স্যাটায়ার না সত্যি আর ঈদ মোবারক
সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি কাজের মেয়েটিকে দেখলাম, খুব মিষ্টি একটা মায়াবি মুখ, মাথায় আলতো হাত দিয়ে বললাম “থাক কেঁদ না, মন দিয়ে কাজ করনা তাইতো খালাম্মা বকেন। কাল ঈদ, খুশির দিন, কেঁদনা। কাল নতুন জামা পড়বা, কত্ত মজা হবে, মেয়েটি অশ্রু সিক্ত চোখে, কান্না জড়ানো গলায় বললো, “আমাকে ঈদের জামা দেয় নাই, বলেছে কোরবানীর ঈদের কাপড় নিতে হয় না, দেখনা গরু কিনতেছে, মাংস খাইস, তোর মায়ের জন্য মাংস দিমুনে”।" আমার ভীষন কষ্ট হল, মনে হল ওকে একটা জামা কিনে দেই, কিন্ত পরক্ষণে মনে হলো আমার কিনে দেওয়া জামাটি নিয়ে ঝামেলা আরো বাড়তে পারে। তাই ওর হাতে কিছু টাকা দিয়ে বললাম, “ এটা রাখো, খালাম্মাকে বলবা এটা ওই আন্টি ঈদের সালামি দিয়েছে”,
মনটা ভাল লাগছেনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এমন একটা ঘটনা যে বিশ্বাস করতে মন চায়না। এতটা নিষ্ঠুর কি কেউ হতে পারে। কত বিচিত্র মানুষ আমরা। আমাদের গৃহ শ্রমিকরা পেটের দায়ে সব ফেলে আমাদের কাছে আসে তাদের প্রতি সদয় হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
এই ঘটনা নিয়ে একটা রম্য ছড়া লিখেছি। এটা আপনাদের জন্য আমার ঈদ উপহার। লোকটার নামটা ঊজবুক ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আপনারা ঈদে অনেক ভাল থাকুন, অনেক মজা করুন ঈদে সবার জন্য থাকলো আমার প্রাণঢালা শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক ।
উজবুক মিয়া যাচ্ছে হাটে
কিনতে গরু ছাগল
টাকার ভারে পকেট ভারি
মাথাটি আধ পাগল।
এইটা ছোট, জিড়জিরে হাড়
ওইটাতো ভাই সরু
কিনতে হবে হোঁদল মার্কা
বিশাল একটা গরু।
হাটের সেরা গরু খানা
চাইযে আমার চাই
যে কোন দাম দিতে রাজি
টাকার চিন্তা নাই।
পাড়ায় আমি সবার সেরা
নামকরা এক ধনী
বিশাল গরু না কিনলে
মান রবেনা জানি।
বড় ছেলের ঈদে বায়না
নেবে পাজেরো গাড়ি
গিন্নির যে গয়নার সখ
দিয়েছি কয়েক ভরি।
দশ বছরের কাজের মেয়ে
ফাযিল যে ভাই অতি
ঈদের জামা দিইনি বলে
কাজে নাইতো মতি ।
যত রকম বায়না ধরে
এত খরচার মাঝে
আত্নত্যাগের ঈদ যে এটা
মুর্খ কি তা বোঝে ।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।