মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে (২)
মনে করো আমি নেই
শুক্লা তিথির ঐ ছায়া পথে
চলছে নতুন রাত মায়া রথে (২)
তুমি অবাক চোখে চেয়ে অপলকে
ভাবছো ভাল কে বেসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
মনে কর আমি নেই
যেন মনে লাগে দোলা যে
দোলা লাগে বিনা কারনে
শুধু মনে কর আমি নেই (২)
যেন মনে লাগে দোলা যে
হঠাৎ খুশীর ঐ রঙের পাখী
হাওয়ায় লিখে তার ডাকাডাকি (২)
তুমি কি লগনে ভাবো আপনমনে
এমন হাতে যে রেখে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
মনে করো আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
মনে করো আমি নেই
অনেক প্রিয় এ গান , থাক্ এখানে । এ গানটা এমন যে শুনলে মন ভাল হয়, খারাপও হয় । একটা গানের দ্বৈত ভূমিকা ।
লিঙ্ক: Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



