somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মমত্ববোধ --- যার জন্য কোন সীমা ধার্য্য করা যায় না

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত আটটা বা সাড়ে আটটা খুব বেশী রাত না হলেও অপেক্ষার জন্য দীর্ঘতর ; আমার স্বামীর এ সময়ে বাসায় আসা সেটাও নৈমিত্তিক ব্যাপার ,তবু অস্বাভাবিক লাগছিল আমার নিজের কারনে ।
বাসায় আসতেই বাচ্চাদের বিভিন্ন বক্তব্য তাকে শুনতে হয় মনোযোগী হবার ভান করে ; আজ আমিও সিরিয়ালে দাড়িয়ে গেলাম ।
আমার পালা আসতে বললাম তাকে , শোন ইমোশনাল হবার জন্য যদি কোন নোবেল পুরস্কার দেওয়া হয় আমি পেয়েও যেতে পারি ।
সে একপায়ে দাড়ানো সে ব্যাপারে জানালো আমাকে ; মুচকি হেসে বলল ,আমি তোমার নাম প্রস্তাব করব । তারপর জানতে চাইল আজ আবার কি হল ।
সেটাই তো বলতে চাই । সন্ধ্যায় জাভেদের প্রতিষ্ঠানে যাব আমার মেয়ের একটা প্রয়োজনে এবং একটা জিনিস আছে ওর কাছে সেটা আনতে । ফোনে যোগাযোগ করতে জানাল সে হজ্জ্বে যাচ্ছে ,আমাকে জানানোর কথা ভাবছিল নাকি ; প্রথম একটু রাগ হল ,পরে রাগটা চলে গেল বেশ ভাল করে ; সেখানে স্থান করে নিল তার জন্য টেনশন । জাভেদ আমার ছোট ভাইয়ের মত , তবে আপন ভাই নয় ,এমনকি দূর সম্পর্কেরও নয় । আমার কর্মস্থলে এক মিটিং এ পরিচয় , আমার একজন জুনিয়র ছেলের কলিগ ছিল , সেটাই সূত্রপাত । তবে পেশা এক হওয়াতে কখনো কখনো দেখা হয়েছে । কখন যেন সে আমার আপন ছোট ভাইয়ের মত হয়ে গিয়েছে । আমার বা আমার পরিবারের প্রয়োজনে সে যেভাবে আন্তরিকতার পরিচয় দেয় , অভিভুত না হয়ে পারা যায় না ।
ওর বউ একদিন বলছিল , আপা আমার হাসবেন্ড আপনার কথা এত বলে আর মনে রাখে আপনি জানেন না ।
কে বলেছে জানিনা ,আমার মন জানে --এ কথা বলা হয়নি ওর বউকে ।
সন্ধ্যায় সেখানে যাওয়া বাতিল হল , কাল যাব ; মনে হচ্ছিল ও কিভাবে যাবে , গিয়ে যদি ওর কষ্ট হয় ! স্নেহের বন্ধন অনিশ্চয়তার আশঙ্কা জাগায় ক্ষনে ক্ষনে মানুষের মনে । ওর মত একটা ইয়াং ছেলে , যে একজন গর্বিত বাবা অলরেডী , অত্যন্ত দক্ষতার সাথে একটা প্রতিষ্ঠান চালিয়ে প্রসংশা কুড়িয়ে নিচ্ছে ; আমি তার জন্য উৎকন্ঠিত ,উদ্বিগ্ন ।
কতশত বৃদ্ধ , গ্রামের অল্পশিক্ষিত মানুষ হজ্জে যায় ,তাদের কথা ভেবে মনকে প্রবোধ দেই । এরপরে মনে আসে সে যে ঈদে থাকবেনা ,ঈদের জর্দা - সেমাই খাবে না ,আবার মনটা বিষন্ন হয় । কি করবো ? এদিকে আমার কর্তা মহাশয় ফিরছিল না ; আবার জাভেদকে ফোন করি ,জানতে চাই কি খাবে সে ,আমি রান্না করে নেব ; নিজেকে সান্ত্বনা দেয়ার ওষুধ হাতড়ে খুঁজি ।
এই ফোনটা পেয়ে বলে ,এজন্য আপনাকে জানাতে চাইনি এতদিন ।
জাভেদ আরব দেশে যাবে ,কত দূর ! মন বড় বেয়াড়া জিনিস । তাকে বোঝা বা বোঝানো শক্ত ভীষন । মনে হচ্ছে আমার একটা ছোট্ট ভাই সে ,অনেক বড় মেলায় মানুষের ভীড়ে ,বাড়ি থেকে বহুদূরে না জানি কেমন থাকবে । পবিত্র এক উদ্দেশ্য নিয়ে যাবে জানি , সেটাতে সে সফলকাম হোক । তারপর ফিরে আসুক আমাদের সবার মাঝে ।
মমত্ববোধের জন্য কি কোন সীমারেখা টানা আছে ? কেন নেই ?
থাকলে ভাল হোত , তাহলে এত জড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া যেত। আমার স্বামী আমাকে বুঝতে পারে এবং আমার অনুভুতিকে মূল্য দেয় , তানা হলে এসব হেয়ালীপানার চড়ামূল্য দিতে হোত ।

*** জাভেদ নামটি প্রকৃত নাম নয় তার ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×