somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কেজি পাস ছেলের জন্য চাকুরী চাই ।

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরশু রাতে ঘুমুবার সময় আমার ছেলে করুন করে বলল , আম্মু ওয়ানে উঠে যাব ? এত পড়া । সব কঠিন হয়ে যাচ্ছে । আমি আর লেখা পড়া করতে চাই না , চাকরী করবো ।'

আমি সহানুভুতির সাথে রাজী হলাম ।
জানতে চাইলাম , কি চাকরী করতে চায় ।
বললো , ড্রাইভার হতে চায় ।
ড্রাইভার হতে গেলে আরো কিছু লেখা পড়া করা প্রয়োজন জানাতে সে বললো সাইকেল অথবা রেসিং কারের ড্রাইভার হলেও চলবে ।

তাকে সে রাতে আশ্বস্থ করে ঘুমুতে গেলাম । গত রাতে ওর বাবাকে আর বোনকে বললাম যেন মনে করে আমার ছেলের বায়োডাটা নিয়ে বন্ধু বান্ধবদের দেয় । ওরা পাত্তা দিল না ।

আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন !!!!!

কিছুদিন আগে অবশ্য অন্য কথা বলেছিল ।
স্কুল থেকে এসে বললো , আম্মু আমি বড় হয়ে হাউজলাইফ হব । কারন জানতে চাইলে বলল , তাদের ক্লাসের আলীর আম্মু হাউজলাইফ , মানে বাসায় থাকে , বাইরে যায় না কাজে ।

রাজী না হয়ে উপায় কি আমার ? বললাম , আগে লেখা পড়া শেষ কর পরে দেখা যাক ।
তার বোনটা অতি উৎসাহী । বললো , ' ভাইয়া আমিও চাই তুমি হাউজ হাজবেন্ড হবে ; আমারও উপকার হবে , আম্মুরও ।

কি যে করি । চিন্তায় চিন্তায় চুল সব পড়ে গেল মাথার ।


চিন্তা নাই আর ।
আমার ছেলে এখন গল্প লিখছে , শুনছি তার পাপাকে বলছে ,' গল্প লিখছি , শেষ হয়ে এলো । এটা জমা দিলে ১ লাখ টাকা পাব , ভুতের গল্প ' । এসব ব্যাপারে তার ওস্তাদ তার বোন ।
অতএব চাকুরী খুঁজতে হবে না হবু লাখপতির জন্য ।
( ডেকে জিজ্ঞেস করল ' আসছে বানান কি ?')

লাখ টাকার গল্প : একদিন মা বলছে জায় ( যাও ) বাইরে আসতে আসতে (আস্তে আস্তে ) ভূত আসছে
তারপর উনি মারা গেলেন
তারপর মা কানা করল
ভূততের (ভূতের ) নাম আহাত
কেনতু (কিন্তু) ভূত গেলনা
তারপর সব লোগ (লোক) মারা গেল ।


এটা দেখিয়ে আমাকে বললো , আর টাকা নেবোনা আমাদের খেলনা কিনতে , আমরাও যেন না চাই টাকা ওর কাছে , দেবে না বলে দিয়েছে।

আর লাগবে না চাকুরী , এখন বউ লাগবে ।
Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭
৪১টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×