ এই ভিন্নতা কেন বিশ্বাসে বা বিচারে? তবে ত মেয়েরা আত্নহত্যার পথই বেছে নেবে প্রতিবাদী হবার পরিবর্তে।
আসুন আমরা সবাই বন্ধু কৌশিকের সাথে হাত মিলিয়ে বলি-
একজন বিশেষ ছানোয়ারের বিরুদ্ধে নয়, যৌন নিপীড়ক সব জানোয়ারদের বিরুদ্ধে দাড়াই , প্রণয়ন করি একটা স্থায়ী নীতিমালা যা সেক্টরওয়াইজ নিপীড়ণের চিত্রকে স্পেসিফিক্যালী চিন্থিত করে শাস্তিবিধান করতে সক্ষম হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০
৩১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×