কলির কৃষ্ণ-রাধার হোলি
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কলি যুগের কৃষ্ণ-রাধা
অনলাইনে খেলে হোলি
তাদের কথা আস্ত-আধা
কোনটা রেখে কোনটা বলি।
মেসেঞ্জারে মেসেজ পাঠায়
ফেসবুকেরই ওয়াল ভরা
কৃষ্ণর রাধা, রাধার কৃষ্ণ
আছে কিন্ত হাজার জোড়া।
কৃষ্ণ বলে লেট’স সেলিব্রেট
আজকে গিয়ে কে এফ সিতে
রাধা বলে বুকড গো আজি
যাব যে হোলির ডিস্কোতে।
রাধা বলে জানুরে আমার
নাইতো যে ঘাগড়া, চোলি
জিন্স পরে কেমনে খেলুম
ডিস্কো-ডি জের এই হোলি।
আজ যদি দাও কিনে তবে
রাখব এই বিকেলটা ফ্রি
কেনাকাটার পরেই না হয়
লং ড্রাইভের ঘোরাঘুরি ।
কৃষ্ণ যে নয় অত্তো বোকা
অপশন তার আছে আরও
ফ্রি এলে আসতে পারিস
গিফট দেইনা আমি কারও।
কলির কৃষ্ণ-রাধার লীলা
ইন্টারনেটে চলছে যে বেশ
হাই বলে আর বাই বলেই
লীলা-খেলা একদিনেই শেষ।
মেসেঞ্জারে হয় যে ব্লক আর
ফেসবুকেতে করে ডিলিট
নতুন রাধা নতুন কৃষ্ণর
শুরু আবার নতুন পি্রিত।
আগের রাধা বোকা ছিল
থাকত যে ঘরের কোনে
তাইতো কৃষ্ণ খেলত হোলি
হাজার শত গোপীর সনে।
কলি কালের রাধা-কৃষ্ণ
ডিজ়িটালের লেটেস্ট বলে
কয়েক ডজন কৃষ্ণ রাখে
আপগ্রেডেট ঢং আর ছলে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন