আমার প্রিয় পোস্ট
- যে ৫ টি বিদেশি গোয়েন্দাসংস্থা বাংলাদেশের মাটিতে সর্বাধিক সক্রিয়..আজকের পর্ব রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং এর আদ্যপান্ত - অনিক আহসান
- নিজে নিজেই এ্যানিমেশন কার্টুন বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না। বাট ইট্স ট্রু - কক
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- আমার যত প্রিয় পোষ্ট - মঈনউদ্দিন
ডাটা রিকভারি টুল দিয়ে আপনার স্ক্র্যাচ পরা CD/DVD থেকে ডাটা উদ্দার করুন
০৬ ই জুন, ২০১০ রাত ১১:১৫
আমরা অনেকেই সাশ্রয়ী উপায়ে ডাটা স্টোরিং এর জন্য প্রাইমারী চয়েজ হিসেবে সিডি অথবা ডিভিডি বার্নিং করে ডাটা স্টোর করে থাকি। এতে কোন সমস্যা তৈরী হওয়ার কথা তো ছিল না, কিন্তু আমাদের চারপাশে সমস্যার তো আর কোন অভাব নাই তাই আপনার সাধের সিডি/ডিভিডি টি তে একটা স্ক্র্যাচ পরে ই যেতে পারে। আপনি হারাতে পারেন আপনার গুরুত্বপূর্ন কিছু ডাটা অথবা চিন্তা করেন, সেটা যদি আপনার বিয়ের ভিডিও চিত্রই হয়ে থাকে। তাহলে তো কেল্লাফতে। মনের মধ্যে আফসোস এর ঝড় আর বউর ঝড়ের কথা না ই বা বললাম।
আরেকটা কথা বলে রাখা দরকার যে আপনারা অনেকেই হয়ত মনে করছেন যে ফিজিক্যাল ড্যামেজড অংশ হয়ত রিকভার করা যাবে। এটা আসলে ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ছোটখাট ড্যামেজের কারনে পুরো ডিস্কটাই আনরিডেবল হয়ে যেতে পারে। তার মানে এই না যে আপনার পুরো ডিস্ক ই নষ্ট। আপনার সেই ডিস্কে অনেক ডাটা ই রিডেবল থাকতে পারে যা ফিজিক্যাল ড্যামেজের করনে করাপ্টেড হয়ে আছে। সেই সমস্ত ডাটা গুলোকে রিকভার করতেই এই টুল।
আপনারা অনেকেই হয়ত স্ক্র্যাচ পরা সিডি/ডিভিডি থেকে ডাটা রিকভারিং এর কিছু আজব আজব পন্থার কথা জানেন। যেমন : টুথপেষ্ট ঘষা, কলার ছিলকা ঘষা, মোমবাত্তি, আরো কত হাবিজাবি। যা আমার কাছে খুবই বিরক্তিকর বলে মনে হয়েছে। আমার কাছে যে দুইটা টুল সব চেয়ে বেশি ভালো লাগে তা আপনাদের কাছে তুলে ধরব -
১. রোডকিল আনস্টপেবল কপিয়ার :
![]()
খুবই ছোট একটি টুল এবং এর কাজটা ও খুবই সিম্পল। এটি আপনার যে কোন ধরনের ড্যামেজড ডিস্ক থেকে ডাটা রিকভার করতে পারে। এটি আপনার স্ক্র্যাচ পরা অংশের কারনে এরর হওয়া ডাটা এবং যে সকল ডাটাগুলো এখনও রিডেবল সেই সবগুলো কে একসাথে নিয়ে রিবিল্ড করে ফেলে। আর আপনি যদি ড্যামাজেড অংশ গুলোকে না চান তাহলে আপনাকে সেই অংশ স্কিপ করার অপশন ও দিবে এই টুল টি। আরো থাকছে রিকভারি প্রসেস এ পজ এবং রিজিউমিং অপশন। তবে ব্যাপার হচ্ছে যে এটি শুধু উইন্ডোজ প্ল্যাটফর্মের টুল।
![]()
রোডকিল ডাউনলোড করুন
২. সিডি রিকভারি টুলবক্স :
এটি আরো উন্নতমানের একটি টুল। এটি সিডি এবং ডিভিডি ছাড়াও এইচডি ডিভিডি,ব্লু রে ডিস্ক থেকেও ডাটা রিকভার করতে পারে। এটি ও ফিজিক্যাল ড্যামেজ এবং অন্য রকমের এরর রিডিং থেকে ও ডাটা রিকভার করতে পারে।
ডাউনলোড করে নিন
এর আগে এই যায়গায় পোষ্টটি প্রকাশিত হয়েছে..
সবাই ভাল থাকবেন শুভ কামনায়...............
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্ক্র্যাচ CD/DVD থেকে ডাটা উদ্দার করুন ;
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মানবিক ৩০ বলেছেন:
THANKS MAMA ...........
লেখক বলেছেন: ধন্যবাদ....
দুরন্ত ইসলাম বলেছেন:
অনেক কাজের একটি পোস্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
তামজীদ বলেছেন:
আমার ঘরে যত্তো গুলান বস্তা আছে সব গুলো বস্তা ভর্ত্তি ধন্যবাদ.... অনেক সময় সাশ্রয় করায় দিলেন ভাই.... কাজ হলে আরো এক্সট্রা ধন্যবাদ দিয়ে যাবো.. লেখক বলেছেন: ধন্যবাদ![]()
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
কামেল পোষ্ট। ধন্যবাদ। +++
লেখক বলেছেন: ধন্যবাদ....
হুলো-বেড়াল বলেছেন:
২য়টার লিংক কাজ করে না
লেখক বলেছেন: ঠিক আছে এখন দেখেন
অপেক্ষমান বলেছেন:
অনেক ধৈইন্না একখান কামের ফুস্ট দিচেন।
লেখক বলেছেন: আপনাকেও ধইন্যা...
দ্যা ডক্টর বলেছেন:
শোকেসে রাখলাম......
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
সহীদুল হক মাণইক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
লালসালু বলেছেন:
ভালৈছে
লেখক বলেছেন:
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন:
++++++++++++++++++
লেখাজোকা শামীম বলেছেন:
ভালো তো। পরে এক সময় ডাউনলোড করে চেষ্টা করব।
এত পরিস্কার একটা ডিভিডি থেকেও এটি ডাটা রিকভার করতে ব্যর্থ হয়েছে
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন:
ভাই, খুব উপকারী.... ধন্যবাদ
মাগুর মাছ বলেছেন:
বলেনকি? এইটাই আমার দরকার। প্লাস লন।
িজসান বলেছেন:
প্লাস লন ধন্যবাদ ।
শাহাদাত রুয়েট বলেছেন:
ভাই যেগুলো একটু বেশী নষ্ট সেগুলো হয় না আর খুব স্লো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















