somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই

২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম আমি এসব ব্যাপারে কোন কমেন্ট করবনা। কিন্তু সব দেখেশুনে আর চুপ থাকতে পারলাম না, একটু বলতেই হচ্ছে। এখানে আমরা প্রত্যেকেই শিক্ষিত এবং পরিণত বয়সের। বিবেক বুদ্ধি কোনটাই কারো চেয়ে কারও কম নয়। তবে কেন ব্লগে মাঝে মাঝে এসব দেখতে হয়। ব্লগে রোজই আমরা দেশের রাজনৈতিক বাপার নিয়ে সমালোচনা করি, রাজনৈতিক নেতাদের নোংরা রাজনৈতিক চালে আমরা শিঁউরে উঠি, সোচ্চার হই- যেটা সত্যিই খুবই আশাব্যঞ্জক আমাদের জন্য, দেশের জন্য। কিন্তু সেই আমরাই ব্লগে আবার আমাদের সহ ব্লগারদের নিয়ে অনেক রকম ব্লগীয় রাজনৈতিক চাল চালি । কেন আমরা ব্লগে আমাদের এত নীচু মনতা দেখাব? আমাদের মাঝে কেন থাকবে এত রেষারেষি?

ব্লগে যে কেঊই লিখতে পারে, তার জন্য তাকে বড় কবি বা লেখক হতে হবে এমন কোন কথা নাই। যার যেটা পড়তে ইচ্ছে করবেনা- পড়বেন না। প্রায়ই দেখি ব্লগে যারা কবিতা লেখে তাদের নিয়ে অনেক ব্যাঙ্গ করা হয়। হিমালয়ের সাথে আমিও গলা মিলিয়ে বলি “ একজন দিন মজুরও হয়ত কথাপ্রসঙ্গে বলল " বৃষ্টি পড়ে/ পাতা নড়ে"........এটাকে লিখলেই কিন্তু কবিতা হয়ে গেল।।।। অধ্যাপক, স্থপতি , আইনজীবি ...এগুলো এককেকটি পেশা, কিন্তু কবি কোন পেশা নয়, কবি একটি বিমূর্ত ধারণার নাম।।। তাই কাকের চেয়ে কবি বেশি হবে এটাই স্বাভাবিক, কারণ পরিবেশ বিপর্যয়ের কারণে কাকের সংখ্যা কমে গেলেও জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে।। একটি শিশর জন্মের সঙ্গে সঙ্গে একজন কবি-দার্শনিকেরও জন্ম হয়।।“ হিমালয় কে তার সুন্দর মন মানষিকতার জন্য ধন্যবাদ। অন্তত একজন সচেতন বিবেকবান মানুষ হিসাবে তার বক্তব্য থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। কৃতজ্ঞতা জানাই সহ ব্লগার কৌশিক, আইরিন এবং নাজনিন খলিল কে তাদের লেখার ভেতরও অনেক সত্য কথা উঠে এসেছে যা থেকে আমরা ব্লগীয় আচার আচরণ সম্পর্কে শিখতে পারি।

প্রায়ই দেখি ব্লগে একজন আরেকজন কে গালিগালাজ করছে , এ ওর পিছনে লাগছে, এমন কি হিমালয়ের একটা কমেন্ট থেকে জানলাম যে একজন তাকে চড়ও মারতে চেয়েছে, এহেন কাজের জন্য জোর প্রতিবাদ জানাই। আমরা এও দেখেছি যে একটি অসহায় শিশু জনিকে বাঁচানোর মত এমন মহান উদ্যোগের ভেতর ও অনেক ব্লগীয় রাজনৈতিক চালের আভাস আমরা পেয়েছি। আমাদের লেখনির মাঝেও আমাদের মন মানষিকতা, শিক্ষা, রুচি এসবের প্রকাশ পায়। এরকম অনেক ব্লগার আছেন যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যাদের লেখা পড়ে শ্রদ্ধায় মাথা অবনত হয়, আবার অনেকের লেখা বা কমেন্ট পড়ে লজ্জায় সংকুচিত হই, ঘৃণায় গা রি রি করে ঊঠে। এসব লেখা পড়াও এক ধরনের হ্যারাসমেন্ট । আমি আগেও দেখেছি অন্য কয়েকটি ব্লগে, কয়েক জন হঠাৎ গজিয়ে উঠা নিক এসে একসঙ্গে অপমান করেন কোন একজন ব্লগারকে, আমরা সবাই নিরবে দেখি, এবং মজার বাপার হল ওই নিক গুলিকে পরে আর খুঁজে পাওয়া যায় না।

আমরা এখানে বিভিন্ন বয়সের মানুষ রয়েছি। সবাই সবাইকে শুধু লেখনির মাঝেই চিনি। কেউ কেউ হয়ত আপনাদের বাবা, মা, বড় বোন বা ব্ড় ভায়ের বয়সি। ব্লগে কমেন্ট করার স্বাধীনতা আছে দেখেই যে আমরা যাকে তাকে যা ইচ্ছা তাই বলব এই মন মানষিকতা থেকে বের হয়ে আসতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ রাখতে হবে, এটাই মনে হয় আমাদের একজনের কাছে অন্য জনের চাওয়া।

আমার সা মুর কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন করছি, নিক নেবার বাপারে একটু বাড়তি সতর্কতা নেওয়া হোক। নিজের নাম ও পরিচয় নিয়ে ব্লগে আসলে এরকম বহু নিকধারীদের হাত থেকে সবাই রক্ষা পেতে পারে। ব্যান করে আর কজনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। আসলে ব্লগের নাম রেজিস্ট্রেশনের সময় আরও একটু সতর্ক হলে এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি । এবাপারে আমি সহ ব্লগারদের অভিমত আশা করছি। আর যারা অনেক গুলি নিক ব্যবহার করেন, তাদের কাছে আমার বিণীত অনুরোধ, দয়া করে আপনাদের বিবেক কে একটু জাগ্রত করুন। অনেক নিক ব্যবহার করে ব্লগ পলিটিক্স বন্ধ করুন। ব্লগ একটিভিজম দিয়ে আমরা অনেক ভাল কিছু করতে পারি। আমাদের এই শক্তি কে কোন ভাল কাজে লাগান, দেশের কল্যানে লাগান।

আমরা সবাই খুব শান্তি প্রিয় মানুষ। ব্লগটা কাঊকে বাড়তি কিছু দেয় না, মানসিক প্রশান্তি ছাড়া। সস্তা নাম কামানোর কোন ইচ্ছেও মনে হয় কারও নেই। সমালোচনা আসতেই পারে তবে সেটা গঠন মুলক হলেই সবার জন্য ভাল হয়। সমালোচনার নামে ব্যাঙ্গ না করাটাই ঊচিত। যদি কেউ ভাবেন এরকম করলে সেই ব্লগার ব্লগে আসা বন্ধ করবেন, তাহলে ভুল করেছেন। তাদের একজন হয়ে আমি জানাচ্ছি – আমরা ব্লগে আসবই, আমি ব্লগে আসবই । এটাই আমার প্রতিবাদ। পরিশেষে এটাই বলব নিজের বাড়ির পরিবেশ কি কেউ নষ্ট করে? ব্লগটাও তাই। আমাদের যান্ত্রিক জীবনের আবসাদ দূর করতে আমরা ব্লগের আশ্রয় নেই। ব্লগ হল আমাদের সকলের বাড়ি আর আমাদের পাতাগুলি হল আমাদের মন জানালা, যেখানে আমরা আমাদের মনের আবেগগুলি বের করে দেই, মনকে হাল্কা করি – আসুন আমরা আমাদের ব্লগের পরিবেশটা সুন্দর করি।

অকবি লীনার আবারও দুলাইন লিখতে ইচ্ছে হল-

মন জানালা দাও খুলে দাও
গাও নতুন গানের সুর
এক সাথে আজ হাতে হাত দাও
যেতে হবে বহুদুর।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২
৪২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×